RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Thursday , 5 November 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫: দেশব্যাপী নেয়া হচ্ছে অভিযান ও আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা

প্রতিবেদক
Dr. Bayezid Moral
October 18, 2025 1:15 pm

মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫: দেশব্যাপী নেয়া হচ্ছে অভিযান ও আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা

ঢাকা, ৩১ আশ্বিন (১৬ অক্টোবর) :

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও টেকসই আহরণ নিশ্চিত করার লক্ষ্যে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে “মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫” দেশব্যাপী চলমান রয়েছে। এ বিশেষ অভিযান ৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত ২২ দিনব্যাপী দেশের উপকূলীয় নদ-নদী, মোহনা ও সাগরসহ ৩৮ জেলার ১৭৮টি উপজেলায় পরিচালিত হচ্ছে।

এই সময়কালে বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা, নিষিদ্ধ জাল ও ইলিশ জব্দ, জরিমানা এবং আইনি পদক্ষেপ গ্রহণসহ ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে।

আজ বৃহস্পতিবার (১৬/১০/২০২৫) পর্যন্ত ৫০৮৫ টি অভিযান ও ১১৭৫ টি মোবাইল কোর্টের মাধ্যমে ১৩০১টি মামলা দায়ের করা হয় এবং আইন ভঙ্গের অপরাধে ১০৪৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান এবং ৪২.৪৩ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া ৪২৮.৪৭ লক্ষ মিটার জাল ও ৫৭.১ মেট্রিক টন ইলিশ জব্দ করা হয়েছে, জব্দকৃত ইলিশ এতিমখানতে বিতরণ করা হয়েছে। নিষিদ্ধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং নৌকা ও অন্যান্য সরঞ্জামাদি নিলামে বিক্রয়ের মাধ্যমে ৩১.১২৮ লক্ষ টাকা সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে।

প্রতি বছরের ন্যায় এ বছরও মা ইলিশ আহরণ নিষিদ্ধকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জেলেদের জন্য ৩৮ জেলার ১৬৫টি উপজেলার ৬,২০,১৪০ জন জেলেকে ২৫ কেজি হারে ১৫,৫০৩ মে. টন ভিজিএফ চাল বরাদ্দ প্রদান করা হয়েছে এবং ১৫৪০০.৮৫ মে. টন (৯৯.৩৪%) চাল ইতোমধ্যে বিতরণ সম্পন্ন হয়েছে।

অভিযান চলাকালে মেহেন্দিগঞ্জ, হিজলা, ভেদরগঞ্জ উপজেলায় একজন সহকারী কমিশনার (ভূমি) সহ মৎস্য অধিদপ্তরের দুইজন কর্মকর্তা, নৌ পুলিশের একজন সাব-ইন্সপেক্টর, তিনজন কনস্টেবল সহ মোট নয় জন সদস্য আহত হন। “ইন এইড টু সিভিল পাওয়ার”-এর আওতায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ পরিচালনা করছে। ইতিমধ্যে চট্টগ্রাম মহানগর, কোম্পানীগঞ্জ, রায়পুর, হিজলা, শিবচর ও শ্রীনগর উপজেলায় সেনাবাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করা হয়েছে। গভীর সমুদ্রে দেশি-বিদেশি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে যুদ্ধজাহাজ ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট দিয়ে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। এছাড়া আকাশপথে ইলিশ অধ্যুষিত জেলাসমূহের নদীসমূহে নজরদারির জন্য এ পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে ৩টি অভিযান পরিচালিত হয়েছে। আগামী ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

গাভীর দুধ উৎপাদন বাড়ানোর উপায়

ল্যাব এইডের সঙ্গে স্বাস্থ্য সেবা চুক্তি করল মৎস্যপদকপ্রাপ্ত ফোয়াব, সদস্য পরিবার পাবে ৩০% মূল্য ছাড়

খাকি ক্যাম্পবেল, জিনডিং না দেশি হাঁস—কোনটি কার জন্য লাভজনক?

ফিশটেক বিডি লিমিটেডের ‘অ্যাকুয়াকালচার নলেজ ডে–২০২৬’-এ উৎপাদন বৃদ্ধি, খাদ্যনিরাপত্তা, আধুনিক প্রযুক্তি ও পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্ব

পাকিস্তানের সবচেয়ে বড় ও উল্লেখযোগ্য ১০টি ডেইরি ফার্ম

কক্সবাজারের হোটেল সি প্যালেসে অনুষ্ঠিত হয় হেলথকেয়ার ফরমুলেশন লি: এর এ্যানিমাল হেলথ ডিভিশন আয়োজিত এনুয়াল বিজনেস স্ট্র্যাটেজি কনফারেন্স-২০২৫

গরুর সুষম খাদ্য

গরুর বাদলা রোগের লক্ষণ ও চিকিৎসা

দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ – টুকু

দুধ উৎপাদনকারী গাভীর খাদ্য ব্যবস্থাপনা