RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Thursday , 6 August 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

বন্যাকবলিত চৌদ্দগ্রামের ক্ষতিগ্রস্ত খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রতিবেদক
Md. Bayezid Moral
August 25, 2024 7:06 pm

বন্যাকবলিত চৌদ্দগ্রামের ক্ষতিগ্রস্ত খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা খামারিদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার চৌদ্দগ্রাম (কুমিল্লা: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের উপজেলার বন্যা কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মৎস্য খামার ও মুরগি খামার পরিদর্শন করেছেন।

শনিবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় খামার পরিদর্শন শেষে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা উপজেলার ফাল্গুনকরা, বাড়াইস, মুন্সিরহাট ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য খামার পরিদর্শন করেন এবং মৎস্য চাষীদের সাথে কথা বলেন। এ সময় মৎস্য খামারিরা উপদেষ্টার কাছে সহজ শর্তে ব্যাংক ঋণ, পোনা মাছ সরবরাহ, বিদ্যুৎ খাতে ভর্তুকি, ব্যাংকের কিস্তি কয়েক মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ করেন। এরপর আটগ্রাম ও বাতিসা দৈনিক বাজারে ক্ষতিগ্রস্ত লেয়ার মুরগি খামার ও সোনালি মুরগি খামার পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত খামারিদের সাথে কথা বলেন।

উপদেষ্টা এ সময় খামারিদের ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং একই সাথে নিরাপদ মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদন নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, প্রাণীসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা: মোহাম্মদ রেয়াজুল হক, মৎস্য অধিদপ্তরের মহারিচালক মো: জিল্লুর রহমান, যুগ্ম সচিব ড.আবু নঈম মুহাম্মদ আব্দুছ ছবুর, যুগ্ম সচিব মোসাম্মৎ জোহরা খাতুন, কুমিল্লা জেলা মৎস্য অফিসার বেলাল হোসেন, কুমিল্লা প্রাণিসম্পদ অফিসার চন্দন কুমার পোদ্দার, জেলা মৎস্য দপ্তর কুমিল্লার সিনিয়র সহকারী পরিচালক, মেহেদী হাসান শাওন প্রমুখ।

বিবেকানন্দ রায় সিনিয়র তথ্য কর্মকর্তা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

ফুল কপি চাষ পদ্ধতি

টেকসই ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ মৎস্যখাতের জন্য গুরুত্বপূর্ণ-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

শীতেকালে ছাগলের যে ব্যাকটেরিয়া ও ভাইরাসজনিত রোগ হতে পারে তার চিকিৎসা ও প্রতিকার

ছাগলের ভ্যাকসিন তালিকা

সবার মুখে একই কথা দুর্নীতি থামানো যাচ্ছে না !

মুরগির বাচ্চার ঝিমানো সমস্যার সহজ সমাধান

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় একযোগে কাজ করতে হবে

জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থানীয় পরিবেশক ও খামারিদের ক্ষমতায়নে আফতাবের কর্মসূচি- চট্টগ্রাম

কৃষি হবে উন্নয়ন ও উন্নত জীবনের হাতিয়ার ড. মো. আব্দুর রাজ্জাক

সুলভ’ মূল্যে দুধ-ডিম-মাংস বিক্রি শুরু বাজারে যারা অহেতুক দাম বাড়ায়, তাদের ছাড় দেওয়া যাবে না -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা