Axon Limited-এর প্রধান নির্বাহীর দায়িত্ব নিলেন সায়রা ইসলাম।।
প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলামের সহধর্মিণী সায়রা ইসলাম প্রতিষ্ঠানটির নেতৃত্বে এসেছেন। শিল্পসংশ্লিষ্ট সবার কাছে সহযোগিতা ও দোয়া চেয়েছেন তিনি।
ড. বায়েজিদ মোড়ল | সম্পাদক, AgricultureNews24.com

প্রাণিসম্পদ খাতে যন্ত্রপাতি ও কারিগরি সহায়তা সরবরাহকারী প্রতিষ্ঠান এক্সন লিমিটেডের (Axon Limited) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নিয়েছেন মিসেস সায়রা ইসলাম। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলামের প্রয়াণের পর তাঁর সহধর্মিণী সায়রা ইসলাম এই দায়িত্ব গ্রহণ করলেন।
এক্সন লিমিটেড দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রাণিসম্পদ খাতে প্রযুক্তি ও কারিগরি সহায়তা দিয়ে আসছে। বিদেশ থেকে আধুনিক যন্ত্রপাতি আমদানি করে দেশের খামার ও শিল্পপ্রতিষ্ঠানে সরবরাহের মাধ্যমে প্রতিষ্ঠানটি এ খাতে পরিচিতি পেয়েছে। জাহিদুল ইসলামের নেতৃত্বে গড়ে ওঠা সেই কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং খাতের পরিবর্তিত চাহিদার সঙ্গে তাল মিলিয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার দায়িত্ব এখন সায়রা ইসলামের হাতে।
দায়িত্ব গ্রহণের পর সায়রা ইসলাম শিল্পসংশ্লিষ্ট সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
AgricultureNews24.com পরিবারের শুভেচ্ছা
২০০৭ সাল থেকে জাহিদুল ইসলামকে চিনতাম। প্রাণিসম্পদ খাতে কাজের সূত্রে আমাদের পরিচয় হলেও সময়ের সঙ্গে সেই সম্পর্ক ভ্রাতৃত্বের বন্ধনে রূপ নেয়। তাঁর প্রয়াণে আমি একজন প্রিয় মানুষকে হারিয়েছি। তাঁর সঙ্গে দীর্ঘদিনের আন্তরিক সম্পর্কের স্মৃতি আজও আমার কাছে অমূল্য।
এমন এক সময়ে পরিবারের শোক সামলে প্রতিষ্ঠানের নেতৃত্ব গ্রহণ করে সায়রা ইসলাম সাহস ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন। তাঁর প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা। আমরা বিশ্বাস করি, জাহিদুল ইসলামের সঙ্গে আমাদের যে আস্থা ও আন্তরিকতার সম্পর্ক গড়ে উঠেছিল, সায়রা ইসলামের সঙ্গে আগামী দিনে সেই সম্পর্ক আরও গভীর হবে। দেশের প্রাণিসম্পদ খাতের অগ্রযাত্রায় একসঙ্গে কাজ করার সুযোগও বাড়বে।
AgricultureNews24.com পরিবারের পক্ষ থেকে মিসেস সায়রা ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাঁর নেতৃত্বে এক্সন লিমিটেডের পথচলা সফল হোক এবং দেশের খামারি ও উদ্যোক্তারা আধুনিক প্রযুক্তি ও কারিগরি সহায়তা আরও সহজে পান—এই প্রত্যাশা।

Sayra Islam Takes Over as Chief Executive Officer of Axon Limited
Sayra Islam, wife of the late managing director Zahidul Islam, has taken the helm at Axon Limited. She has asked livestock industry colleagues for their cooperation and prayers.
Dr. Bayezid Moral | Editor, AgricultureNews24.com
Sayra Islam has assumed office as chief executive officer (CEO) of Axon Limited, a Bangladeshi supplier of machinery and technical support to the livestock sector. She took up the role following the death of her husband, Zahidul Islam, who served as the company’s managing director.
Axon Limited has long provided technology and technical support to Bangladesh’s livestock sector. The company has built its reputation by importing modern machinery and supplying it to farms and industrial enterprises across the country. Sayra Islam now takes responsibility for carrying forward the operations developed under Zahidul Islam’s leadership and adapting the business to the sector’s changing needs.
Upon assuming office, Sayra Islam asked industry colleagues for their cooperation and prayers.
Best Wishes from the AgricultureNews24.com Family
I had known Zahidul Islam since 2007. We first met through our work in the livestock sector, and over the years, our friendship grew into a bond of brotherhood. With his passing, I lost someone dear to me. I will always cherish the memories of our friendship.
By stepping into this leadership role while mourning her husband, Sayra Islam has shown courage and a deep sense of responsibility. She has our sincere respect. We believe the trust and warmth that marked our relationship with Zahidul Islam will grow even stronger in our relationship with Sayra Islam. We look forward to working together to support the continued development of Bangladesh’s livestock sector.
On behalf of the AgricultureNews24.com family, I extend our warmest congratulations and best wishes to Sayra Islam. We wish Axon Limited every success under her leadership and hope its work will help farmers and entrepreneurs across Bangladesh gain easier access to modern technology and technical support.























