RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Saturday , 1 August 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

কুরবানীর জন্য কোন ধরনের গরু ভাল?

প্রতিবেদক
Md. Bayezid Moral
April 30, 2026 11:18 pm

কুরবানীর জন্য কোন ধরনের গরু ভাল?

আসছে ২৭ মে দেশে পবিত্র ঈদুল আজহা। এই ঈদের মূল আকর্ষণ হলো চতুষ্পদ জন্তু কোরবানি দেওয়া। এককভাবে অনেকেই ছাগল কোরবানি দেন, তবে যৌথভাবে কোরবানির ক্ষেত্রে গরু সবার প্রথম পছন্দ। দেশে সাধারণত তিন ধরনের গরু দেখা যায়– দেশি, প্রিমিয়াম বা আঞ্চলিক ও শাহিওয়াল ক্রস।

গরুর ধরন যাই হোক, যদি গরুটির মুখের নিচের চোয়ালে দুধদাঁতের পাশাপাশি দেখতে কোদালের মতো ২টি স্থায়ী দাঁত থাকে, যা ‘ইনসিসর’ দাঁত নামে অধিক পরিচিত, তবে সেই গরু কোরবানির জন্য যথার্থ। পাশাপাশি ক্রয়ের আগে গরুটির শিংয়ের গোড়া দেখতে হবে। যদি শিংয়ের গোড়া মোটা হয় তবে তা কোরবানির জন্য উপযুক্ত। মনে রাখতে হবে, কিছু গরু দেখতে বড়সড় মনে হলেও যদি ‘ইনসিসর’ দাঁত না গজায় বা শিংয়ের কাঠামো চিকন ও লম্বা থাকে, তবে তা কোনো অবস্থায় কোরবানির জন্য কেনা যাবে না। 

কোন গরুটি দেশি, আঞ্চলিক বা শাহিওয়াল ক্রস? দেশি গরু যে কোনো রঙের হতে পারে। আঞ্চলিক জাত হিসেবে মুন্সীগঞ্জের ‘মিরকাদিম’ (সাদা রং), পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চলের ‘পাবনা ক্যাটল’ (সাদা বা ছাই রঙের), বগুড়ার সারিয়াকান্দির ‘নর্দান ব্ল্যাক গ্রে’ (ধূসর কালো বা ছাইরঙা), চট্টগ্রাম ও রাঙামাটির রেড চিটাগং ক্যাটল (লাল রং), মোহনগঞ্জ হাওর অঞ্চলের ব্ল্যাক ক্যাটল (কালো রং) ইত্যাদি উল্লেখযোগ্য। 


দেশি বা আঞ্চলিক জাতগুলোর দুই দাঁতের একটি ষাঁড় গরুর লাইভ ওয়েট বা জীবন্ত ওজন ২০০ থেকে ৬০০ কেজি পর্যন্ত ওঠানামা করে। তাই অনেকেই দেশি বা শাহিওয়াল ক্রসের ভেতর সংশয়ে পড়তে পারেন। গ্রামের বাজারগুলোয় দেশি ছোট বা মাঝারি গরুর চাহিদা বেশি। দেশি বা প্রিমিয়াম গরু চিনবেন কীভাবে? দেশি বা প্রিমিয়াম গরুর কান ছোট, মাথা ছোট, কপাল সমান, পা তুলনামূলক ছোট, গলকম্বল নেই বললেই চলে (থাকলেও সামান্য), বডি কম্প্যাক্ট ও স্কয়ার লুক এবং নাভাল ফ্ল্যাপ বা ঝুলানো নাভি নেই। শাহিওয়াল ক্রস গরু চেনার উপায়– এসব গরুর কান বড়, মাথা বড়, কপাল একটু কার্ভ, গলকম্বল বড়, পেট বড়, ঝুলানো নাভি অনেক দূর থেকে দেখা যাবে এবং চামড়া বেশ মোটা।

