RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Thursday , 6 August 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

ধাপে ধাপে বিলুপ্তপ্রায় প্রাণীর সংখ্যা বৃদ্ধি করা

প্রতিবেদক
Md. Bayezid Moral
January 29, 2026 9:35 pm

https://agriculturenews24.com/দেশের প্রাণিকুলের রেড লিস্ট হালনাগাদকরনণের উদ্দেশ্য ধাপে ধাপে বিলুপ্তপ্রায় প্রাণীর সংখ্যা বৃদ্ধি করা-পরিবেশ উপদেষ্টা।।

ঢাকা, ২৯ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার,

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; তথ্য ও সম্প্রচার এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বলেছেন, বাংলাদেশের প্রাণিকুলের রেড লিস্ট হালনাগাদকরণের উদ্দেশ্য হলো ধাপে ধাপে বিলুপ্তপ্রায় প্রাণীর সংখ্যা বৃদ্ধি করা। সেটা করা না গেলে তালিকা প্রণয়ন করা অর্থহীন।

বন অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘বাংলাদেশের প্রাণীকুলের রেড লিস্ট হালনাগাদকরণ প্রকল্প’-এর আওতায় পরামর্শক প্রতিষ্ঠান IUCN বাংলাদেশের ‘Updating the existing red list of fauna and other activities’ বাস্তবায়নে বন বিভাগ আইইউসিএন বাংলাদেশের কারিগরি সহায়তায় আজ ঢাকায় রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত ইনসেপশন ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তৃতাকালে উপদেষ্টা এসব কথা বলেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়র সচিব ড. ফারহিনা আহমেদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের।

উপদেষ্টা বলেন, দেশে বন্যপ্রাণী সংরক্ষণে সরকার উইং প্রতিষ্ঠা করছে। কিন্তু সেটাই যথেষ্ট নয়। সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে মূল্যবোধ থাকতে হবে; তাদেরকে বন্যপ্রাণী সংরক্ষণে সচেতন হতে হবে। তাদের প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ ও পুনরুদ্ধারে এগিয়ে আসতে হবে। এর জন্য প্রয়োজন সমন্বিত ও কৌশলগত সংরক্ষণ উদ্যোগ।

অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ বলেন, এই প্রথমবারের মতো বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে এবং দেশীয় বিশেষজ্ঞদের সক্রিয় অংশগ্রহণে বাংলাদেশের প্রাণিকুলের রেড লিস্ট হালনাগাদ করা হচ্ছে, যেখানে আইইউসিএন কারিগরি সহায়তা প্রদান করবে। তিনি উল্লেখ করেন, এই উদ্যোগটি দেশীয় জ্ঞান ও সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করছে, যা জাতীয় পর্যায়ে সংরক্ষণ কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করে তুলবে।

প্রধান বন সংরক্ষক জনাব মো. আমির হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশের প্রাণিকুলের রেড লিস্ট হালনাগাদ প্রকল্পের পরিচালক জনাব মো. ছানাউল্লাহ পাটোয়ারী, প্রকল্পের টিম লিডার ড. মোহাম্মদ আলী রেজা খান, প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী, আইইউসিএন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বিপাশা এস. হোসেন।

দিনব্যাপী এই কর্মশালায় নীতিনির্ধারক, বিজ্ঞানী, গবেষক, একাডেমিশিয়ানরা অংশগ্রহণ করেন। নয়টি ট্যাক্সোনমিক গ্রুপে বিস্তারিত কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে রেড লিস্ট মূল্যায়নের পরিধি, পদ্ধতি, সমন্বয় কাঠামো এবং সময়সূচি নিয়ে আলোচনা করা হয়।

২০১৫ সালে পরিচালিত জাতীয় মূল্যায়নের ওপর ভিত্তি করে এই উদ্যোগের আওতায় প্রায় ২,২০০টি প্রাণি প্রজাতির সংরক্ষণ, অবস্থা মূল্যায়ন ও পুনর্মূল্যায়ন করা হবে।

উম্মুল খায়ের ফাতেমা, জনসংযোগ কর্মকর্তা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

ভ্রাম্যমান ডিম, দুধ ও মুরগি বিক্রয়কেন্দ্র : কুমিল্লা মডেল

থাই পুটি মাছ চাষের রোগ-ব্যাধি, চিকিৎসা, ওষুধ, বায়োসিকিউরিটি, জরুরি ব্যবস্থাপনা এবং সাথি মাছ চাষের পূর্ণাঙ্গ গাইড

মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫: দেশব্যাপী নেয়া হচ্ছে অভিযান ও আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে

কৃষকদের পছন্দ অনুযায়ী বাংলাদেশের সেরা কীটনাশক কোম্পানির তালিকা ২০২৫

পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে

The holy glory Lailatul Barat is today

পবিত্র মহিমান্বিত শবে বরাত আজ

২০২৪ সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতি নিরূপন ও বন্যা পরবর্তী করণীয়

দেশের শীর্ষস্থানীয় কৃষি শিল্প প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ, প্যারাগন গ্রুপ, নাহার গ্রুপ, টি কে গ্রুপ এবং সিটি গ্রুপের সাথে প্রায় এক ঘন্টা আলোচনা করেন ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

Photo Galary