RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Saturday , 8 August 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

মানুষের নিরাপদ খাদ্য পেতে প্রাণির এন্টিবায়োটিক ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে

প্রতিবেদক
Md. Bayezid Moral
September 23, 2024 6:59 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টার দপ্তর বাংলাদেশ সচিবালয়,ঢাকা।

মানুষের নিরাপদ খাদ্য পেতে প্রাণির এন্টিবায়োটিক ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে :মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা । ঢাকা: সোমবার,২৩ সেপ্টম্বর ২০২৪

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মানুষের নিরাপদ খাদ্য পেতে প্রাণীর এন্টিবায়োটিক ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। মানুষের খাদ্য প্রাণীর সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই মানুষের নিরাপদ খাদ্য পেতে প্রাণীর এন্টিবায়োটিক ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে।

আজ (সোমবার) সকালে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (এলআরআই) কনফারেন্স হলে ‘প্রাণিসম্পদের ভ্যাকসিন উৎপাদন বৃদ্ধির জন্য করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন । উপদেষ্টা বলেন, বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, সুষম পুষ্টি, বেকার সমস্যার সমাধান ও আত্ম -কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, কৃষি জমির উর্বরতা বৃদ্ধি, মেধা সম্পন্ন জাতি গঠন ও বৈদেশিক আমদানি নির্ভরতা হ্রাসে জিডিপিতে প্রাণিসম্পদের অবদান অপরিসীম।

প্রাণিজ খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বণ্টন-প্রক্রিয়া অন্যান্য খাতের চেয়ে ভিন্ন ও জটিল। এ প্রক্রিয়া সমন্বিতভাবে গড়ে তুলতে না পারলে জনস্বাস্থ্যের ঝুঁকি অনেক বেড়ে যাবে। নতুন নতুন রোগের উদ্ভব হবে। এর ফলে শিল্পটি হুমকির মুখে পড়বে। সমন্বিত ব্যবস্হাপনা করা না হলে মারাত্মক রোগ ও ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই প্রাণিসম্পদের উন্নয়নের জন্য এ খাতের সঙ্গে জড়িত সব পক্ষকে একত্রে সমন্বিত হয়ে কাজ করতে হবে। ভ্যাকসিন তৈরিতে দেশের প্রতিভাবান বিজ্ঞানীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, ভ্যাকসিন প্রান্তিক খামারিদের জীবন-জীবিকার সাথে প্রত্যক্ষভাবে জড়িত। রোগগুলো যেন গবাদিপশুকে আক্রমণ করতে না পারে সে লক্ষ্যে ভ্যাকসিন বা টিকা প্রদানের ব্যবস্থা নেয়ার প্রতি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, আমাদের দেশের বিজ্ঞানীরা ভ্যাকসিন তৈরিতে স্বয়ংসম্পূর্ণ হলে একদিকে যেমন বিদেশ নির্ভরতা কমবে অন্যদিকে দেশের মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

বিজ্ঞানীদের গবেষণালব্ধ জ্ঞান দিয়ে প্রাণিসম্পদ খাত আরও বিকশিত ও সমৃদ্ধ হবে। এলআরআইকে দক্ষ প্রতিষ্ঠান হিসেবে গড়তে রিসার্স পুল গঠনের উপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, যে সকল কর্মকর্তা-কর্মচারী রাতদিন পরিশ্রম করেন তাদের ইনসেন্টিভ দেয়ার প্রয়োজনীয়তা রয়েছে।

আমরা এলআরআই এর ভ্যাকসিন উৎপাদন কমপক্ষে ৩ গুন বাড়াতে চাই। দেশে পশুজাত খাবারের মান নিয়ন্ত্রণের জন্য আঞ্চলিক ল্যাব স্হাপনের গুরুত্বারোপ করে তিনি বলেন, আমরা প্রান্তিক মানুষের নিকট সেবা পৌছানোর জন নিরাপদ চেইন সিস্টেম বানাতে চাই।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা.মোহাম্মদ রেয়াজুল হকের সভাপতিত্বে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য রাখেন প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক ড.মোঃ মোস্তফা কামাল।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ.টি.এম. মোস্তফা কামাল-সহ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, গবেষক এবং বিজ্ঞানীগণ এ সময় উপস্থিত ছিলেন।

মো: মামুন হাসান, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মোবাইল:০১৭১৮৪৬৬৩৬৩

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

ভ্রাম্যমান ডিম, দুধ ও মুরগি বিক্রয়কেন্দ্র : কুমিল্লা মডেল

বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট, গাজীপুর

বিশ্ব হার্ট দিবস ২০২৩ উপলক্ষে ভারতের নারায়ণা হাসপাতালের পক্ষ থেকে ঢাকায় এক বর্ণাঢ্য সচেতনামূলক র‍্যালির আয়োজন করা হয়েছে।

যে ৬০টি ভুল করলে খামার শুরু করার আগেই শেষ!

পোল্ট্রি মিডিয়া সাংবাদিকগণ তারা পেশাদার নন, কিন্তু তাদের জ্ঞান এবং কঠোর পরিশ্রম এই শিল্পকে এক নতুন মাত্রা দিয়েছে।। জাহিদুল ইসলাম-AXON Ltd

MD. Bayezid Moral

ছাগল পালনের কয়েকটি পদ্ধতি

ডেইরি উন্নয়ন বোর্ড শেখ হাসিনা সরকারের যুগান্তকারী পদক্ষেপ – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

BANGLADESH AGRICULTURE SECTOR DEVELOPMENT: ROLE OF ELECTRONIC MEDIA

যুবদের নেতৃত্বে গড়ে উঠবে জলবায়ু সমাধান