RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Sunday , 20 September 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

লাউ চাষ পদ্ধতি

প্রতিবেদক
Dr. Bayezid Moral
October 4, 2018 10:02 am

লাউ চাষ পদ্ধতি

 

 

 

লাউ সাধারণত শীতকালে বসতবাড়ির আশপাশে চাষ হয়। লাউয়ের পাতা ও ডগা শাক হিসেবে এবং লাউ তরকারি ও ভাজি হিসেবে খাওয়া যায়।

লাউয়ের জাত
বারি লাউ-১
এ জাতটি বাছাইয়ের মাধ্যমে উদ্ভাবন করে ১৯৯৬ সনে সর্বত্র চাষাবাদের জন্য অনুমোদন করা হয়। পাতা সবুজ ও নরম। পুরুষ এবং স্ত্রী ফুল যথাক্রমে চারা রোপণের ৪০-৪৫ দিন এবং ৬০-৬৫ দিনের মধ্যে ফুটে।
এর ফল হালকা সবুজ, লম্বা ৪০-৫০ সেমি.। প্রতি ফলের ওজন ১.৫-২.০ কেজি। প্রতি গাছ ১০-১২ টি ফল ধরে। চারা রোপণের ৬০-৭০ দিনের মধ্যে প্রথম ফল সংগ্রহ করা হয়। এ জাতটি সারা বছরই চাষ করা যায়। জীবনকাল ১২০-১৪০ দিন। এর ফলন শীতকালে ৪২-৪৫ টন/ হেক্টর এবং গ্রীষ্মকালে ২০-২২ টন/ হেঃ।

উৎপাদন প্রযুক্তি
মাটি ও জলবায়ু
লাউ প্রায় সব ধরনের মাটিতে জন্মে। তবে প্রধানত দো-আঁশ থেকে এঁটেল দো-আঁশ মাটি লাউ চাষের জন্য উত্তম। লাউ সাধারণত একটি লতানো উদ্ভিদ, ফলে বছরের অধিকাংশ সময় চারা লাগিয়ে এ ফসল উৎপাদন করা যায়।

বীজ বপন ও চারা উৎপাদন
লাউ চাষের জন্য পলিথিন ব্যাগে চারা তৈরি করাই উত্তম। এতে বীজের খরচ কম পড়ে। পলিথিন ব্যাগে চারা উৎপাদন করে রোপণ করলে হেক্টর প্রতি ৮০০-১০০০ গ্রাম বীজের প্রয়োজন হয়।

বীজ বপনের সময়
শীতকালীন চাষের জন্য মধ্য ভাদ্র থেকে মধ্য-কার্তিক (সেপ্টেম্বর-অক্টোবর) মাসে বীজ বপন করা যেতে পারে। তবে আগাম শীতকালীন ফসলের জন্য ভাদ্রের ১ম সপ্তাহে বীজ বুনতে হবে।

জমি তৈরি ও চারা রোপণ
আমাদের দেশে প্রধানত বসতবাড়ির আশপাশে যেমন গোয়াল ঘরের কিনারায় বা পুকুর পাড়ে ২-৩টি লাউ গাছ লাগানো হয়ে থাকে। বেশি পরিমাণ জমিতে লাউয়ের চাষ করতে হলে প্রথমে জমি ভালোভাবে চাষ ও মই দিয়ে প্রস্তুত করতে হবে। লাউ চাষের জন্য ২ী২ মি. দূরত্বে প্রতি মাদায় ৪-৫টি বীজ বোনা উচিত। রবি মৌসুমে লাউ মাচাবিহীন অবস্থায় চাষ করা যায়। তবে মাচায় ফলন বেশি হয়। এ ছাড়া পানিতে ভাসমান কচুরিপনার ¯তূপে মাটি দিয়ে বীজ বুনেও সেখানে লাউ জন্মানো যেতে পারে।

পরিচর্যা
নিয়মিত গাছের গোড়ায় সেচ, মাটির চটা ভাঙা, বাউনি দেয়া ও অন্যান্য পরিচর্যা করা বাঞ্ছনীয়। মাচা শক্ত করে বাঁধতে হবে।
দেশীয় সবজিতে খাদ্যের পুষ্টিমান (খাদ্যোপযোগী প্রতি ১০০ গ্রামে)

উপাত্ত সংগ্রহ-কৃষি তথ্য সার্ভিস

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

অনানুষ্ঠানিক শ্রমিকদের সংখ্যা অত্যধিক হলেও তাদের অধিকাংশই স্বীকৃতির বাইরে-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

গরু মোটাতাজাকরণে খাদ্য তালিকা

৮–২৯ অক্টোবর সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ।।

গর্ভবতী গাভীর সুষম খাদ্য কী হবে?

অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে জানুয়ারিতে সচেতনামূলক কর্মসূচি শুরু-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

চারণভূমি হ্রাসে মহিষসম্পদ ক্ষতির সম্মুখীন

হালকা প্রকৌশল শিল্পের উৎপাদন ক্ষমতার উন্নয়নে সরকারের উদ্যোগের সাথে সিসা-এমইএ নারী ও যুবকদের মধ্যে মেশিন তৈরির দক্ষতার বিকাশের উপর বিশেষ জোর দিচ্ছে

মানলে খামার করে লোকসান নয় লাভ হবে

এ বছর ঈদুল আজহাতে যাতায়াত, কোরবানি, কোরবানির মাংসসহ বিভিন্ন ক্ষেত্রে অন্য যেকোন বছরের তুলনায় সার্বিকভাবে ভালো ও স্বস্তিদায়ক ছিল

সোনালী জাতের মুরগী পালন করার জন্য যা যা জানা দরকার