RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Saturday , 8 August 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

জুলাই সনদই হবে ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রতিবেদক
Md. Bayezid Moral
January 19, 2026 5:17 pm

https://agriculturenews24.com/জুলাই সনদই হবে ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা।।

পিরোজপুর , সোমবার, ৫ মাঘ (১৯ জানুয়ারি):

জনগণকে শান্তিপূর্ণ ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, যদি জনগণ মনে করেন ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে একটি নতুন ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার দিকে দেশ এক ধাপ এগোতে পারে, তাহলে তারা সেই অনুযায়ী রায় দেবেন। ভবিষ্যতে যেন আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্যই গণভোট।

উপদেষ্টা আজ সকালে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে গণভোটের প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচনে শুধু প্রতিনিধি নির্বাচন নয়, রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও জনগণের মতামত গ্রহণের জন্য গণভোটের ব্যবস্থা করা হয়েছে। চারটি মৌলিক বিষয়কে একটি প্যাকেজ আকারে জনগণের সামনে উপস্থাপন করা হয়েছে, যেখানে সম্মতি বা অসম্মতির মাধ্যমে জনগণ তাদের মত প্রকাশ করবেন।

উপদেষ্টা বলেন, নির্বাচনে বিজয়ী প্রার্থীরা সংসদে গিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন এবং সরকার গঠন করবেন। তবে তারা জুলাই সনদের বিপক্ষে গিয়ে কাজ করার কোনো সুযোগ পাবেন না। জুলাই সনদই হবে ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি।

তিনি বলেন, স্বাধীন পুলিশ কমিশনসহ বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ ইতোমধ্যে অধ্যাদেশের মাধ্যমে গৃহীত হয়েছে এবং এসব বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে। তফসিল ঘোষণার পর সরকার এসব বিষয়ে কথা বলতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে ফরিদা আখতার বলেন, সরকার কোনো প্রার্থী বা রাজনৈতিক দলের পক্ষে কিংবা বিপক্ষে প্রচারণা চালাতে আসেনি। এটি ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী সরকারের দায়িত্ব পালনের অংশ। অন্তর্বর্তীকালীন সরকার শুধু নির্বাচন আয়োজনের জন্য নয়, বরং আগামী রাষ্ট্রব্যবস্থা কেমন হবে—সে বিষয়ে জনগণের মতামত নেওয়ার লক্ষ্যেই কাজ করছে।

সংবিধান সংস্কার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সংবিধানে যেসব ধারা গণবিরোধী ছিল এবং ক্ষমতা কুক্ষিগত করার উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে, সেগুলো পরিবর্তনের প্রয়োজন দেখা দিয়েছে। তবে সংবিধান সংস্কারের মাধ্যমে মৌলিক অধিকার বা ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ন হবে—এমন আশঙ্কার কোনো ভিত্তি নেই বলে তিনি উল্লেখ করেন।

জেলা প্রশাসন পিরোজপুর আয়োজিত জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিৎ চৌধুরী, জেলা নির্বাচন অফিসার মো: আবদুল মান্নান স্বাগত বক্তব্য রাখেন। এ সময় পিরোজপুর জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

দেশী জাতের গরু দিয়ে অল্প পুঁজিতে লাভজনক খামার ব্যবসা

আম রপ্তানির আনুষ্ঠানিক উদ্বোধন

মহিষের মাংস পুষ্টিকর এবং দুধ উৎপাদনেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।।প্রতিমন্ত্রী

এই গরমে পোল্ট্রি মুরগীর বাড়তি যত্ন নিবেন যেভাবে

ওয়ান হেলথ বাস্তবায়নে তিন মন্ত্রণালয়ের সমন্বিত অঙ্গীকার জরুরি – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মানুষের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নই আমাদের লক্ষ্য-কৃষিমন্ত্রী

কোয়েল পাখি পালন সম্পর্কে কিছু কথা

নদী দখলবাজদের অপরাধী হিসেবে চিহ্নিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

শখের পাখি এভাবে জীবনের গতি বদলে দিবে আগে ভাবিনি মিলন

‘কর্মসংস্থান আছে বলেই ধান কাটা লোকের অভাব’