RRP
agriculture news
Health Care
Open
diamond egg
renata-ltd.com
fishtech
Ad3
Spech for Promotion
avonah
সোমবার , ২৩ মার্চ ২০২৬ | ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি
 

অনলাইন প্ল্যাটফরমে ভেজাল ওষুধ, ভিটামিন , মিনারেল বিক্রির অনৈতিক বেআইনি প্রচার প্রচারনা জমজমাট

প্রতিবেদক
Md. Bayezid Moral
ডিসেম্বর ২৯, ২০২৫ ১১:১৮ অপরাহ্ণ

অনলাইন প্ল্যাটফরমে ভেজাল ওষুধ, ভিটামিন , মিনারেল বিক্রির অনৈতিক বেআইনি প্রচার প্রচারনা জমজমাট।।মোহাম্মাদ নুরুজ্জামান।।

সাত দিনের মধ্যে ডায়াবেটিস, ক্যানসার, যৌন দুর্বলতা ও জটিল রোগ সম্পূর্ণ নিরাময়’—এমন অবাস্তব ও আজগুবি গ্যারান্টি দিয়ে ইউটিউব, ফেসবুকসহ অনলাইন প্ল্যাটফরমে প্রকাশ্যে ভেজাল ও নকল ওষুধ বিক্রি চলছে। চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক এসব অপপ্রচারে আকৃষ্ট হয়ে ধনী-গরিব, শিক্ষিত-অশিক্ষিত সব শ্রেণির মানুষ জীবনঝুঁকিতে পড়ছেন বলে সতর্ক করেছেন দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ চিকিৎসকরা।

পাশাপাশি প্রানিসম্পদে ব‍্যবহার করা হয়ে থাকে এমন কিছু ঔষুধ ভিটামিন মিনারেলসহ নানা ব্রান্ডের পোল্ট্রি ফিড একই ভাবে ইউটিউব ফেসবুকে সমানে বিজ্ঞাপন আকারে প্রচার করা হচ্ছে । বলা হচ্ছে আপনার খামারের মুরগি ও গবাদিপশু উৎপাদন বৃদ্ধি পাবে , সকল প্রকার রোগ নিরাময় হবে ইত‍্যদি ইত‍্যদি । সবচেয়ে আশ্চর্য,হাঁস‍্যকর ও লজ্জাসকর বিষয় স্বয়ং কোম্পানির মালিক নিজেই তার কোম্পানীর পন‍্য ভিডিওর মাধ‍্যমে প্রচারে অংশগ্রহণ করছেন এবং গবাদিপশুর পন‍্য খোদ মানুষকে খাইয়ে বলতে চাইছে এসব পন‍্য কোনো ক্ষতিকর নয় পশুর সাথে মানুষ খেলেও কোনো ক্ষতি হবে না । চকলেট বিস্কুটের সংমিশ্রণে তৈরী এ সমস্ত পন‍্য পশুর পাশাপাশি মানুষকেও খাওয়ার অভ্যস্ত করছে কোম্পানিগুলো যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই ।

বিশেষজ্ঞরা বলছেন , ইউটিউব ও ফেসবুকসহ অনলাইন প্লাটফর্মগুলোতে আমাদের দৈনন্দিন জীবনে ব‍্যবহারের নানারকম পন‍্যের প্রচার প্রচারণা হলেও বিশেষ করে মানুষ এবং পশুর জীবনে ব‍্যবহার বিশেষ করে স্বাস্থ্যগত কারনে ঔষুধসহ ভিটামিন, মিনারেল ব‍্যবহারে বিধিনিষেধ আছে যা এসব অনলাইন প্লাটফর্মগুলোতে না মেনে নিজের ইচ্ছেমত বেআইনি ভাবে সমানে প্রচার করে আসছে কোম্পানিগুলো।

এ ব‍্যপারে প্রানিসম্পদ অধিদপ্তরের এক্ষনি সতর্কতা অবলম্বন করা উচিত, তা না হলে এ সমস্ত প্রচার প্রচারনার ফাঁদে পড়ে যে কোনো সময় খামারী ক্ষতিগ্রস্ত হতে পারে এবং প্রানিসম্পদ উন্নয়ন বিঘ্নিত হবে বলে সংশ্লিষ্টদের অনেকেই মনে করছেন ।

