গলদা চিংড়ির পোনা উৎপাদনে পটুয়াখালীতে ডাচ প্রযুক্তির কেন্দ্র
ফিসটেক গলদা হ্যাচারিতে চালু হওয়া কেন্দ্রে পুনঃসঞ্চালন পদ্ধতিতে পুরুষ গলদা চিংড়ির পোনা উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রযুক্তিটি মাঠপর্যায়ের চাষিদের কাছে পৌঁছে দেওয়ার ওপর জোর দিয়েছে নেদারল্যান্ডস দূতাবাস।
বিশেষ সংবাদদাতা | AgricultureNews24.com

গলদা চিংড়ির পোনা উৎপাদনে একই পানি পরিশোধন করে বারবার ব্যবহারের প্রযুক্তি নিয়ে পটুয়াখালীতে যাত্রা শুরু করেছে অ্যাকুয়াকালচার সেন্টার অব এক্সিলেন্স (সিওই)। রোববার (২২ নভেম্বর ২০২৬) ফিসটেক গলদা হ্যাচারিতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। উদ্যোক্তাদের লক্ষ্য, নিয়ন্ত্রিত পরিবেশে উন্নত মানের ও দ্রুত বর্ধনশীল পুরুষ গলদা চিংড়ির পোনা উৎপাদন করা।
কেন্দ্রটিতে ব্যবহৃত ডাচ প্রযুক্তির নাম রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম (আরএএস)। এ পদ্ধতিতে ট্যাংকের পানি পরিশোধন করে আবার উৎপাদন ব্যবস্থায় ফেরানো হয়। এতে পোনা উৎপাদনের সময় পানির গুণমান পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা যায়। উদ্বোধন উপলক্ষে অতিথিরা হ্যাচারির পোনা উৎপাদন ইউনিট, পানি ব্যবস্থাপনা এবং প্রজননের জন্য রাখা চিংড়ির ইউনিট ঘুরে দেখেন।
প্রযুক্তি চাষিদের কাছে পৌঁছানোর তাগিদ
হ্যাচারি পরিদর্শনের পর কুয়াকাটার হোটেল ডি’মোরে আয়োজিত সেমিনারে প্রান্তিক ও বাণিজ্যিক চিংড়িচাষি, গবেষক, মৎস্য কর্মকর্তা এবং ফুডটেক বাংলাদেশ প্রকল্পের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকায় নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি অ্যাম্বাসেডর ইয়ানা ভ্যান ডার লিন্ডেন বলেন, এই উদ্যোগের সাফল্য নির্ভর করবে আধুনিক প্রযুক্তিটি মাঠপর্যায়ের চাষিদের কাছে কতটা কার্যকরভাবে পৌঁছে দেওয়া যায়, তার ওপর।
চিংড়িচাষি ইভান মাতব্বর সেমিনারে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান, ফিসটেকের গলদা পোনা ব্যবহার করে তাঁর খামারে আগের তুলনায় বেশি পোনা টিকে ছিল এবং চিংড়ির বৃদ্ধিও ভালো হয়েছে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রাজিব সরকার ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ড. মো. লিফাত রাহি বলেন, টেকসই চিংড়ি চাষের জন্য বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের যৌথ গবেষণা দরকার। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা খাতটির উন্নয়নে সংশ্লিষ্টদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান এবং নীতিগত ও কারিগরি সহায়তার কথা বলেন।
ফিসটেক (বিডি) লিমিটেডের উদ্যোগে এবং ফিসটেক অল মেইল গলদা হ্যাচারির তত্ত্বাবধানে কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়েছে। আয়োজকেরা আশা করছেন, মানসম্পন্ন পোনার সরবরাহ বাড়লে দক্ষিণাঞ্চলে গলদা চাষের উৎপাদনশীলতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের উপপরিচালক মো. মহসিন ও পটুয়াখালীর জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী। সভাপতিত্ব করেন ফিসটেক হ্যাচারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তারেক সরকার। স্বাগত বক্তব্য দেন ফিসটেক (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউল করিম ভূঞা।

Patuakhali Opens Centre to Produce Freshwater Prawn Seed with Dutch Technology
The new centre at Fishtech Golda Hatchery will use a recirculating aquaculture system to produce all-male giant freshwater prawn seed. The Netherlands Embassy has stressed the importance of making the technology accessible to farmers.
Special Correspondent | AgricultureNews24.com
An Aquaculture Centre of Excellence (CoE) opened at Fishtech Golda Hatchery in Patuakhali on Sunday, 22 November 2026. The centre aims to produce high-quality, fast-growing male giant freshwater prawns, locally known as golda, by raising the young prawns under controlled hatchery conditions.
The centre uses a Dutch recirculating aquaculture system (RAS), which treats tank water and returns it to the production system for reuse. This allows hatchery staff to monitor and control water quality during seed production. As part of the inauguration, guests toured the hatchery’s seed production unit, water management system and broodstock facility.
Getting the technology to farmers
After the hatchery tour, small-scale and commercial prawn farmers, researchers, fisheries officials and representatives of the FoodTech Bangladesh project attended a seminar at Hotel D’More in Kuakata. Speaking as chief guest, Yana van der Linden, Deputy Ambassador at the Embassy of the Netherlands in Dhaka, said the initiative’s success would depend on how effectively the technology reaches farmers.
Prawn farmer Ivan Matabbar shared his experience at the seminar. He said that after switching to prawn seed from Fishtech, more young prawns survived on his farm and the prawns grew better than before.
Professor Dr. Md. Rajib Sarkar of Patuakhali Science and Technology University and Dr. Md. Lifat Rahi of Khulna University called for joint research between universities and industry to support sustainable prawn farming. Department of Fisheries officials urged stakeholders to work together to develop the sector and said they would provide policy and technical support.
The centre was established by Fishtech (BD) Limited under the supervision of Fishtech All-Male Golda Hatchery. The organisers expect that a greater supply of quality seed could help improve freshwater prawn farm productivity in southern Bangladesh.
Special guests included Md. Mohsin, Deputy Director of the Department of Fisheries for Barishal Division, and Bijon Kumar Nandi, District Fisheries Officer of Patuakhali. Mohammad Tareq Sarkar, Managing Director of Fishtech Hatchery Limited, chaired the event. Md. Ataul Karim Bhuiyan, Managing Director of Fishtech (BD) Limited, delivered the welcome address.























