RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Thursday , 20 August 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

বিশ্ব ব্যাংকের প্রতিনিধিগণ কৃষি খাতে বিনিয়োগ বৃদ্ধি, কৃষি উপকরণ সরবরাহ, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং বাজার উন্নয়নে সহযোগিতা করতে আগ্রহী – মন্ত্রী

প্রতিবেদক
Md. Bayezid Moral
March 30, 2026 9:08 pm

বিশ্ব ব্যাংকের প্রতিনিধিগণ কৃষি খাতে বিনিয়োগ বৃদ্ধি, কৃষি উপকরণ সরবরাহ, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং বাজার উন্নয়নে সহযোগিতা করতে আগ্রহী ।। কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ।।

ঢাকা, রবিবার, ২৯ মার্চ, ১৫ চৈত্র:

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদের সাথে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমে (Jean Pesme) এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ দুপুরে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন।

শুরুতে কৃষিমন্ত্রী বিশ্বব্যাংকের প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং প্রতিনিধি দলের সদস্যবৃন্দ মন্ত্রীসভার সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে শুভেচ্ছা জানান।

মন্ত্রী বলেন, কৃষকের জন্য ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে সারাদেশে বাস্তবায়ন করা হবে। চলতি বছরে পরীক্ষামূলকভাবে বিভিন্ন জেলার ১১টি ব্লকে এ কার্যক্রম শুরু করা হচ্ছে। যা পর্যায়ক্রমে সারা দেশে বিস্তৃত করা হবে। এ কার্ডের মাধ্যমে কৃষকদের স্বার্থ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে।

বিশ্ব ব্যাংকের প্রতিনিধিগণ কৃষি খাতে বিনিয়োগ বৃদ্ধি-বিশেষ করে কৃষি উপকরণ সরবরাহ, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং বাজার উন্নয়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। মন্ত্রী বিশ্ব ব্যাংকের প্রস্তাবনাকে স্বাগত জানান।

বৈঠকে মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের প্রতিনিধিগণ কৃষি খাতের টেকসই উন্নয়ন ও কৃষকদের জীবনমান উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো: দেলোয়ার হোসেনসহ কৃষি,মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের টেকসই উন্নয়ন বিষয়ক আঞ্চলিক পরিচালক মিস দিনা উমালি-ডাইনিঙ্গার( Ms.Dina Umali-Deininger) সহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

জলবায়ু পরিবর্তন ও অবৈধ মাছ ধরা মোকাবেলায় বৈশ্বিক সহযোগিতা জোরদার করতে হবে– মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ–২০২৫: অংশীজনদের সম্পৃক্ততা ও টেকসই উন্নয়নের পথে অগ্রযাত্রা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনে জয়ী হলেন যারা

বাংলাদেশের কৃষিখাত ও কৃষি বাণিজ্যের উন্নয়নে কাজ করবে অস্ট্রেলিয়া

অতিবৃষ্টি ও বন্যার সময় পোল্ট্রি খামারিদের করণীয়//ড. বায়েজিদ মোড়ল

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

চীনের ‘মুদানজিয়াং মেগা ডেইরি ফার্ম’ গড়ে ওঠার ইতিহাস, ১ লাখ গরুর ব্যবস্থাপনা ও বর্তমান অবস্থা।।

দুধের ঘাটতি পূরণে আমদানি নির্ভরতা বদলাতে চাই: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

চিংড়ি খাতে ২,০০০ কোটি টাকার অর্থায়ন: টেকসই কর্মসংস্থান, উৎপাদন ও রপ্তানি বৃদ্ধিতে প্রান্তিক চাষিদের জন্য কমপক্ষে ৭০% বরাদ্দ এবং নীতিনির্ধারণে FOAB-কে অন্তর্ভুক্ত করার দাবি।

মাছ সংরক্ষণে ফরমালিন, মানব জীবন হরণে ফরমালিন