RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Thursday , 6 August 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

মার্চ পর্যন্ত এডিপি বাস্তবায়ন অগ্রগতি ৫০%

প্রতিবেদক
Md. Bayezid Moral
April 25, 2024 10:23 pm

কৃষি মন্ত্রণালয়- মার্চ পর্যন্ত এডিপি বাস্তবায়ন অগ্রগতি ৫০% ঢাকা, ২৩ এপ্রিল ২৪ কৃষি মন্ত্রণালয়ের ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত প্রকল্পসমূহের মার্চ মাস পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি ৫০%। এ সময় পর্যন্ত জাতীয় গড় অগ্রগতি হয়েছে ৪২%।

গতবছর একই সময়ে কৃষি মন্ত্রণালয়ের অগ্রগতি ছিল ৪২%। আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এসব তথ্য জানান হয়।

সভায় আরো জানানো হয়, চলমান ২০২৩-২৪ অর্থবছরের এডিপিতে কৃষি মন্ত্রণালয়ের আওতায় ৮০টি প্রকল্পের অনুকূলে মোট ৪ হাজার ৫২৮ কোটি টাকা বরাদ্দ আছে। এবছর সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হয়েছে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে ৬৯৮ কোটি টাকা এবং পার্টনার প্রকল্পে ৬৬০ কোটি টাকা।

সভায় সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুস শহীদ। সঞ্চালনা করেন কৃষিসচিব ওয়াহিদা আক্তার। এসময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সংস্থাপ্রধানসহ প্রকল্প পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রকল্প পরিচালকদের উদ্দেশে মন্ত্রী ড. আব্দুস শহীদ বলেন, প্রকল্প যথাসময়ে সফলভাবে বাস্তবায়ন করতে হবে, পিছিয়ে থাকলে চলবে না। আর্থিক ব্যয় ঠিকমতো করতে হবে।

আর্থিক অগ্রগতির পাশাপাশি ভৌত অগ্রগতিও দেখতে হবে এবং কাজের গুণগতমান বজায় রাখতে হবে। তিনি আরো বলেন, প্রকল্প বাস্তবায়নে কোন প্রকল্প পরিচালক পিছিয়ে থাকলে বা কারো বিরুদ্ধে কোন অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনে প্রকল্প পরিচালক পরিবর্তন করা হবে।

কামরুল ইসলাম ভূইয়া, সিনিয়র তথ্য অফিসার

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার-প্রতিমন্ত্রী টুকু

জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য ধ্বংস ও দূষণ মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান বাংলাদেশের

ছেলের খেলার সাথী ভাগ্য বদলে দিল নুরজাহানের

থাই পুটি মাছ চাষের উৎপাদন ব্যয়, লাভ-লোকসান, অর্থনৈতিক বিশ্লেষণ, বাজারজাতকরণ, রপ্তানি সম্ভাবনা, পুষ্টিগুণ ও ভবিষ্যৎ করণীয়।।

বাগান করার ধারণা

‘কর্মসংস্থান আছে বলেই ধান কাটা লোকের অভাব’

Jocks world: Episode-01

হাসির রাজ্য :পর্ব-১

মাছ চাষ ভাগ্য গড়ায় শূন্য হাতের আরব আলী আজ কোটিপতি

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আন্তঃমন্ত্রণালয় সভা

ওয়ান হেলথ বাস্তবায়নে তিন মন্ত্রণালয়ের সমন্বিত অঙ্গীকার জরুরি – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা