RRP
agriculture news
Health Care
Open
diamond egg
renata-ltd.com
fishtech
Ad3
Spech for Promotion
avonah
বুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি
 

কৃষি বিষয়ক ফিচার সম্পাদক এস এম মুকুল  

প্রতিবেদক
Md. Bayezid Moral
ডিসেম্বর ৩, ২০২৫ ৭:৫৪ অপরাহ্ণ

এস এম মুকুল  
কৃষি বিষয়ক ফিচার সম্পাদক, কৃষি অর্থনীতি বিশ্লেষক, সাংবাদিক, ফিচার ও কলাম লেখক

আমি এস এম মুকুল ২০০৬ সাল থেকে বাংলাদেশের কৃষি-অর্থনীতির সমস্যা ও সম্ভাবনা নিয়ে জাতীয় দৈনিকগুলোতে লেখালেখি শুরু করি। তবে আমার আমার লেখালেখির মূল বিষয় কৃষি-অর্থনীতির সমৃদ্ধি ও বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনা। জাতীয় দৈনিকগুলোর মধ্যে কৃষি অর্থনীতির ফিচার বিভাগ/পাতা আছে এমনসব পত্রিকায় আমি দেশের কৃষির সম্ভাবনাকে উপস্থাপনার চেষ্টা অব্যাহত রেখেছি। তন্মধ্যে উল্লেখযোগ্য-দৈনিক জনকন্ঠের ‘অর্থনীতি’ পাতা, দৈনিক যায়যায়দিনের ‘কৃষি ও সম্ভাবনা’ পাতা, দৈনিক সমকালের ‘এইসবদিনরাত্রি’ পাতা, দৈনিক ইত্তেফাকের ‘অর্থনীতি’ পাতা, দৈনিক অর্থনীতির ‘চাকা পাতা’, দৈনিক আলোকিত বাংলাদেশের ‘সুসংবাদ প্রতিদিন’ পাতা। এছাড়াও এস এম মুকুল কৃষি বিষয়ক ম্যাগাজিন ‘কৃষি সুরক্ষা’র নিয়মিত লেখক। পোল্ট্রি খামার বিচিত্রা, পোল্ট্রি ও ফিসারিজ এবং কৃষিভিত্তিক অনলাইন এগ্রিলাইফ২৪ ডটকম-এর ফিচার লেখক।

জাতীয় দৈনিকগুলোর উপসম্পাদকীয় পাতায় কৃষি অর্থনীতি বিষয়ে আমার লেখা প্রকাশিত হচ্ছে নিয়মিত। উল্লেখযোগ্য পত্রিকাগুলোর মধ্যে- দৈনিক যায়যায়দিন, দৈনিক প্রতিদিনের সংবাদ, দৈনিক  খোলাকাগজ, দৈনিক সংবাদ, দৈনিক যুগান্তর,  দৈনিক আলোকিত বাংলাদেশ,  দৈনিক আজকালের খবর, দৈনিক ইত্তেফাক, দৈনিক ইনকিলাব,  দৈনিক বাংলাদেশের খবর, দৈনিক জনকন্ঠ, দৈনিক নয়া শতাব্দী, দৈনিক সময়ের আলো, দৈনিক ভোরের আকাশ, দৈনিক মানবকন্ঠ,  দৈনিক বর্তমান,  দৈনিক ডেসটিনি,  দৈনিক নয়াদিগন্ত, দৈনিক দেশ রূপান্তর প্রভৃতি। ২০১৮ সালে সিনিয়র সাব-এডিটর হিসেবে দৈনিক বাংলাদেশের খবর-এ ‘কৃষি ও অর্থনীতি’ পাতা সম্পাদনার দায়িত্ব গ্রহণ করি।  কৃষির বিভিন্ন খাত নিয়ে এই পাতায় আমার নিজের লেখা ফিচার প্রতিবেদন ছাপা হয়। এছাড়াও এই পাতায় দেশের কৃষিবিদ ও কৃষি সাংবাদিকদের লেখা প্রকাশ করছি। বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর মধ্যে দৈনিক বাংলাদেশের খবরের ‘কৃষি ও অর্থনীতি’ ফিচার পাতাটি একটি বিশেষায়িত কৃষি বিষয়ক ফিচার পাতা হিসেবে পাঠক ও লেখক মহলে সমাদৃত হয়। কারণ এই পাতায় সরকারের কৃষি বিষয়ক উন্নয়ননীতি প্রতিচিত্র তুলে ধরার চেষ্টা অব্যাহত রেখেছি।