আমাদের দেশে শাহিওয়ালের সঙ্গে ক্রস হয়েছে এমন গরু কোরবানিতে ক্রস গরু হিসেবে বেশি বেচাকেনা হয়। এসব গরু বাদামি সাদা রঙের হয়ে থাকে, যার দৈহিক ওজন ৫০০-৭০০ কেজি পর্যন্ত। এসব ক্রস গরুর চাহিদা ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চিটাগংয়ে বেশি। গরুগুলোর খাবার উপাদান ও মোটাতাজাকরণ কৌশলের ওপর নির্ভর করে কী পরিমাণ মাংস পাওয়া যাবে। দেখা যায়, দেশি গরু শুকনা খড় ও সবুজ ঘাস বা সাইলেজের ওপর নির্ভর করে লালনপালন করা হয় বিধায় এদের মাংসে চর্বি থাকে না। ফলে ছোট সাইজের কোরবানিযোগ্য একটি খাঁটি দেশি গরু তার দৈহিক ওজনের মাত্র ৫২ শতাংশ মাংস দিতে সক্ষম। পাশাপাশি গরুটি যদি আঞ্চলিক জাতের হয় তবে ৫৭-৬০ শতাংশ মাংস পাওয়া যায়। কারণ এসব গরুর খাদ্যে সবুজ ঘাস ও দানাদার উপাদান থাকে এবং তাদের ৪-৬ মাস ফ্যাটেনিং করা হয়। 


উল্লেখ্য, প্রিমিয়াম গরুর ফ্যাটেনিং সময়ে দানাদার খাদ্য ২৫  শতাংশের বেশি দেওয়া হয় না। তবে শাহিওয়াল ক্রস গরুর দৈহিক আকার বেশি হওয়ায় তাদের ফ্যাটেনিং করানো হয় ৫০:৫০। অর্থাৎ সবুজ ও দানাদার খাদ্য সমান সমান থাকে। এসব গরুর পেট বড় ও চামড়া মোটা হওয়ায় মাংস কম পাওয়া যায়। যেমন ৫৫ শতাংশের বেশি মাংস পাওয়া দুষ্কর। প্রতিবছর বাজারে ৮০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকার গরুর চাহিদা বেশি। কারণ জনপ্রতি ১৪ থেকে ২০ হাজার টাকা দিয়ে সাতজন মিলে গরু কোরবানি দিলে ১৫ থেকে ২২ কেজি মাংস ভাগে পায়। অন্যদিকে ক্রস গরু কোরবানি দিলে জনপ্রতি ৩০ থেকে ৫০ হাজার টাকা দিতে হয় এবং এক মণ থেকে দেড় মণ মাংস পাওয়া যায়।

জেনে রাখবেন, গরুর ফ্যাটেনিং সময়ে অনেক খামারি কৃত্রিমভাবে মোটাতাজাকরণে ব্যবহৃত নিষিদ্ধ ভেটেরিনারি ড্রাগ যেমন স্টেরয়েডাল গ্রোথ হরমোন বা ইনজেকশন দিয়ে থাকে। স্টেরয়েড প্রয়োগ করে গরু মোটাতাজা করলে গরুর প্রস্রাব বন্ধ হয়ে শরীরে অতিরিক্ত পানি জমে যায়। ফলে শরীর অতিরিক্ত ফাঁপা মনে হয়। তাই আঙুল দিয়ে গরুর শরীরে চাপ দিলে দেবে গিয়ে গর্ত হয়ে যায় এবং সেই গর্তটি পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরতে লম্বা সময় নেয়। স্বাভাবিকভাবে মোটাতাজা করা গরুর ক্ষেত্রে ওপরের কোনো লক্ষণই পরিলক্ষিত হবে না।


আশার কথা, খাঁটি দেশি গরুর জেনেটিক মেকআপ এমন যে, এদের কৃত্রিম মোটাতাজাকরণ ড্রাগ প্রয়োগ করে হৃষ্টপুষ্ট করে বেশি লাভবান হওয়া যায় না। তবে আঞ্চলিক ও শাহিওয়াল ক্রস গরুগুলোর বেলায় লাভ বেশি। তাই আসুন, সবাই সাধ ও সাধ্যের মধ্যে যাচাই-বাছাই করে কোরবানির জন্য উপযুক্ত বয়সের সুস্থ ও সবল গরু ক্রয় করি এবং স্বাস্থ্যসম্মত মাংস ভক্ষণ করে সুস্বাস্থ্যের অধিকারী হই। 

সর্বশেষ - ছাগল পালন