RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Monday , 21 September 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনে প্রণোদনা বাড়ানো হবে- কৃষিসচিব

প্রতিবেদক
Dr. Bayezid Moral
November 27, 2023 6:48 pm

কৃষি মন্ত্রণালয়- গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনে প্রণোদনা বাড়ানো হবে- কৃষিসচিব

ঢাকা, ২৫ নভেম্বর

গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন কৃষিসচিব ওয়াহিদা আক্তার। তিনি বলেন, পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য আমরা গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির উপর গুরুত্বারোপ করছি। গ্রীষ্মকালে পেঁয়াজের চাষ জনপ্রিয় করতে কৃষকদেরকে আমরা বিনামূল্যে বীজ, সার দিচ্ছি। ইতোমধ্যে এর সুফল আমরা পাচ্ছি। সেজন্য, আগামী বছর থেকে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা আরও বাড়ানো হবে। এর ফলে আগামীতে স্থানীয়ভাবে পেঁয়াজের চাহিদা মেটানো সম্ভব হবে।

আজ শনিবার সকালে মেহেরপুর জেলার সদর উপজেলার ইছাখালী গ্রামে গ্রীষ্মকালীন পেঁয়াজের মাঠ দিবস ও কৃষক সমাবেশে কৃষিসচিব এসব কথা বলেন। এসময় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুবুল হক পাটওয়ারী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. এনামুল হক, মেহেরপুরের জেলা প্রশাসক এবং কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের খুলনা অঞ্চলের ঊর্ধতন কর্মকর্তা ও কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন বাড়াতে কৃষি মন্ত্রণালয় গত কয়েক বছর ধরে কৃষকদেরকে প্রণোদনা হিসাবে বিনামূল্যে বীজ, সার প্রভৃতি বিতরণ করছে। চলমান বছরেও ৩২ কোটি টাকার বেশি প্রণোদনা প্রদান করা হয়েছে। এ বছর ৫১ হাজার টন গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে।

প্রণোদনা দেওয়ার ফলে গত ২০২২-২৩ বছরে ৩৯ হাজার টন আর ২০২১-২২ বছরে ৩৭ হাজার টন গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন হয়েছিল।

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

ব্রয়লার মুরগি পালনে প্রধান প্রধান সমস্যা

সাভারের কেন্দ্রবিন্দু নামাবাজারে বিএডিসির বীজ ও সারের গুদামটি এখন বৈদ্যুতিক রিকশা ও ভ্যানের গ্যারেজ

কীটনাশক ব্যবহারের সঠিক নিয়ম

শখের পাখি এভাবে জীবনের গতি বদলে দিবে আগে ভাবিনি মিলন

‘মীন সন্ধানী’ জাহাজের জরিপ ও গবেষণা কার্যক্রম সরেজমিন পরিদর্শন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

১৩ ধরনের খাদ্যঘাসের পুষ্টিমানের তুলনামূলক বিশ্লেষণ।।

রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংসের ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম উদ্বোধন// মানুষ যাতে সাধ্যের মধ্যে দুধ, ডিম ও মাংস কিনতে পারেন সেজন্য ভ্রাম্যমান বিক্রয় কার্যক্রম – মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

থাই পুটি মাছ চাষের ইতিহাস

আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রেখে মৎস্য অধিদপ্তরকে আরও উদ্যোগ গ্রহণ করতে হবে

পাকিস্তানের সবচেয়ে বড় ও উল্লেখযোগ্য ১০টি ডেইরি ফার্ম