২০২৩ সালে সিনিয়র ফিচার এডিটর হিসেবে দৈনিক সাহস-এ দায়িত্ব পালণ শুরু করি। পত্রিকাটির ‘কৃষি বাতায়ন পাতা’ সাতদিনে সাতটি ফিচার পাতা সম্পাদনা করি। কৃষির বিভিন্ন খাত নিয়ে এই পাতায় আমার নিজের লেখা ফিচার প্রতিবেদন ছাপা হয়। এছাড়াও এই পাতায় দেশের কৃষিবিদ ও কৃষি সাংবাদিকদের লেখা প্রকাশ করছি। ৫আগস্ট ২০২৪ অনাকাঙ্খিতভাবে পত্রিকাটি বন্ধ ঘোষণা করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃষি উন্নয়ন-সম্ভাবনা প্রচারাভিযান কর্মসূচি : ২০১০ সাল থেকে আমি অনলাইনভিত্তিক ‘কৃষি-অর্থনীতি : সম্ভাবনার বাংলাদেশ’ বিষয়ে প্রচারাভিযান শুরু করি। এর কর্মসূচি ইমেলে, ফেসবুকে, লিঙ্কডইনে এবং ইউটিউবে প্রচার করছি। আমার writetomukul36@gmail.com ইমেল থেকে কমবেশি ৩০ হাজার বিভিন্ন পেশাজীবির ইমেলে আমার কৃষি বিষয়ক লেখালেখি, সম্পাদিত কৃষি পাতার ইপেপার এবং অনলাইন লিঙ্ক নিয়মিত প্রেরণ করা হয়। আমার https://www.facebook.com/profile.php?id=100054582781679 ফেসবুকে নিয়মিতভাবে আমার কৃষি বিষয়ক লেখালেখি, সম্পাদিত কৃষি পাতার ইপেপার এবং অনলাইন লিঙ্ক  পোস্ট করা হয়। আমার https://www.linkedin.com/in/s-m-mukul  লিঙ্কডইন সাইটে আমার কৃষি বিষয়ক লেখালেখি, সম্পাদিত কৃষি পাতার ইপেপার এবং অনলাইন লিঙ্ক নিয়মিতভাবে প্রচার হচ্ছে।
একইভাবে আমার https://www.youtube.com/@krishibanglasmmukul3470  ইউটিউব চ্যানেলে আমার কৃষি বিষয়ক লেখালেখি, সম্পাদিত কৃষি পাতার ইপেপার দিয়ে প্রস্তুতকৃত ফটোস্লাইডশো নিয়মিতভাবে আপলোড করা হচ্ছে।

আমার সামাজিক যোগাযোগ মাধ্যম নেটওয়ার্কে দেশবরেণ্য কৃষিবিদ, কৃষি গবেষক, কৃষি লেখক, কৃষি সাংবাদিকগণ সংযুক্ত রয়েছেন। কাজেই এই প্রচারাভিযানের মাধ্যমে আমাদের কৃষির সম্ভাবনা নিয়ে একটি ইতিবাচক চিন্তার বিস্তার ঘটছে। একই সাথে আমি সরকারের সংশ্লিষ্ট সর্বস্তরের কর্মকর্তাদের ইমেলে এসব লেখালেখি এবং লেখার লিঙ্ক প্রেরণ করছি। এরফলে বিভিন্ন জায়গা থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।

আমার এই কর্মসূচির মূল উদ্দেশ্য কৃষি অর্থনীতির উন্নয়ন সম্ভাবনাকে সকলের চিন্তা-চেতনার সাথে সংযুক্ত করা। এখন যেহেতু ডিজিটাল যুগ, বর্তমান বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। ইমেল, ফেসবুকসহ সামাজিক মাধ্যমে এখন সর্বস্তরের মানুষের অবাধ বিচরণ। তাই আমি মনেকরি, আমার এই প্রচারাভিযান কর্মসূচি দুভাবে কাজ করছে- প্রথমত, আমার লেখা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়ার ফলে কৃষি বিষয়ে আগ্রহী ও সংশ্লিষ্টদের দৃষ্টিতে আসছে। দ্বিতীয়ত, প্রকাশিত এসব লেখা বা লিঙ্ক আমি ইমেল, ফেসবুক, লিঙ্কডইন এবং নিজ চ্যানেল ইউটিউবে প্রচার করার ফলে আরো ব্যাপক পর্যায়ে মানুষের দৃষ্টিতে কৃষি সম্ভাবনাকে নিয়ে আসা সম্ভব হচ্ছে।

