RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Thursday , 6 August 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

UMS কি ইউরিয়া মোলাসেস স্ট্র? ইউএমএস তৈরীর পদ্ধতি

প্রতিবেদক
Md. Bayezid Moral
December 11, 2024 4:34 pm

UMS কি ইউরিয়া মোলাসেস স্ট্র ইউএমএস তৈরীর পদ্ধতিঃ-

১০ কেজি খড়ের জন্য ৫ কেজি পানি, ২.৫ (আড়াই) কেজি চিটাগুর এবং ২৫০ গ্রাম ইউরিয়া সার লাগবে।

প্রথমে খড়, চিটাগুর ও ইউরিয়া পরিমাণ মতো মেপে নিতে হবে।

চিটাগুর ও ইউরিয়া মেপে পানিতে এমনভাবে মিশাতে হবে যেন সহজে মিশে যায়।

শুকনো খড়কে পলিথিনের উপরে বিছিয়ে ইউরিয়া ও চিটাগুর মেশানো পানি ঝড়নার সাহায্যে (ফুল গাছে পানি দেওয়া ঝড়না) ছিটিয়ে ভালো ভাবে মাখাতে হবে, যাতে কোন খড় শুকনো না থাকে।

এরপরে খড়গুলো পলেথিনে মুড়িয়ে অথবা ড্রামে ভরে রাখতে হবে। ২/৩ ঘন্টা পর হতে গরু/মহিষকে খাওয়ানো যাবে।

একবার ইউএমএস তৈরী করে সপ্তাহ খানেক রেখে খাওয়ানো যায়। তবে খেয়াল রাখতে হবে যে, প্রতিবার খাওয়ানোর পরে তা আবার ভালো করে ঢেকে রাখতে হবে।

খাওয়ানোর পরিমাণঃ-

গরুকে তার ইচ্ছা অনুযায়ী অর্থাৎ গরু যে পরিমাণ খেতে পারে সেই পরিমাণ ইএমএস সরবরাহ করা যেতে পারে। তবে আস্তে আস্তে অভ্যস্ত করিয়ে নেওয়া ভালো। আপনি চাইলে একবেলা খড় অথবা ঘাস আর একবেলা ইউএমএস খাওয়াতে পারেন।

ইউএমএস খাওয়ানোর ফলফল

বাছুর বা বাড়ন্ত, দুগ্ধবতী, গর্ভবতী গরু ও মহিষ কে খাওয়ানো যায়। আর কোনো খাবার না দিয়ে, শুধুমাত্র ইউএমএস খাওয়ালেও গরুর ওজন ও দুধ বৃদ্ধি পায়। ইউএমএস খাওয়ালে দানাদার খাবার কম লাগে।

এক গবেষণায় দেখা গেছে, খড় বাদে ২ টাকার ইএমএসে ৫ টাকার মাংস বৃদ্ধি করা সম্ভব।

আরও জানতে ইউটিউবে সার্চ দিন।

❌ সবাধানতা

ইএমএস তৈরীর সময় খড়, পানি, চিটাগুর ও ইউরিয়ার অনুপাত সঠিক হতে হবে। ইউরিয়ার পরিমাণ বেশি হলে পশু বিষক্রিয়ায় আক্রান্ত হতে পারে। ইউএমএস খাওয়ানোর ১ ঘন্টা আগে বা পরে পশুকে কোন প্রকার পানি খেতে দেয়া যাবে না।

পূর্ব অভিজ্ঞতা না থাকলে স্হানীয় প্রাণীসম্পদ অফিসে গিয়ে প্রশিক্ষণ নিয়ে নিবেন। অথবা পরিচিত সিনিয়র খামারিদের সাথে আলাপ করে নিবেন।

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত