RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Sunday , 20 September 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

বরিশাল বিভাগের জেনারেল পোল্ট্রি খামারিদের রক্ষায় প্রান্তিক খামারিদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

প্রতিবেদক
Dr. Bayezid Moral
December 13, 2025 10:56 pm

বরিশাল বিভাগের জেনারেল পোল্ট্রি খামারিদের রক্ষায় প্রান্তিক খামারিদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন।।

প্রান্তিক খামারিদের বৈষম্যমূলক উৎপাদন ব্যবস্থার ফাঁদ থেকে মুক্ত করা এবং মহাজনি কন্ট্রাক্ট ফার্মিং (কন্ট্রাক্ট গ্রোয়িং) অবিলম্বে বন্ধের দাবিতে বরিশাল বিভাগের জেনারেল পোল্ট্রি খামারিরা (ছোট ও মাঝারি) আজ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

প্রান্তিক খামার তথা জেনারেল খামারি রক্ষা পরিষদের ব্যানারে বরিশাল বিভাগের ছয় জেলার সাধারণ খামারিরা শনিবার (১৩-১২-২০২৫ ইং) দুপুরে বরিশাল নগরীর সি অ্যান্ড বি রোডে এই কর্মসূচি পালন করেন। উক্ত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন গাজী জাহাঙ্গীর। এতে বরিশাল বিভাগের ছয় জেলার প্রায় চার শতাধিক প্রান্তিক ছোট ও মাঝারি খামারি অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, কাজী ফার্মসহ কয়েকটি বৃহৎ কোম্পানি প্রান্তিক খামারিদের ভুল ও মিথ্যা আশ্বাস দিয়ে কন্ট্রাক্ট ফার্মিং-এর ফাঁদে ফেলে তাদের সর্বস্বান্ত করছে এবং একের পর এক খামার ধ্বংস করে দিচ্ছে। এর ফলে হাজারো প্রান্তিক খামারি পুঁজি হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে।

বিভিন্ন জেলা থেকে আগত খামারিদের প্রতিনিধিরা কন্ট্রাক্ট ফার্মিং বন্ধের জোরালো দাবি জানান। তারা বলেন, দেশের মোট ডিম ও মুরগির প্রায় ৮০ শতাংশ উৎপাদন আসে প্রান্তিক খামারিদের হাত ধরে, অথচ আজ এই খামারিরাই সবচেয়ে বেশি অবহেলার শিকার।

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের ন্যায্য দাবি অবিলম্বে বাস্তবায়ন না করা হলে গোটা দক্ষিণাঞ্চলের পোল্ট্রি খামার বন্ধ করে দেওয়া হবে এবং ভবিষ্যতে বরিশালের খামারিদের মতো দেশের ৬৪ জেলার খামারিদের নিয়ে বৃহত্তর ও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশ থেকে প্রত্যেক জেলার প্রান্তিক ছোট ও মাঝারি খামারিদের নিজ নিজ এলাকায় জোরদার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় যদি অনতিবিলম্বে কার্যকর ব্যবস্থা নিয়ে ‘কন্ট্রাক্ট গ্রোয়িং’ নামক খামারিদের রক্তচোষা ব্যবস্থা বন্ধ না করে, তাহলে এর সম্পূর্ণ দায় সরকারের ওপর বর্তাবে।

প্রান্তিক খামার তথা জেনারেল খামারি রক্ষা পরিষদ
বরিশাল বিভাগ

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ–মালয়েশিয়া নতুন কৃষি কূটনীতি

ব্রি৯৮ আউশ ধানের বাম্পার ফলন

PhD in Electronic Media and Agriculture Development : Recommendation

বিশ্ববাজারে আম রপ্তানির পথ সুগম হচ্ছে বলে জানান কৃষিমন্ত্রী

পাটের অবদান ১.৪% এবং কৃষিতে ২৬%, অর্থাৎ মোট জিডিপিতে পাটের অবদান ৮ বিলিয়নের মতো।

“আধুনিক এনজাইম প্রযুক্তি” ব‍্যবহারে  পোল্ট্রি শিল্পের লাভজনক উৎপাদন শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হলো ঢাকায়।

বাংলাদেশে আপেল চাষ সম্ভব? বাগান করতে যা জানা জরুরি

পৃথিবীতে ব্রয়লার ও লেয়ার পোল্ট্রি পালনের ইতিহাস

জলবায়ু অর্থায়ন কোনো দরকষাকষির বিষয় নয়, টিকে থাকার প্রশ্ন

খামারি অ্যাপ ব্যবহারে সারের খরচ কমবে, ফলনও বাড়বে