RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Wednesday , 23 September 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

‘কর্মসংস্থান আছে বলেই ধান কাটা লোকের অভাব’

প্রতিবেদক
Dr. Bayezid Moral
June 15, 2019 10:29 am

‘কর্মসংস্থানের সুযোগ আছে বলেই দেশে এখন ধান কাটার লোকের অভাব হচ্ছে।
যদি এত বেশি বেকার থাকতো; তাহলে ধান কাটার লোকের অভাব হতো না’।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক পত্রিকায় দেখেছি ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না। তারা অনেক বেশি টাকা চায়। শ্রমের যে মূল্য বেড়ে গেছে, কারণ তাদের ডিমান্ড বেড়ে গেছে। আজকে বেকার লোকের অভাব আছে বলেই তো মূল্য বেড়েছে। সেটাও একটু বিবেচনা করে দেখেন।’

শেখ হাসিনা আরো বলেন, ‘একজন মানুষ একদিন ধান কাটলে ৪০০-৫০০ টাকা পায়। আবার তিন বেলা খাবার, এর মধ্যে দুই বেলা খাবে আর এক বেলা আবার বাড়ি নিয়ে যাবে। এরপরও কৃষক ধান কাটার জন্য লোক খুঁজে পাচ্ছে না। আমাদের কর্মসংস্থানের সুযোগ আছে বলে এমনটি হচ্ছে।’

তিন কোটি মানুষের কর্মসংস্থানের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কর্মসংস্থানের কথা বলি, আর সবার ধারনা হয়ে যায় চাকরি দেওয়া। ১৬ কোটি মানুষকে কি চাকরি দেওয়া যায়? পৃথিবীর কোনো দেশ দেয়? আর কোনো মানুষ কি একটা চাকরি নিয়ে বসে থাকে সারা জীবন? কর্মসংস্থান হচ্ছে, মানুষ যেন কাজ করে খেতে পারে, সেই সুযোগটা সৃষ্টি করা।’

বৃহস্পতিবার ২০১৯-২০ অর্থবছরের জন্য ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেট বক্তৃতায় ২০৩০ সালের মধ্যে তিন কোটি মানুষের কর্মসংস্থানের কথা বলা হয়।

বক্তৃতায় বলা হয়, বিশেষ জনগোষ্ঠীর প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির জন্য ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া যুবকদের মধ্যে ব্যবসা উদ্যোগ সৃষ্টির জন্য ১০০ কোটি টাকা চলতি অর্থ বছরের বাজেটে বরাদ্দ রাখা হবে বলে উল্লেখ করা হয়।

আরো বলা হয়, বেকার যুবকদের কর্মসংস্থান ও আত্ম কর্মসংস্থানের জন্য সারা দেশে ১১১টি প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কেন্দ্র এবং উপজেলা পর্যায়ে ৪৯৮টি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া অর্থনৈতিক অঞ্চলগুলোতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি করা হবে।

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

স্পেনের বার্সেলোনায় গ্লোবাল সীফুড এক্সপো ২০২৩ এ বাংলাদেশ প্যাভিলিয়ন

রমজানে ২৫টি গুরুত্বপূর্ণ স্থানে গরু-৬৫০ ড্রেস্ড ব্রয়লার-২৪৫, দুধ-৮০, ডিম-৮ টাকায় ভোক্তাদের কাছে বিক্রি করবে সরকার

সাভারের কেন্দ্রবিন্দু নামাবাজারে বিএডিসির বীজ ও সারের গুদামটি এখন বৈদ্যুতিক রিকশা ও ভ্যানের গ্যারেজ

বিসিএস (কৃষি) ক্যাডার কর্মকর্তাদের ত্রাণ বিতরণ

তাপ প্রবাহের জন্য বিশেষ কৃষি আবহাওয়া পরামর্শ

গাভীর বাসস্থান

ব্রয়লার মুরগির ভাইরাসজনিত রোগ: নিউক্যাসল, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, গামবোরো, ইনফেকশাস ব্রংকাইটিস, মারেকস, চিকেন ইনফেকশাস অ্যানিমিয়া ও ফাউল পক্স

দুধ উৎপাদনকারী গাভীর খাদ্য ব্যবস্থাপনা

পৃথিবীতে মাছ চাষের ইতিহাস

বৃষ্টির সময় হাঁসের যেসব রোগ বেশি হয়