RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Saturday , 8 August 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

নেদারল্যান্ডসে ‘বাংলাদেশের কৃষির রূপান্তর ও ভবিষ্যৎ সহযোগিতা’ বিষয়ে বহুপাক্ষিক আলোচনা

প্রতিবেদক
Md. Bayezid Moral
May 5, 2024 6:16 pm

কৃষি মন্ত্রণালয়- নেদারল্যান্ডসে ‘বাংলাদেশের কৃষির রূপান্তর ও ভবিষ্যৎ সহযোগিতা’ বিষয়ে বহুপাক্ষিক আলোচনা |

ঢাকা, ০৪ মে ২০২৪

নেদারল্যান্ডসে ‘বাংলাদেশের কৃষির রূপান্তর ও ভবিষ্যৎ সহযোগিতা’ বিষয়ে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, কৃষি বিশেষজ্ঞ, বেসরকারি উন্নয়ন সংস্থা ও বেসরকারি খাতের প্রতিনিধিসহ বহুপাক্ষিক অংশীজনের অংশগ্রহণে এক গোল-টেবিল আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

কৃষি উন্নয়ন সংশ্লিষ্ট বৈশ্বিক অংশীজন এবং কৃষি ব্যবসায়ীদের নিকট বাংলাদেশের কৃষিখাতের সম্ভাবনা ও বিনিয়োগের সুযোগ তুলে ধরতে এ গোলটেবিল আলোচনার আয়োজন করেছে কৃষি মন্ত্রণালয় ও নেদারল্যান্ডসের বাংলাদেশ দূতাবাস। কৃষি গবেষণায় বিশ্বে শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ভাখেনিঙেন বিশ্ববিদ্যালয় ও রিসার্চ (Wageningen University and Research) এবং কানাডার সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এ গোলটেবিল আলোচনাটি আগামী ০৬ মে সোমবার অনুষ্ঠিত হবে। এতে অন্যান্যদের সাথে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, বিশ্ব ব্যাংক, গেটস ফাউন্ডেশনের প্রতিনিধিরা যোগ দিবেন।

গোলটেবিল বৈঠকের কার্যক্রম নেদারল্যান্ডস থেকে ভাখেনিঙেন বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্লাটফর্ম https://wur.yuja.com/LiveStream/W/1561642/277811235 এ ০৬ মে সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০০ টা থেকে প্রচারিত হবে।

বাংলাদেশের কৃষিতে ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি, কৃষি যান্ত্রিকীকরণ, টেকসই সরবরাহ ব্যবস্থা (সাপ্লাই চেইন) এবং দক্ষতার ঘাটতি পূরণ- এই চারটি বিষয়ে আলোচনা সভায় গুরুত্বারোপ করা হবে। এ আলোচনা সভায় যোগ দিতে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুস শহীদ এর নেতৃত্বে নেদারল্যান্ডস যাচ্ছেন চার সদস্যের প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার ও কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো: মাহমুদুর রহমান। আজ সন্ধ্যায় প্রতিনিধিদল নেদারল্যান্ডসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। উল্লেখ্য, নেদারল্যান্ডস বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ কৃষিপণ্য রপ্তানিকারক দেশ। নেদারল্যান্ডসের আধুনিক কৃষি প্রযুক্তি, উদ্ভাবন ও গবেষণা দক্ষতা দেশের কৃষিতে প্রয়োগের জোর চেষ্টা চালাচ্ছে বর্তমান সরকার।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালে নেদারল্যান্ডস সফরকালে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কৃষিখাতের উপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছিলেন। বিগত দুই বছরে কৃষি খাতে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস এর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে দৃশ্যমান অগ্রগতি সাধিত হয়েছে।

২০২২ সালে নেদারল্যান্ডসের ভাখেনিঙেন বিশ্ববিদ্যালয় ও রিসার্চের প্রথমবারের মতো ‘ বাংলাদেশের কৃষির ভবিষ্যৎ’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০২৩ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা যেসব বড় বড় চ্যালেঞ্জের সম্মুখীন হন, তা মোকাবেলা করতে এ বিশ্ববিদ্যালয়ের সাথে তিনটি রূপান্তরমূলক প্রকল্প গ্রহণের জন্য তহবিল অনুমোদন করেন। আরও উল্লেখ্য যে, কৃষি খাতে বৈশ্বিক সহযোগিতার অংশ হিসেবে কানাডার কৃষি গবেষণায় শীর্ষস্থানীয় সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। যার আলোকে সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার স্থাপন, গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের চত্বরে বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র স্থাপন ও ঢাকায় বিএআরসি চত্বরে সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফুড সিকিউরিটির অফিস স্থাপন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

বাংলাদেশের কৃষি বিজ্ঞানীগণ এ বিশ্ববিদ্যালয়ে কৃষি প্রযুক্তি ও জাত উদ্ভাবন নিয়ে ইতোমধ্যে গবেষণা শুরু করেছেন এবং বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র কৃষিতে আধুনিক প্রযুক্তি প্রয়োগ নিয়ে কার্যক্রম শুরু করেছে।

কামরুল ইসলাম ভূইয়া, সিনিয়র তথ্য অফিসার

সর্বশেষ - ছাগল পালন