কর্মসূচির কিছু প্রতিফলনঃ একক বিষয়ে বার্ড ফ্লু সংক্রমণের সময় ২০০৬ সাল থেকে আমি পোল্ট্রি শিল্পের সম্ভাবনা নিয়ে ধারাবাহিকভাবে লিখছি। পোল্ট্রি একটি বহুমাত্রিক সম্ভাবনাময় শিল্প খাত। এত বছর লেখালেখির ফলে পোল্ট্রির মাংস ও ডিম খাদ্য হিসেবে গ্রহণে জনগণের আগ্রহ বেড়েছে। স্কুল টিফিনসহ সশস্ত্রবাহিনীর ডেইলি মিলে, পাবলিক বিশ^বিদল্যালয়ের হলের ডেইলি মিলে পোল্ট্রির ডিম অর্ন্তভুক্ত করার দাবি জানিয়ে লিখেছি এবং লেখাগুলো সরকারের সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। সেসব জায়গা থেকে বিষয়গুলো বিবেচনাধীন রয়েছে বলে ফিরতি মেইলে আমাকে জানানো হয়েছে।

বাংলাদেশের পোল্ট্রি শিল্পের উত্থান-পতন এবং সমস্যা-সম্ভাবনা নিয়ে বিস্তর লেখালেখির স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডিাস্ট্রিয়াল সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) কর্তৃক আমাকে পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড- ২০১৭ প্রদান করা হয়।

একক বিষয়ে ২০০৭ সাল থেকে আমি বাংলাদেশের হাওরের উন্নয়ন সম্ভাবনা নিয়ে বিস্তর লেখালেখি শুরু করি। হাওরের সমস্যা ও সম্ভাবনা বিষয়ে আমার লেখা দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়ে আসছে। প্রকাশিত এসব লেখা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে প্রেরণ করতে থাকি। হাওর ও জলাভুমি উন্নয়ন অধিদপ্তরে হাওরের উন্নয়নের প্রস্তাবনা পাঠাই। এরই প্রতিফল হিসেবে হাওর ও জলাভুমি উন্নয়ন অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা হয়। তিনি আমাকে এই প্রস্তাবনা হাওর উন্নয়ন মহাপরিকল্পনা বাস্তবায়নে বিবেচনার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষনে প্রেরণ করার কথা জানান। ফলশ্রুতিতে- হাওর এখন সরকারের উন্নয়ন পরিকল্পনার মহাসড়কে। আগের সেই হাওরের অবস্থা এখন আর নেই। তবে হাওরের প্রাকৃতিক পরিবেশ ঠিক রেখে উন্নয়ন পরিকল্পনা সাজানো ও বাস্তবায়নের জন্য আবারো নতুন লেখা লিখে তা সংশ্লিষষ্টদেরকে পাঠানো হয়েছে।হাওরাঞ্চলের সম্ভাবনা ও সমস্যা নিয়ে বিস্তর লেখালেখির স্বীকৃতি হিসেবে ২০২০ সালে হাওর অ্যাডভোকেসি ফোরাম কর্তৃক আমাকে বর্ষসেরা লেখকের সন্মাননা জানানো হয়।
>> একক বিষয়ে ২০১০ সাল থেকে বাংলাদেশের পর্যটন শিল্পের সম্ভাবনা নিয়ে বিস্তর লেখালেখি করছি। যদিও পর্যটন কৃষির বিষয় নয় তবুও কৃষি সংশ্লিষ্টতাকে প্রাধান্য দিয়ে- কৃষি বা গ্রামীণ পর্যটন, স্কুল ট্যুরিজম, নদী পর্যটন বিশেষত হাওর ট্যুরিজমকে গুরুত্বারোপ করে লেখালেখি করছি। এসব লেখা ও প্রস্তবনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, ট্যুরিজম বোর্ড এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে/হচ্ছে। সংশ্লিষ্ট অনেকেই এ বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করে আমাকে ইমেলে আশ্বস্ত করেছেন- এগুলোর বাস্তবায়নের বিষয়ে।

