RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Thursday , 6 August 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ AHCAB ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬

প্রতিবেদক
Md. Bayezid Moral
January 7, 2026 4:12 pm

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ AHCAB ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬ ।।

কৃষিপ্রধান বাংলাদেশের সমৃদ্ধ অর্থনীতির অন্যতম ভিত্তি টেকসই কৃষি, নিরাপদ খাদ্য, এই বিষয়কে সামনে রেখে বাংলাদেশের প্রাণিস্বাস্থ্য খাতকে আরও এক ধাপ এগিয়ে নিতে আগামী ৮ থেকে ১০ জানুয়ারি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (iccb)-তে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত “৬ষ্ঠ AHCAB ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬”।


প্রাণিস্বাস্থ্য, পুষ্টি ও সেবা খাতের শিল্পের এই আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করেছে এনিমেল হেলথ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (AHCAB)।


প্রদর্শনীতে দেশ ও বিদেশের শীর্ষস্থানীয় প্রাণিস্বাস্থ্য ও ভেটেরিনারি প্রতিষ্ঠান, গবেষক, বিজ্ঞানী, উদ্যোক্তা ও নীতিনির্ধারকরা একত্রিত হবেন। ভ্যাকসিন, ভেটেরিনারি ওষুধ, ফিড ও নিউট্রিশন, ডায়াগনস্টিকস, বায়োসিকিউরিটি, লাইভস্টক ও একোয়াকালচার খাতের আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী পণ্যের প্রদর্শনীর পাশাপাশি মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করবে এই আন্তর্জাতিক আয়োজন।


আয়োজকদের মতে, “AHCAB ইন্টারন্যাশনাল এক্সপো-২০২৬” কেবল একটি প্রদর্শনী নয়; এটি শিল্পের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণ, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের একটি কার্যকর প্ল্যাটফর্ম। এই এক্সপোর মাধ্যমে দেশীয় প্রাণিস্বাস্থ্য শিল্প আরও সুসংগঠিত ও প্রতিযোগিতামুখী হয়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যাক্ত করেন।


প্রদর্শনীকে ঘিরে ইতোমধ্যেই শিল্প সংশ্লিষ্ট মহলে ব্যাপক সাড়া পড়েছে। আগ্রহী দেশি ও বিদেশি প্রতিষ্ঠান ও দর্শনার্থীদের জন্য অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম চালু রয়েছে। অংশগ্রহণে ইচ্ছুকরা https://expo.ahcab.net/registration লিংকে প্রবেশ করে সহজেই এক্সিবিটর অথবা ভিজিটর হিসেবে নিবন্ধন করতে পারছেন।

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

গলদা – বাগদা চিংড়ি সংরক্ষণ করে পরিকল্পিত উৎপাদন বাড়াতে হবে

পৃথিবীতে কোথায় প্রথম লেয়ার মুরগি পালন শুরু হয়?

গ্রামাঞ্চলে মাছের উৎপাদন কমছে, প্রভাব পড়ছে মৎস্যজীবীদের জীবিকায়

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

দেশের নদ-নদী ও খাল পুনরুদ্ধারের মাধ্যমে জলাশয় পুনরুজ্জীবনে মাছের প্রাকৃতিক আবাসস্থল নিরাপদ করতে হবে ।ফ্যাব

প্রাণী সুস্থতা নিশ্চিত না হলে মানুষের স্বাস্থ্যও সুরক্ষিত রাখা সম্ভব নয়

কাঁচা ঘাস সংরক্ষণ পদ্ধতি

পদক

১৬ বছরেও রপ্তানিমুখী হয়নি পোল্ট্রি শিল্প: যেসব উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছিল শেখ হাসিনা সরকার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনে জয়ী হলেন যারা