RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Saturday , 19 September 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

জলবায়ু তহবিল সংগ্রহ বৃদ্ধির লক্ষ্যে বিসিডিপি চালু করা হয়েছে

প্রতিবেদক
Dr. Bayezid Moral
January 28, 2025 11:03 pm

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়:

সংবাদ বিজ্ঞপ্তি: জলবায়ু তহবিল সংগ্রহ বৃদ্ধির লক্ষ্যে বিসিডিপি চালু করা হয়েছে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

ঢাকা, ২৬ জানুয়ারি ২০২৫:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আর্থিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর প্রয়োজন। তিনি বলেন, এলক্ষ্যে জলবায়ু তহবিল সংগ্রহ ও সহযোগিতা বৃদ্ধির জন্য বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিডিসিপি) চালু হয়েছে । রোববার পানি ভবনে পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে বিসিডিপি কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানে উপদেষ্টা বলেন, বিসিডিপি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এটি কম-কার্বন ও জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিত করবে। তিনি জোর দিয়ে বলেন, তহবিল সংগ্রহে স্বচ্ছতা বজায় রাখতে হবে এবং একই প্রকল্পের পুনরাবৃত্তি এড়াতে হবে। তিনি আরও বলেন, বিসিডিপি সরকারের, বেসরকারি খাতের এবং উন্নয়ন সহযোগীদের একত্রে কাজ করার সুযোগ তৈরি করবে। এ উদ্যোগ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে। কর্মশালায় সভাপতিত্ব করেন পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ। পরিকল্পনা বিভাগের সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ড. এ. কে. এম. শাহাবউদ্দিন এবং এডিবির কান্ট্রি অপারেশনস প্রধান নাও ওন কিম আলোচনায় অংশ নেন। মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জলবায়ু পরিবর্তন ড. ফাহমিদা খানম। কর্মশালার শেষ পর্যায়ে বিসিডিপি ওয়েব পোর্টাল ও সচিবালয় উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সরকার, উন্নয়ন সহযোগী, এনজিও এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে এডিবির দক্ষিণ এশিয় বিভাগের মহাপরিচালক তাকেও কোনিশি পরিবেশ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি জানান, বাংলাদেশে সবুজ ও জলবায়ু সহনশীল উন্নয়নে এডিবি তহবিল সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। স্বাক্ষরিত: দীপংকর বর জনসংযোগ কর্মকর্তা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় মোবাইল: ০১৭১০৯২৯৫৯৬

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

থাই পুটি মাছ চাষের ইতিহাস, উৎপত্তি, বৈজ্ঞানিক পরিচয়, পুকুর নির্বাচন ও প্রস্তুতি

জিএমও নিয়ে প্রচলিত ভুল ধারণা ও বৈজ্ঞানিক ব্যাখ্যা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনে জয়ী হলেন যারা

মহিষের পালন গ্রামীণ অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ

আলু রপ্তানির বিরাট সুযোগ সৃষ্টি হচ্ছে জাপানে

পৃথিবীর সবচেয়ে বড় ও আলোচিত ১০টি বাণিজ্যিক কুকুর প্রজনন খামার।।

বর্তমান তারেক রহমান সরকার কী করলে হাসিনা সরকারের ১৬ বছরেও রপ্তানিমুখী না হওয়া ডেইরি ও গো-সম্পদ খাত এখন হবে রপ্তানিমুখী?

গর্ভকালীন গাভীর পরিচর্যা

পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ

অবৈধ জাল ব্যবহার করায় ৫ জেলের কারাদণ্ড