বিশেষজ্ঞদের অভিযোগ, প্রশাসনের দুর্বল নজরদারি এবং এক শ্রেণির দায়িত্বশীল কর্মকর্তার অনিয়ম ও উৎকোচ গ্রহণের সুযোগে এই প্রতারণামূলক ওষুধ বাণিজ্য দীর্ঘদিন ধরে নির্বিঘ্নে চলছে। অথচ উন্নত বিশ্বের অনেক দেশে নকল বা ভেজাল ওষুধ উত্পাদন ও বাজারজাত করলে কঠোর শাস্তি, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত কার্যকর রয়েছে।

চিকিৎসকদের মতে, ওষুধের নামে এসব অবৈজ্ঞানিক পণ্য ব্যবহারের ফলে কিডনি বিকল, লিভার সিরোসিস, ক্যানসার ও ডায়াবেটিসসহ নানা অসংক্রামক রোগ আশঙ্কাজনক হারে বাড়ছে। এর সরাসরি প্রভাব পড়ছে দেশের স্বাস্থ্য ব্যবস্থায়। সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোতে শয্যা সংকট চরমে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রায়ই ধারণক্ষমতার তিনগুণ রোগী চিকিত্সাধীন থাকে। শুধু বাথরুম ছাড়া আর কোথাও শয্যা দেওয়ার জায়গা থাকে না।

সাত দিনে ডায়াবেটিস রোগী সুস্থ হয়ে উঠে। এমন প্রচারে চিকিত্সা সম্পর্কে স্বাস্থ্য সংস্কার কমিটির প্রধান এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান বলেন, বিশ্বে এমন কোনো চিকিত্সা আবিস্কার হয়নি, যার সাহায্যে সাত দিনে ডায়াবেটিস রোগী সুস্থ হয়ে যাবে। এগুলো প্রতারণা ছাড়া আর কিছুই না। তিনি বলেন, ডায়াবেটিস রোগ নিয়মিত চিকিত্সাসেবা বিশেষজ্ঞ চিকিত্সকের পরামর্শ অনুযায়ী নিতে হয়। এই রোগকে নিয়ন্ত্রণ করা যায়। নির্মুল করা যায় না। নিয়ম মেনে চললে মৃত্যুর আগ পর্যন্ত ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে এবং সুস্থ সুন্দর জীবনযাপন করা যায়।

প্রখ্যাত কিডনি বিশেষজ্ঞ ও কিডনি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ বলেন, ফেসবুক ইউটিউবে প্রচারণা দেখে ওষুধ সেবন জেনে শুনে বিষ পান করার সামিল। অবৈজ্ঞানিক উপায় তৈরি করা গাছ গাছড়া, লতাপাতা ও আটা ও ময়দা দিয়ে কেমিক্যাল সংমিশ্রণে তৈরি ওষুধের নামে রোগী কী খাচ্ছেন তা তিনি নিজেও জানেন না। ডায়াবেটিস দূর হওয়া তো দূরের কথা, কিডনিসহ বিভিন্ন ধরনের জটিল রোগে দ্রুত আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।

চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এন হুদা বলেন, অনলাইন ও ইউটিউবে যৌন ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া মিথ্যা প্রচার-প্রচারণায় সয়লাব। তরুণ-তরুণী, যুবক থেকে বৃদ্ধ লোকজন পর্যন্ত এই ধরনের প্রচারে প্রলুব্ধ হয়ে এগুলো ব্যবহার কিংবা সেবন করে। কিন্তু বার বার সেবনে তার সম্পূর্ণ যৌন সক্ষমতাই নষ্ট হয়ে যায়। এই ধরনের ফাঁদে পড়া রোগীরা প্রতিদিন তার কাছে চিকিত্সার জন্য আসছেন। তবে এসব অপচিকিত্সায় শারীরিক সক্ষমতা স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা খুবই কম থাকে। বরং স্থায়ীভাবে ডায়াবেটিসসহ নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি।

নিউরোলজিস্ট অধ্যাপক ডা. বদরুল আলম বলেন, ডায়াবেটিস একটি বহুমাত্রিক রোগ। চিকিত্সা বিজ্ঞানের আবিষ্কৃত ওষুধ নিয়মিত খেয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়। এ সকল রোগীর ব্লাড সুগার দ্রুত কমে গেলে কিংবা বাড়লেও ক্ষতি। চিকিত্সকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করে নিয়মিত ওষুধ সেবন করলে মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ জীবন যাপন করে যাবে। সাত দিনের মধ্যে ডায়াবেটিস সারিয়ে দেওয়ার প্রতিশ্রুতি সম্পূর্ণ প্রতারণা।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও শ্যামলী ২৫০ বেডের যক্ষ্মা নিয়ন্ত্রণ হাসপাতালের প্রধান ডা. আয়শা আক্তার বলেন, অপপ্রচার চালিয়ে নানা ধরনের ওষুধ বিক্রি করা চরম প্রতারণা। এই ধরনের ওষুধ নারী ও শিশুদের স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকি।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ড. মো. আকতার হোসেন বলেন, অনলাইন ও ইউটিউবে প্রচার চালিয়ে ওষুধ ভিটামিন , মিনারেল বিক্রি করা বেআইনি কাজ। ঔষধ প্রশাসনের পক্ষ প্রায়ই অভিযান চালিয়ে এদের জেল জরিমানা করা হয়। তারপরও তাদের প্রচার-প্রচারণা বন্ধ হয়নি। তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিআইএসটিআইয়ের উপ-পরিচালক আবু সাঈদ বলেন, ৯৯০ টাকা ওষুধ খেয়ে সাত দিনে ডায়াবেটিস থেকে মুক্তি। এই ধরনের অনলাইন ও ইউটিউবে প্রচারকারী কয়েক জনকে একাধিবার জেল জরিমানা করেছি। তাতেও ওষুধ বিক্রি বন্ধ হয়নি। অন্যদিকে, অপপ্রচার কিংবা প্রচার চালিয়ে ওষুধ বিক্রি অথবা চিকিত্সাসেবা প্রদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অন্যতম প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। এই প্রতিষ্ঠানের রেজিস্টার ডা. মো. লিয়াকত হোসেন বলেন, অপপ্রচার ও প্রচার করে ওষুধ বিক্রি কিংবা চিকিৎসা বিএমডিসির আইনে অপরাধ এবং শাস্তিযোগ্য । ইউটিউব ও অনলাইনে ডায়াবেটিস ওষুধ বিক্রয় ও চিকিৎসা প্রদানকারী ডা. জাহাঙ্গীরসহ কয়েক জনকে সতর্ক করা হয়েছে ইতিপূর্বে। তারপরও তারা একই কাজ করে যাচ্ছে। তাদের মধ্যে একমাত্র ডা. জাহাঙ্গীর এমবিবিএস পাশ করা ডাক্তার। তাকেসহ অন্যদের বিএমডিসি থেকে আবারও নোটিশ করা হয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

সর্বশেষ - গরু পালন

আপনার জন্য নির্বাচিত

নবান্নের অঘ্রাণের ঘ্রানে মুখরিত বাংলাদেশ

Why how to do land registration: Part 5/9

কেন কিভাবে করবেন জমি রেজিস্ট্রেশন: পর্ব-৫/৯

Lanka tragedy: death toll rose to 310

লঙ্কায় লঙ্কাকান্ড: নিহত বেড়ে ৩৫৯

উচ্চফলনশীল জাতের ধানের চাষ বাড়াতে পারলে চাল রপ্তানিও করা যাবে-কৃষিমন্ত্রী

ইউএমএস তৈরীর পদ্ধতি

জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য ধ্বংস ও দূষণ মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান বাংলাদেশের

এবছর বেশি পরিমাণ আম নিবে রাশিয়া

সবুজ উন্নয়ন, প্রযুক্তি বিনিময়, দূষণ রোধ এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলা।। পরিবেশ মন্ত্রী ও চীনের রাষ্ট্রদুৎ।

কৃষিতে সবচেয়ে বড় প্রকল্প ‘ পার্টনার’, ৭২১৪ কোটি টাকার – একনেকে পাস হয়েছে

জিএমও নিয়ে প্রচলিত ভুল ধারণা ও বৈজ্ঞানিক ব্যাখ্যা