ফলশ্রুতিকে আমরা দেখতে পাচ্ছি- হাওর ট্যুরিজম জনপ্রিয়তা পেয়েছে। স্কুল ট্যুরিজমকে জনপ্রিয়করণে সরকার প্রচেষ্টা চালাচ্ছেন।
>> একক বিষয়ে ২০০৮ সাল থেকে আমি সৌর বিদ্যুতের সম্ভাবনা কাজে লাগানোর আহবান জানিয়ে বিভিন্ন পত্রিকায় লিখছি। প্রকাশিত বিভিন্ন লেখা ও প্রস্তাবনা আমি ২০০৯ সালে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে প্রেরণ করি।

বিশেষত কৃষিক্ষেত্রে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর সুযোগ সৃষ্টি করার আহ্বান জানিয়েছি। এর কিছুটা হলেও প্রতিফলন লক্ষ্য করা গেছে। তবে যথাযথভাবে সৌরবিদ্যুতের ব্যবহার এখনো দূরাশাই রয়ে গেছে।

কৃষি অর্থনীতির সম্প্রসারণে চিন্তাভাবনাঃ
কৃষি এখন কেবল খরপোষের কৃষি নয়, বাণিজ্যিক কৃষি থেকে কৃষি শিল্পের বহুমাত্রিক সম্ভাবনার ডানা মেলছে। কৃষি নিয়ে কাজ করছেন বহু মানুষ। এরফলে কৃষিকে কেন্দ্র করে তরুণদের মাঝে আগ্রহ বাড়ছে। চাকরির পিছনে না দৌড়ে, বিদেশে গিয়ে সস্তায় শ্রম না ঢেলে তরুণ-তরুণীরা এখন কৃষি খামারকে কর্মস্থানের উত্তম ক্ষেত্র হিসেবে বেছে নিচ্ছেন। এই সুযোগ সম্ভাবনাকে আরো ছড়িয়ে দেওয়ার জন্য কৃষিভিত্তিক একটি বিশেষায়িত অনলাইন পোর্টাল করা কাজ করছি। এর মাধ্যমে কৃষি উদ্যোক্তাদের সাফল্যকে তুলে ধরার মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করা সম্ভব হবে। একইসাথে তাদেরকে একটা নেটওয়ার্কে সংযুক্ত করতে পারলে সামগ্রিকভাবে ইতিবাচক ফল পাওয়া যাবে। এছাড়া ‘কৃষি অর্থনীতি-সম্ভাবনার বাংলাদেশ’ শিরোণামে বই প্রকাশের পান্ডুলিপি প্রণয়ন হচ্ছে। বইটি একাধিক খন্ড হতে পারে।

লেখালেখির আরো ক্ষেত্র
– কৃষি বিষয়ক ম্যাগাজিন ‘কৃষি সুরক্ষা’র নিয়মিত লেখক।
– চ্যানেল আই-এর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রকাশনা ‘প্রকৃতি বার্তা’র নিয়মিত লেখক।
– জনপ্রিয় রহস্য সিরিজ প্রকাশনা ‘রহস্য পত্রিকা’র নিয়মিত লেখক।

জন্ম ও পরিচয়
নাম : এস এম মুকুল
পিতা : মরহুম আব্দুল আজিজ শাহ্,
মাতা : মরহুম সৈয়দা উম্মেহানি বেগম
জন্ম : ৩১ ডিসেম্বর ১৯৭৬, জন্মস্থান : সিংধা-ভাটিপাড়া (শাহ্ বাড়ি)
বৈবাহিক অবস্থান : বিবাহিত,   ব্লাড গ্রুপ : এবি পজিটিভ
ধর্ম : ইসলাম (সুন্নী),   জাতীয়তা : বাংলাদেশী
জাতীয় পরিচয় পত্র নম্বর : ২৬৯৬৮২৭৮২৫৯৫৪

যোগাযোগ ঠিকানা
এস এম মুকুল, কৃষি ও অর্থনীতি বিশ্লেষক ও কলাম লেখক  
বাসা : উত্তর গোড়ান, খিলগাঁও ঈদগাঁ জামে মসজিদ, খিলগাঁও, ঢাকা।
ফোনালাপ : ০১৭১২-৩৪২-৮৯৪, ০১৭২৪-৩৭৪-০০০
ই-মেইল :  writetomukul36@gmail.com, Facebook.com/s m mukul
স্থায়ী ঠিকানা : গ্রাম : ভাটিপাড়া (শাহ্ বাড়ি), পো : মোহনগঞ্জ, থানা : বারহাট্টা, জেলা : নেত্রকোনা।

