পোল্ট্রি পুষ্টি ও খাদ্য তৈরিতে হেনড্রিক্স জেনেটিকসের পাঁচ দিনের প্রশিক্ষণ
বিকল্প কাঁচামাল বাছাই, সুষম খাদ্যের ফর্মুলা তৈরি এবং উৎপাদন সক্ষমতা বজায় রেখে খাদ্য ব্যয় কমানোর কৌশল নিয়ে আয়োজিত এ প্রশিক্ষণে অংশ নেন এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার গ্রাহকেরা।

নেদারল্যান্ডসের আর্নহেমে পোল্ট্রি পুষ্টি ও খাদ্য ব্যবস্থাপনা নিয়ে পাঁচ দিনের প্রশিক্ষণ আয়োজন করেছে হেনড্রিক্স জেনেটিকস। ১৬ থেকে ২০ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত ‘নিউট্রিশন স্কুল’ শীর্ষক এ কর্মসূচিতে শ্রেণিকক্ষের পাঠের পাশাপাশি ছিল খাদ্যের ফর্মুলা তৈরির ল্যাব পরিদর্শন এবং ফিড মিলের উৎপাদনপ্রক্রিয়া সরাসরি দেখার সুযোগ।
প্রশিক্ষণে পোল্ট্রি খাদ্যের কাঁচামালের নমুনা পরীক্ষা, পুষ্টিমান ও গুণগত মান যাচাই এবং বিকল্প উপকরণ বাছাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। খাদ্যে মোট প্রোটিনের পরিমাণের পাশাপাশি প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিডের ভারসাম্য কেন গুরুত্বপূর্ণ, তা নিয়েও আলোচনা হয়। এসব তথ্য কাজে লাগিয়ে পাখির পুষ্টির চাহিদা মেটায় এমন সাশ্রয়ী খাদ্যের ফর্মুলা তৈরির কৌশল তুলে ধরা হয়।
কাঁচামাল মূল্যায়ন থেকে শুরু করে খাদ্য তৈরির ব্যয় হিসাব—পুরো প্রক্রিয়াটি প্রশিক্ষণের আওতায় ছিল। এর উদ্দেশ্য ছিল, অংশগ্রহণকারীরা যেন নিজেদের প্রতিষ্ঠানে এবং গ্রাহকদের খাদ্য ব্যবস্থাপনায় শেখা পদ্ধতিগুলো প্রয়োগ করতে পারেন।
কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীরা নেদারল্যান্ডসের বক্সমিয়ারে হেনড্রিক্স জেনেটিকসের প্রধান কার্যালয় পরিদর্শন করেন। সেখানে মধ্যাহ্নভোজে তাঁদের সঙ্গে যোগ দেন প্রতিষ্ঠানটির মালিক থাইস হেনড্রিক্স। তিনি পোল্ট্রি শিল্পের ভবিষ্যৎ নিয়ে তাঁর ভাবনা তুলে ধরেন। পৃথক এক নৈশভোজে প্রতিষ্ঠানের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক পেলায়ো কাসানোভাস অংশগ্রহণকারীদের সঙ্গে শিল্পের বর্তমান চ্যালেঞ্জ, নতুন সুযোগ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
হেনড্রিক্স জেনেটিকস জানিয়েছে, প্রশিক্ষণের কারিগরি বিষয়বস্তু ও সামগ্রিক আয়োজন নিয়ে অংশগ্রহণকারীরা ইতিবাচক মতামত দিয়েছেন। প্রতিষ্ঠানটির মতে, এ ধরনের উদ্যোগ গ্রাহকদের কারিগরি দক্ষতা বাড়ায় এবং পুষ্টি ব্যবস্থাপনার মাধ্যমে পাখির জিনগত উৎপাদন সম্ভাবনা কাজে লাগাতে সহায়তা করে।
প্রতিষ্ঠানটি অংশগ্রহণকারী, বক্তা ও আয়োজকদের ধন্যবাদ জানিয়েছে। প্রশিক্ষণ আয়োজনে অবদানের জন্য বিশেষভাবে স্বীকৃতি দেওয়া হয় কারিগরি সেবা ও গ্রাহক সহায়তা বিভাগের পরিচালক টেউন ভ্যান ডে ব্রাক, এশিয়া ও ওশেনিয়ায় লেয়ার বিভাগের আঞ্চলিক পরিচালক জ্যঁ-তোমা কুর্তোয়া, এস্তেলা লেন্টফার, ইভান বেদেত্তি, মেহেদি হাসান, আলী হায়দার ও সান্তিয়াগো সাসিয়াকে।
মো. মহিউদ্দিন | কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কা), লেয়ারস অ্যান্ড ট্র্যাডিশনাল পোল্ট্রি, হেনড্রিক্স জেনেটিকস, নেদারল্যান্ডস।
Hendrix Genetics Strengthens Customer Expertise Through Five-Day Poultry Nutrition School

| The international training program brought together customers from Asia, the Middle East, and Africa to explore modern poultry nutrition, alternative feed ingredients, feed formulation, and cost optimization.Hendrix Genetics successfully organized a five-day intensive Nutrition School from 16 to 20 November 2026 in Arnhem, the Netherlands, bringing together valued customers from Asia, the Middle East, and Africa.The training program was designed to enhance participants’ understanding of modern poultry nutrition, alternative raw materials, feed formulation, and feed cost optimization. Through a combination of classroom sessions, feed design lab visit and practical demonstration of feed mill operations that help participants to gain valuable theoretical knowledge and hands-on experience in different aspects of poultry nutrition and feed management.Key areas covered during the program included raw material evaluation and testing, alternative raw materials, understanding nutritional values and ingredient quality, crude protein vs amino acids, formulating balanced and cost-effective feed, optimizing feed costs without compromising performance, and applying practical nutrition principles to their respective businesses.The program covered the entire feed value chain, from ingredient assessment and formulation techniques to economic decision-making. This comprehensive approach aimed to equip participants with practical knowledge and solutions that could be applied to their own operations and customer businesses.As part of the program, participants also visited Hendrix Genetics’ headquarters in Boxmeer, the Netherlands, where they had the opportunity to meet the company’s owner, Mr. Thijs Hendrix. He joined the group for lunch and shared his vision for the future of the industry. |






















