RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Sunday , 20 September 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

কেন খাবেন শাকসবজি

প্রতিবেদক
Dr. Bayezid Moral
May 14, 2019 11:29 am
Why eat vegetables

Why eat vegetables

ড. মো. বায়েজিদ মোড়ল: শাকসবজি আমাদের ক্ষুধা নিবারণ, দেহের ক্ষয়পূরণ, পুষ্টিসাধন এবং শরীরকে সুস্থ ও সবল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রোগ প্রতিরোধের ক্ষেত্রেও শাকসবজি একটি অত্যাবশ্যক ও প্রয়োজনীয় খাদ্য।

শাকসবজিতে কিছু পরিমাণ প্রোটিন ও খনিজ পর্দাথ এবং যথেষ্ট পরিমাণে কার্বোহাইড্রেট ও ভিটামিন জাতীয় উপাদান পাওয়া যায়। একমাত্র ভিটামিন ‘ডি’ ছাড়া অন্যান্য ভিটামিন যেমন- এ, বি, সি, ই এবং জি প্রায় সব টাটকা শাকসবজিতে কমবেশি পাওয়া যায়। এ ছাড়া শরীরে রক্তবর্ধক লৌহ, আয়োডিন ও খনিজ পদার্থ এবং ক্যালসিয়ামও থাকে শাকসবজিতে। ক্যালসিয়াম আমাদের হাড়ের পুষ্টি সাধন করে এবং আয়োডিন গলগণ্ড রোগ প্রতিরোধ করে। তাছাড়া প্রচুর পরিমাণে শাক খেলে কোষ্ঠকাঠিন্য হয় না, পেট পরিস্কার থাকে, ফলে অসুখ বিসুখ কম হয়।

পুষ্টি বিজ্ঞানীদের মতে একজন পূর্ণ বয়স্ক লোকের দৈনিক প্রায় ২৫০-৩০০ গ্রাম সবজি খাওয়া উচিত। কিন্তু সে তুলনায় আমরা পাই মাত্র ৩১ গ্রামের মতো। উন্নত বিশ্বের জনগণ মাথাপিছু সবজি প্রাপ্যতার পরিমাণ ৩৪৮ গ্রাম। আমাদের স্বাস্থ্য ও পুষ্টির জন্য প্রত্যহ শাকসবজি খাওয়ার অভ্যাস গড়ে তোলা দরকার। ভিটামিন ‘এ’ এর অভাবে বাংলাদেশে প্রতি বছর প্রায় ৫ লাখ শিশু রাতকানা রোগে আক্রান্ত হয়ে থাকে। একই কারণে এ দেশে প্রায় ৩০ হাজারের বেশি শিশু অন্ধ হয়ে যায়।

সবজিতে ক্যান্সার প্রতিরোধী গুণাবলী আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট ঘোষণা দিয়েছে, যে যত বেশি সবজি ও ফল খায় ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনাও তার তত কম। এ ছাড়া অন্যান্য রোগবালাই থেকে বাঁচতে প্রতিদিন প্রচুর শাকসবজি খাওয়া প্রয়োজন, এতে চর্মরোগ, স্কার্ভি, মুখে ঘা, রিকেট, রক্তশূন্যতা এসব অনেক রোগ থেকে বাঁচা যায়। এছাড়া এসব রোগ থেকে বাঁচতে যখন শিশুর বয়স পাঁচ-ছয় মাস হয় তখন থেকে প্রতিদিন পরিমাণ মতো গাঢ় সবুজ ও রঙিন শাকসবজি শিশুকে খাওয়ানো উচিত। একমাত্র শাকসবজিতে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

পুষ্টি বিজ্ঞানীদের মতে, নিরামিষভোজীরা দীর্ঘজীবী হয়ে থাকে। তাই আমাদের শাকসবজি আবাদ, উৎপাদন ও ব্যবহার অবশ্যই বাড়াতে হবে। অপরদিকে শাকসবজি চাষের জন্য খুব বেশি জমির দরকার হয় না। স্বল্পকালস্থায়ী ফসল হলে একই জমিতে বছরে ৩-৪ বার শাকসবজি উৎপাদনের জন্য সারাবছর বিশেষ উপযোগী। উন্নত পদ্ধতিতে উৎকৃষ্ট জাতের আন্তর্জাতিক মানসম্পন্ন শাকসবজি চাষ করে আমাদের দেশের চাহিদা মিটিয়ে সুপরিকল্পিতভাবে সবজি উৎপাদন, সংরক্ষণ ও রফতানি করে প্রতি বছর প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করার বিরাট সুযোগ রয়েছে।

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ বাংলাদেশের পোল্ট্রি খামার

মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বাংলাদেশের জন্য একটি বিশাল অর্জন – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

জাতীয় হাওর সংলাপ ২০২৪

২০২৩ ঈদুল আজহায় ১ কোটি ৪১ হাজার ৮১২ টি গবাদিপশু কোরবানি হয়েছে

হালদা নদী রক্ষায় গেজেট পরিবর্তন করা হবে-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

বাগান করার ধারণা

ফিশটেক বিডি লিমিটেডের ‘অ্যাকুয়াকালচার নলেজ ডে–২০২৬’-এ উৎপাদন বৃদ্ধি, খাদ্যনিরাপত্তা, আধুনিক প্রযুক্তি ও পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্ব

মুরগির ডিমের রং ভিন্ন হয় কেন? রং ভিন্ন হলে কি পুষ্টিমানও ভিন্ন হয়?

হাওরের ধান হবে ঝুঁকিমুক্ত, শঙ্কামুক্ত – কৃষিমন্ত্রী

বাংলাদেশে থাই পাঙাশের কৃত্রিম প্রজননে সফলতা আসে ১৯৯৩ সালে