সনদ শিক্ষা
** পুরকৌশল ডিপ্লোমা (সিভিল ইঞ্জিনিয়ারিং), ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট।
** কম্পিউটার ডিপ্লোমা : প্রিন্টিং টেকনোলজি, স্মার্ট কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি।
** প্রিন্টিং, গ্রাফিক্স ও অনলাইন বিষয়ক ডিপ্লোমা, ই-কমার্স সেন্টার।
** এসএসসি, মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, মোহনগঞ্জ, নেত্রকোনা।

প্রশিক্ষণ
>> ডাটা সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ, পিআইবি।
>> সাইবার সিকোরিটি বিষয়ক প্রশিক্ষণ, পিআইবি।

প্রযুক্তি দক্ষতা
>> পত্রিকা ও ম্যাগাজিনের মেকাপ-গেটাপ, এমএসওয়ার্ড, কোয়ার্ক এক্সপ্রেস, কোরেল-ড্র, ইলাস্ট্রেটর, ফটোশপ, গ্রাফিক্স ডিজাইন, অনলাইন-ইন্টারনেট, ফেসবুক, ওয়েবসাইট ও পোর্টাল সাইট সঞ্চালনা।

প্রিন্ট মিডিয়া
>> সিনিয়র সাব-এডিটর ও ফিচার ইনচার্জ হিসেবে দৈনিক বাংলাদেশের খবর-এ দায়িত্ব পালন।
** ‘কৃষি ও অর্থনীতি’, ‘স্বাস্থ্য সুরক্ষা’, ‘হইচই’ (শিশুদের পাতা) – ৩টি ফিচার পাতা সম্পাদনার দায়িত্ব পালন।
** সম্পাদকীয় পাতার সহযোগিতা এবং সম্পাদকীয় লেখায় সহযোগিতা।
** ফিচার এডিটর ও এডিটোরিয়াল ইনচার্জ, হিসেবে দায়িত্ব পালন- দৈনিক সাহস।
** ফিচার : ‘কৃষি বাতায়ন’, ‘সুস্থ থাকুন’, ‘আমাদের ছেলেবেলা’ (শিশুদের পাতা), ‘কথা ও কাব্য (সাহিত্য পাতা)’, ‘আমাদের প্রতিবেশ’, ‘জীবনের যত রঙ’, ‘পেশাগত’ – ৭টি ফিচার পাতা সম্পাদনার দায়িত্ব পালন করেছি।
** একইসঙ্গে সম্পাদকীয়-উপসম্পাদকীয়ের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন।
>> সাপ্তাহিক শিক্ষাবিচিত্রা, সাবেক সহকারি সম্পাদক। বর্তমানে বিশেষ সংখ্যার সহযোগি সম্পাদক।
>> মাসিক সায়েন্সওয়ার্ল্ড, সাবেক সহযোগি সম্পাদক।
>> সদস্য পাবলিকেশন্স টীম, ব্যাংকিং অ্যালমানাক

অনলাইন মিডিয়া
>> এডিটোরিয়াল ইনচার্জ- এগ্রিলাইফ২৪ ডটকম (কৃষি বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল)।
>> ফিচার ইনচার্জ- বহুমাত্রিক ডটকম (অনলাইন নিউজ পোর্টাল)।
>> ফিচার ইনচার্জ- জনতার নিউজ টুয়েন্টিফোর ডটকম (অনলাইন নিউজ পোর্টাল)।
>> ফিচার ইনচার্জ- সাহস টুয়েন্টিফোর ডটকম (অনলাইন নিউজ পোর্টাল)।

