RRP
agriculture news
Health Care
Open
diamond egg
renata-ltd.com
fishtech
Ad3
Spech for Promotion
avonah
বুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি
 

ফিসটেক (বিডি) লিমিটেড কর্তৃক Aquaculture Knowledge Day 2025: Innovation for Sustainable Future সফল ভাবে অনুষ্ঠিত হয়।

প্রতিবেদক
Md. Bayezid Moral
জুলাই ২৯, ২০২৫ ১২:০৩ পূর্বাহ্ণ

গত শনিবার (২৬ জুলাই), ২০২৫ ফিসটেক (বিডি) লিমিটেড কর্তৃক “Aquaculture Knowledge Day 2025: Innovation for Sustainable Future ” রাজধানীর গুলশানস্থ হোটেল “Hotel Bengal Blueberry” – তে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় সচিব (রুটিন দায়িত্ব) জনাব মোঃ তোফাজ্জেল হোসেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ তোফাজ্জেল হোসেন “Fishtech Barta” প্রকাশনার মোড়ক উন্মোচন করেন। তিনি বলেন, “বাংলাদেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রান্তিক পর্যায়ের খামারিদের জন্য প্রতিটি জেলায় আধুনিক রোগ সনাক্তকরন ল্যাব স্থাপন সহ মৎস উদ্যোক্তাদের জন্য আলাদা বিশেষায়িত ব্যাংক তৈরির উপর জোর দেন। সরকারের নীতিগত সহায়তার পাশাপাশি বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ মৎস্য খাতের উন্নয়নকে ত্বরান্বিত করবে। বিএফআরআই মাছের টিকা উৎপাদনের গবেষণা করছে, জিংক ব্যাংক তৈরি করবে, পিউর ব্র“ড উৎপাদন করবে। ৬৬৯টি অভয়াশ্রমের অর্ধেকও ভালো পর্যায়ে নাই, তিনি ECA এর মতো অভয়াশ্রম তৈরি করার উপর জোর প্রদান করেন। প্রাইভেট সেক্টরে ফিসটেকের গবেষণা অত্যন্ত সন্তোষজনক উল্লেখ করে তিনি অনুষ্ঠানে গবেষক, উদ্যোক্তা, উন্নয়ন সহযোগী এবং নীতি নির্ধারকেদের সমন্বিত এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।“


বিশেষ অতিথি মোঃ জিয়া হায়দার চৌধুরী, অতিরিক্ত মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর বলেন – “মৎস্য অধিদপ্তর থেকে গবেষণা কার্যক্রমকে ত্বরান্বিত করার নিমিত্তে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে সহযোগিতা করা হচ্ছে। পলিসি মেকিং কার্যক্রমগুলো বেশী বেগবান করতে গবেষকদের গবেষণা ফলাফল অধিদপ্তরের সাথে সমন্বয়ের ব্যাপারে জোর প্রদান করা হচ্ছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফিসটেকের বিএমসি প্রজেক্টের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।“


অনুষ্ঠানের শুরুতে ফিসটেক-এর পরিচালক (গবেষণা ও উন্নয়ন) মোহাম্মদ তারেক সরকার শুভেচ্ছা বক্তব্যে ফিসটেকের বিভিন্ন কার্যক্রম এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে সমন্বিত কাজ করার আগ্রহ প্রকাশ করেন। প্রফেসর ড. আক্তার হোসাইন, মৎস্য বিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ‘’Aquaculture in Bangladesh: Sustainable Enterprise, Food Safety and Climate Change Aspects’’শীর্ষক মাস্টারনোট ¯পীচ প্রদান করেন।
পরবর্তীতে রাফিউল হাসান চৌধুরী , জেনারেল ম্যানেজার, ফিসটেক (বিডি) লিমিটেড তার উপস্থাপন তুলে ধরেন।উপস্থাপনার অন্যতম দিক ছিল বিএমসি (ব্র“ড ম্যানেজমেন্ট সেন্টার) প্রকল্প, যা ফিসটেক-এর উদ্ভাবিত একটি সামগ্রিক মৎস্য ব্যবস্থাপনা পদ্ধতি। এ প্রকল্পের আওতায় খামারে পর্যবেক্ষণভিত্তিক ব্যবস্থাপনা, স্বাস্থ্যপরীক্ষা, উৎপাদন বৃদ্ধিতে জৈব পদ্ধতির ব্যবহার এবং প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়। দেশের বিভিন্ন অঞ্চলে এ পদ্ধতি ইতোমধ্যে সফলভাবে বাস্তবায়িত হয়েছে এবং এটি মৎস্য খাতের একটি মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।


