RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Thursday , 6 August 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

আলু চাষাবাদের আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা

প্রতিবেদক
Md. Bayezid Moral
February 2, 2026 11:23 pm

https://agriculturenews24.com/আলু চাষাবাদের আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা।।

জয়নাল আবেদীন: বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের আয়োজনে গতকাল সোমবার রংপুরের পীরগঞ্জ কোল্ড ষ্টোরেজ ওপিসি তে আলু চাষাবাদের আধুনিক প্রযুক্তি, বহুমুখি ব্যবহার এবং হিমাগারে গুণগত সংরক্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

হিমাগারের ব্যবস্থাপনা পরিচালক সিফাত জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোল্ড ষ্টোরেজ অ্যাসেসিয়েশন কেন্দ্রীয় সভাপতি মোস্তফা আজাদ চৌধুরি বাবু. বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কৃষিবিদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো: সিরাজুল ইসলাম। কর্মশালায় আলু চাষাবাদ পদ্ধতি ও ব্যবহার বিষয়ে আলোচনায় অংশ নেন সাবেক অতিরিক্ত সচিব ও বিসিএসএ‘র প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ সুশান্ত কুমার প্রামানিক, আলুর পোকামাকড় ও রোগবালাই দমন এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনা সহ সার্বিক কৃষি উন্নয়ন বিষয়ক আলোচনায় অংশ নেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো: সিরাজুল ইসলাম।

হিমাগার মেশিনারিজ সংরক্ষণ ও ব্যবস্থাপনার উপর আলোচনা করেন প্রকৌশলী পারভেজ মিয়া এবং বিপিসি‘র উপপরিচালক মো: আনিসুর রহমান এবং বাংলাদেশে আলু ফসলের সম্ভাবনা হিমাগার শিল্পকে কৃষি শিল্প ঘোষনা পূর্বক কোল্ড চেইন সেক্টরকে যুগোপযোগী করা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন মোস্তফা অঅজদ চৌধুরী বাবু। সমাপনী বক্তব্য দেন পীরগঞ্জ কোল্ড ষ্টোরেজ পরিচালক ওমর ফারুক খান। এসময় আরো উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ, মোতাহার গ্রুপ অব ইন্ডাষ্ট্রীর পরিচালক রাইসা হাসিন চৌধুরী এবং ফাহিম আবরার চৌধুরী।

দিনব্যাপী কর্মশালায় জেলার বিয়াল্লিশটি কোল্ড ষ্টোরেজ‘র মধ্যে থেকে পচিশটি হিমাগার থেকে আসা ম্যানেজার, ফোরম্যান,ষ্টোর কিপার সহ শতাধিক কৃষক এবং সাংবাদিক অংশ নেন।

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

ডালের উৎপাদন বেড়েছে ৪ গুণ, লক্ষ্য এখন স্বয়ংসম্পূর্ণ হওয়া

কৃষি উপকরনে দে-ধারছে ভেজাল চলছে

চোরাইপথের পশু নয়, বৈধ উৎসে কোরবানির পশু কেনার আহ্বান জানান প্রতিমন্ত্রী

পৃথিবীতে কোথায় প্রথম লেয়ার মুরগি পালন শুরু হয়?

প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি প্রকৌশলীদের পরিবেশগত দায়বদ্ধতাও নিশ্চিত করতে হবে — পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

ডিগ্রির মর্যাদা উজ্জ্বল ও অক্ষুণ্ণ রাখতে শিক্ষার্থীদের প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার আহ্বান

অবৈধ গবাদিপশু প্রবেশ রোধে সীমান্তে কঠোর নজরদারি

বাংলাদেশে চিকস এন্ড ফিডসের ২৫ বছরের পথচলা

কৃষকের ঈদ আনন্দ উৎসব, ময়মনসিংহ ও টাঙ্গাইল

জীবন গড়ার অকুতভয়ী সৈনিক মুক্তাগাছার আব্দুল হালিম একটি বকনা বাছুর থেকে আজ কোটিপতি