ফিচার ও  উপসম্পাদকীয়তে লেখালেখি
>> দৈনিক জনকন্ঠের অর্থনীতি পাতার লেখক।
>> দৈনিক যায়যায়দিনের কৃষি ও সম্ভাবনা পাতার লেখক।
>> দৈনিক প্রতিদিনের সংবাদে ‘সমকালের কড়চা’ শিরোণামে নিয়মিত সাপ্তাহিক কলামের লেখক। পত্রিকাটির উপম্পাদকীয়ের একজন লেখক।
>> সাংবাদিক শফিক রেহমান-এর সম্পাদনায় দৈনিক যায়যায়দিনের প্রতি মঙ্গলবারের পি-ম্যাগাজিন পলিটিক্স এন্ড সোসাইটি’র পাঠকপ্রিয় কলাম ‘আলোর পথযাত্রী’র লেখক।
>> ২০০৬ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত দৈনিক যায়যায়দিনের উপসম্পাদকীয়-এর লেখক।
>> দৈনিক ডেসটিনির উপসম্পাদকীয়-এর লেখক।
>> দৈনিক অর্থনীতি প্রতিদিনের উপসম্পাদকীয় ও অথর্নীতি-সম্ভাবনা বিষয়ক সাপ্তাহিক ফিচার ‘চাকা’র নিয়মিত লেখক।

কর্পোরেট
>> প্রকাশনা ও ডকুমেন্টেশনে দায়িত্ব পালন- উন্নয়ন সংস্থা হেল্প দি ডিস্ট্রেসড,
>> পরামর্শক- প্রেসলাইন মিডিয়া,
>> ইনচার্জ, মিডিয়া রিলেশনস- ই-কমার্স সেন্টার  এবং
>> জনসংযোগ কর্মকর্তা-স্মার্ট কম্পিউটার এন্ড টেকনোলজি।

পুরস্কার-সন্মাননা
>> বাংলাদেশে পোল্ট্রি শিল্পের উত্থান-পতন এবং সমস্যা-সম্ভাবনা নিয়ে বিস্তর লেখালেখির মাধ্যমে বিশেষ অবদান
রাখার স্বীকৃতি হিসেবে পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড ২০১৭ অর্জন।
>> হাওরের উন্নয়ন সম্ভাবনা নিয়ে লেখালেখির স্বীকৃতি হিসেবে ২০১৯ সালে হাওর এডভোকেসি ফোরামের
বর্ষসেরা লেখক সন্মাননা অর্জন।
>> শিক্ষা সাংবাদিকতা, লেখালেখি ও ‘যারা শিক্ষক হতে চান’ বইয়ের জন্য আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক সন্মাননা।

কর্ম ও অভিজ্ঞতা
>> শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সাপ্তাহিক শিক্ষাবিচিত্রা’র সহকারি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন – ৬ বছর।
>> বিজ্ঞান ম্যাগাজিন সায়েন্স ওয়ার্ল্ড এর সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন – ৪ বছর।
>> অনলাইন নিউজ পোর্টাল জনতার নিউজ ২৪.কম-এ স্পেশাল করস্পন্ডেন্স হিসেবে দায়িত্ব পালন- ১ বছর।
>> বেসরকারি উন্নয়ন সংস্থা হেল্প দি ডিস্ট্রেসড-এর ডকুমেন্টেশন এন্ড পাবলিকেশন ইনচার্জ (পি.আর.সেল) হিসেবে
 দায়িত্ব পালন-৬ বছর (পার্টটাইম)।
>> উত্তরণ কার্যক্রম- এর উর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা পি.আর (পার্ট টাইম) হিসেবে দায়িত্ব পালন ৬ বছর।
>> ই-কমার্স সেন্টার এবং স্মার্ট কম্পিউটার এন্ড টেকনোলজির জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন – ২ বছর (পার্টটাইম)।
>> দৈনিক বাংলাদেশের খবর-এ ফিচার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন- সাড়ে ৪ বছর।
>> দৈনিক সাহস-এ ফিচার এডিটর ও এডিটোরিয়াল ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন চলমান।

