RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Sunday , 15 November 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

দুধ উৎপাদনকারী গাভীর খাদ্য ব্যবস্থাপনা

প্রতিবেদক
Dr. Bayezid Moral
October 30, 2024 11:52 am

দুধ উৎপাদনকারী গাভীর খাদ্য ব্যবস্থাপনাঃ

সাধারণত দুধ উৎপাদনকারী গাভীর প্রতি ১০০ কেজির জন্য ২ কেজি খড় সরবরাহ করতে হয়। ১ কেজি খড় ৩ কেজি তাজা সবুজ ঘাসের সমতুল্য। গাভীকে প্রতি ১০০ কেজি ওজনের জন্য ১ কেজি শুকনো আঁশযুক্ত খাদ্য (খড়) এবং ৩ কেজি তাজা সবুজ আঁশযুক্ত খাদ্য ঘাস দেয়া প্রয়োজন। অর্থাৎ ৫০০ কেজি ওজনের একটি দুগ্ধবতী গাভীকে ৫ কেজি শুকনো খড় এবং ১৫ কেজি সবুজ ঘাস সরবরাহ করতে হবে।

গাভীর দানাদার খাদ্যের প্রয়োজনীয়তা দুধ উৎপাদনের ওপর অনেকটাই নির্ভরশীল। দুধ উৎপাদনের প্রথম ৩ কেজির জন্য প্রয়োজন ৩ কেজি মিশ্র দানাদার খাদ্য এবং পরবর্তী প্রতি ৩ কেজির জন্য প্রয়োজন হয় ১ কেজি মিশ্র দানাদার খাদ্যের। অবশ্য যদি দুধে স্নেহ পদার্থের পরিমাণ শতকরা ৪ ভাগ বা তার নিচে থাকে।

দুধে স্নেহ পদার্থের পরিমাণ শতকরা ৪ ভাগের বেশি হলে প্রতি ৩ কেজি দুধের পরিবর্তে প্রতি আড়াই কেজি দুধের জন্য ১ কেজি মিশ্র দানাদার খাদ্যের প্রয়োজন হয়। এ হিসাবে দেশি ও সংকর জাতের গাভীকে সর্বোচ্চ ৬ কেজি এবং বিশুদ্ধ বিদেশি গাভীকে সর্বোচ্চ ৮ কেজি মিশ্র দানাদার খাদ্য সরবরাহ করতে হয়।

দুধ উৎপাদনকারী গাভীর লবণের চাহিদা পূরণ করার জন্য গাভীকে মাথাপিছু প্রতিদিন ৬০ গ্রাম খাওয়ার লবণ এবং ৬০ গ্রাম জীবাণুমুক্ত হাড়ের গুঁড়া খাওয়াতে হবে। খাবারে সরবরাহকৃত সবুজ ঘাস গাভীর ‘এ’ ভিটামিনের চাহিদা মেটাতে পারে। ‘বি’ ভিটামিন গবাদিপশু স্বয়ং প্রক্রিয়ার প্রস্তুত করতে পারে।

এছাড়াও দুধ উৎপাদনকারী গাভীকে প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে। গরুকে কাঁচা ঘাস নিয়মিত খাওয়ালে দুধ উৎপাদন তুলনামূলকভাবে বৃদ্ধি পায়। গবাদিপশুকে যেসব কাঁচা ঘাস খাওয়ানো হয় তার মধ্যে নেপিয়ার ও পারা ঘাস অন্যতম।

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

লাম্পি স্কিন ডিজিজি (LSD) সম্পর্কে কিছু কথা

ওষুধ খাওয়ায়ে বেশি দুধ বানালে ভবিষ্যতে গাভীর কী কী ক্ষতি হতে পারে?

দুধের জন্য ইউরোপের বিখ্যাত গার্নসি গরু

শ্রমিকদের অধিকার লঙ্ঘিত হলে তা হবে মানবাধিকার লঙ্ঘনঃ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ছাগলের দানাদার খাবারের তালিকা

ভেনামি চিংড়ি চাষে পোনা আমাদানির নতুন ও বিদ্যমান অনুমোদন স্হগিত

মাত্র ২টি গরু থেকে অর্ধলক্ষাধিক গবাদিপ্রাণির আশ্রয়স্থল—বারসানার শ্রী মাতাজি গোশালার বিস্ময়কর যাত্রা।।

দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ – টুকু

সম্প্রতি বাংলাদেশ চীনকে টপকিয়ে মিঠা পানির মাছ উৎপাদনে দ্বিতীয়

খামার থেকে বাজার: এক কেজি গলদা চিংড়ির লাভ যায় কার কার ঘরে কত করে?