অনুষ্ঠানে ফিসটেকের গবেষণা এবং উন্নয়ন বিভাগ কর্তৃক পরিচালিত মোট ৮টি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন। গবেষণাগুলো হলো

  1. Potentiality & Prospect of Specific Pathogen Free (SPF) Black Tiger Shrimp Brood Management Center (BMC) in Bangladesh: A successful initiative of the Department of Fisheries and Fishtech Hatchery.
  2. An Assessment on Eco-Friendly Aquaculture and Its Economic Benefits Using Probiotics and Immune-Boosting Supplements Through Proactive Approaches in A Commercial Fish Farm At Kalaroa, Satkhira.
  3. Comparison on the Palatability of Rohu Fish Produced by Improved-Extensive vs Semi-Intensive  Culture Management at Monirampur, Jshaore.
  4. An Assessment on Nauplii Production Performance of Black Tiger Shrimp (Penaeus monodon) Feeding with Different Polychaete Diets at Fishtech SPF Monodon Hatchery, Cox’s Bazar.
  5. Success & Prospect of Fishtech Laboratory: A Specialized molecular laboratory for fish and shrimp health at Fishtech Hatcher Ltd.h
  6. A Comparative Study on the Production & Economics of All-Male Fishtech SPF Golda Brood vs Wild origin Golda Brood at Fishtech Hatchery Ltd.
  7. A Comparative Study on the Growth Performance of SPF Golda PL and Non-SPF Golda PL in Improved-Extensive Shrimp Farming at Dumuria, Khulna.
  8. An Evaluation of Growth Performance, Survival Rate And Biomass Yield of Nektochaete Polychaetes (Perinereis Nuntia) At Different Stocking Densities For Commercial Culture At Fishtech Spf Monodon Hatchery, Cox’s Bazar.

ফিসটেক-এর পরিচালক (গবেষণা ও উন্নয়ন) মোহাম্মদ তারেক সরকার বলেন, দেশের মৎস্য খাতকে টেকসই ও আধুনিক করতে হলে গবেষণা এবং মাঠপর্যায়ের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতেই হবে। এক্ষেত্রে উদ্যোক্তা, বিজ্ঞানী এবং নীতিনির্ধারকদের একসঙ্গে কাজ করার এখনই সময়। তিনি আরও বলেন, ফিসটেক চায় এমন একটি প¬্যাটফর্ম তৈরি করতে যেখানে গবেষণা কেবল বইয়ের পাতা বা ল্যাবরেটরিতে সীমাবদ্ধ না থেকে খামারে বাস্তব প্রয়োগের মাধ্যমে দেশের উৎপাদন ব্যবস্থায় যুক্ত হবে।


প্যানেল ডিসকাশন সেশনে বিভিন্ন সেক্টেরের প্রতিনিধিদের জ্ঞানভিত্তিক আলোচনায় অংশ নেন। প্যানেল ডিসকাশন সেশনে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন মো. সোহেল মিয়া , এসিসট্যান্ট জেনারেল ম্যানেজার (গবেষণা এবং উন্নয়ন), ফিসটেক (বিডি) লিমিটেড। আলোচনায় অংশগ্রহণ করেন মোহাম্মদ তারেক সরকার, পরিচালক (গবেষণা ও উন্নয়ন), ফিসটেক (বিডি) লিমিটেড, মো. আতাউল করিম ভূঁইয়া, ম্যানেজিং ডিরেক্টর, ফিসটেক (বিডি) লিমিটেড, ডক্টর মো. আবুল হাসানাত, ন্যাশনাল প্রজেক্ট কোঅর্ডিনেটর, FAO , এইচ হাবিবুর রহমান, এ´-অফিসার , মৎস্য অধিদপ্তর ,ডক্টর কবির চৌধুরী , ফাউন্ডার ্ সিইও, Maverick Innovation, প্রফেসর ড. আক্তার হোসাইন, মৎস্য বিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড.জোয়ারদার ফারুক আহমেদ, ফিসারিজ ম্যানেজমেন্ট বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. আব্দুল¬াহ-আল মামুন, ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আলোচনায় টেকসই মৎস্যচাষ, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, গবেষণা ও মাঠপর্যায়ে এর কার্যকর প্রয়োগ নিয়ে নানা দিক আলোচিত হয় এবং ভবিষ্যতে একসাথে সকল স্টেকহোল্ডারদের নিয়ে মৎস্য সেক্টেরর টেকসই উন্নয়নের লক্ষ্যে কিছু কার্যক্রম হাতে নেয়া হয়।


মো. আতাউল করিম ভূঁইয়া, ম্যানেজিং ডিরেক্টর, ফিসটেক (বিডি) লিমিটেড আলোচনায় উন্নত প্রযুক্তি উদ্ভাবনে ফিসটেকের সাথে সকলের অংশগ্রহণকে স্বাগত জানান এবং একুয়াকালচার সেক্টরকে সামনে নিয়ে যেতে ফিসটেক সবসময় গবেষণা ভিত্তিক কাজ করবে বলে প্রতিশ্রুতি প্রদান করেন।


সভাপতি খন্দকার ফরহাদ হোসেন, চেয়ারম্যান, ফিসটেক (বিডি) লিমিটেড। তিনি বলেন, গবেষণা থেকে মাঠপর্যায়ে উদ্ভাবন বাস্তবায়নই ফিসটেকের মূল দর্শন। আমরা চাই, প্রযুক্তি যেন কেবল প্রদর্শনীতে সীমাবদ্ধ না থেকে খামারে বাস্তব পরিবর্তন আনে।


ফিসটেক-এর পরিচালক (গবেষণা ও উন্নয়ন) মোহাম্মদ তারেক সরকার বলেন, দেশের মৎস্য খাতকে টেকসই ও আধুনিক করতে হলে গবেষণা এবং মাঠপর্যায়ের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতেই হবে। এক্ষেত্রে উদ্যোক্তা, বিজ্ঞানী এবং নীতিনির্ধারকদের একসঙ্গে কাজ করার এখনই সময়। তিনি আরও বলেন, ফিসটেক চায় এমন একটি প¬্যাটফর্ম তৈরি করতে যেখানে গবেষণা কেবল বইয়ের পাতা বা ল্যাবরেটরিতে সীমাবদ্ধ না থেকে খামারে বাস্তব প্রয়োগের মাধ্যমে দেশের উৎপাদন ব্যবস্থায় যুক্ত হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জিয়া হায়দার চৌধুরী, অতিরিক্ত মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কে এইচ হাবিবুর রহমান, মৎস্য অধিদপ্তর, ডক্টর মো. আবুল হাসানাত, ন্যাশনাল প্রজেক্ট কোঅর্ডিনেটর, FAO, কিংকর চন্দ্র সাহা, ন্যাশনাল ক্যাপাসিটি বিউল্ডিং এন্ড ট্রেইনিং এ´পার্ট, FAO, খাবিবুর রহমান , টিম লিড বাংলাদেশ, USSEC, শামীম আহমেদ, টেকনিক্যাল এডভাইজর- একুয়াকাল, Practical Action, ডক্টর কবির চৌধুরী , ফাউন্ডার, সিইও, Maverick Innovation, প্রফেসর ড. আক্তার হোসাইন, মৎস্য বিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড.জোয়ারদার ফারুক আহমেদ, ফিসারিজ ম্যানেজমেন্ট বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. এস. এম. রফিকুজ্জামান, ফিসারিজ বায়োলজি এন্ড একুয়াটিক এনভায়রনমেন্ট বিভাগ , গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবং প্রফেসর ড. আব্দুল¬াহ-আল মামুন, ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ দেশের খ্যাতনামা গবেষক, নীতি-নির্ধারক, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, মৎস্য উদ্যোক্তা ও সংশ্লিষ্ট প্রযুক্তি খাতের পেশাজীবীরা।


দিনব্যাপী আয়োজনের শুরুতেই ছিল ফিসটেক-এর কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উপস্থাপনা, দুটি ওরাল প্রেজেন্টেশন সেশন, প্যানেল ডিসকাশন, সম্মাননা স্মারক প্রধান। দিন শেষে প্রদর্শিত হয় উদ্ভাবনী প্রযুক্তির বুথ ও পোস্টার, যেখানে জৈব খাদ্য, স্বাস্থ্য ব্যবস্থাপনা, উৎপাদন বৃদ্ধি ও খামার সুরক্ষা বিষয়ক প্রযুক্তি প্রদর্শিত হয়।

সর্বশেষ - গরু পালন