লেখালেখি  
>> লেখনি জগতে বিচরণ ১৯৯৬ সাল থেকে। কবিতা, গল্প, ছড়া সাহিত্য নিয়ে লেখালেখি। ২০০৬ সাল থেকে বিভিন্ন জাতীয় দৈনিকে বাংলাদেশের সম্পদ-সম্ভাবনা-সমৃদ্ধি ও সমকালীণ সামাজিক-অর্থনৈতিক এবং মানবিক মূল্যবোধ প্রভৃতি ইতিবাচক বিষয়ে ফিচার ও কলাম লেখালেখি। উপসম্পাদকীয়তে লেখা প্রকাশিত হয়- দৈনিক প্রতিদিনের সংবাদ, দৈনিক বাংলাদেশের খবর, দৈনিক সংবাদ, দৈনিক যুগান্তর, দৈনিক আলোকিত বাংলাদেশ,  দৈনিক আজকালের খবর, দৈনিক যায়যায়দিন, দৈনিক খোলাকাগজ, দৈনিক মানবকন্ঠ, দৈনিক বর্তমান, দৈনিক ডেসটিনি, দৈনিক নয়াদিগন্তসহ, দৈনিক ভোরের আকাশ, দৈনিক নয়া শতাব্দিসহ বিভিন্ন পত্রিকায়।
>> অথনীতি ও উন্নয়ন সম্ভাবনা বিষয়ক ফিচার প্রকাশিত হয়- দৈনিক জনকন্ঠ (অর্থনীতি), দৈনিক যায়যায়দিন (কৃষি ও সম্ভাবনা), দৈনিক সমকাল (এইসবদিনরাত্রি), দৈনিক অর্থনীতি (চাকা), দৈনিক আলোকিত বাংলাদেশ (সুসংবাদ প্রতিদিন)। জীবনে বিজ্ঞান-প্রযুক্তি, শিক্ষা, পরিবেশ-প্রতিবেশ, শিশুর বিকাশ, মনোজগত ও ভাবনার দৃষ্টিভঙ্গী নিয়ে ফিচার প্রকাশিত হয়- দৈনিক বণিক বার্তা (রঙঢঙ)। এছাড়াও দেশবিদেশের বিভিন্ন পত্রিকা ও সাময়িকীতে এবং অনলাইন নিউজ পোর্টালে লেখালেখি।

উন্নয়ন-গবেষণা-প্রবন্ধ গ্রন্থ :
১. বাংলার সম্পদ
২. সমবায় আন্দোলন
৩. বাংলাদেশের শিল্প সম্পদ সম্ভাবনা
৪. রূপকল্প ২০২১ : উন্নয়ন ভাবনায় বাংলাদেশ
৫. সামাজিক পুঁজি, সামাজিক উদ্যোগ ও সমবায় আন্দোলন

কাব্যগ্রন্থ : ১. দিনবদলের হাওয়া

ছড়াগ্রন্থ :
১. ছন্দ ছড়ার দেশে
২.ছড়ায় ছড়ায় দেশের পড়া
৩. ছড়ার খেলা সারাবেলা

আত্মোন্নয়নমূলক :
১.দিনবদলের আহ্বান
২.কর্মক্ষেত্রে সফলতা
৩.সফল হওয়ার সহজ উপায়  
৪.ক্যারিয়ারে সফলতার দিকনির্দেশনা

মুক্তিযুদ্ধের ফটো এলবাম :  
১. আলোকচিত্রে একাত্তুর

শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক গ্রন্থ :
১. সাংবাদিকতায় ক্যারিয়ার
২. ক্যারিয়ার ভাবনা
৩. যারা শিক্ষক হতে চান
৪.স্কলারশিপ ও বিদেশে উচ্চশিক্ষা
৫.স্বপ্নের ক্যারিয়ার বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপ

তথ্যজ্ঞান ও বিজ্ঞান গ্রন্থ :
১. জীবনে বিজ্ঞান
২. জীবন সূত্র
৩. জানা অজানার রহস্যপুরী
৪. প্রেম কাহানি

জীবনী-অনুসন্ধান গ্রন্থ :
১. বহুমাত্রিক হুমায়ূন আহমেদ
২. সাদা মনের কালো মানুষ নেলসন ম্যান্ডেলা

সর্বশেষ - গরু পালন

আপনার জন্য নির্বাচিত

বিএজেএফের সম্মেলনে কৃষিমন্ত্রী

আমনের বাম্পার ফলন নিশ্চিত করতে ময়মনসিংহে কর্মশালা

Russian priest punished for his wife's sins

স্ত্রীর পাপে শাস্তি পেলেন রাশিয়ার যাজক

শক্তিশালী প্রাণিসম্পদ গঠনে করণীয় – ড্যাব

গাভীর বাসস্থান

Integrated pest management

সমন্বিত বালাই ব্যবস্থাপনা

সামুদ্রিক মৎস্যখাতে প্রযুক্তিগত উদ্ভাবন ও গভীর সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে। -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

বন ও বৃক্ষ নিধনে শাস্তির বিধান রেখে জারি হয়েছে ‘বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৬’

সামুদ্রিক মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন ও ব্যবস্থাপনায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে

নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের মাধ্যমে রপ্তানি আয় বৃদ্ধি সরকারের লক্ষ্য – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী