RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Sunday , 20 September 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ করবে সরকার//কৃষি মন্ত্রী

প্রতিবেদক
Dr. Bayezid Moral
June 13, 2026 11:23 pm

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ করবে সরকার//মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী।।

কুমিল্লা, শনিবার, ৩০ জ্যৈষ্ঠ (১৩ জুন):

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশে পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের উদ্যোগ নিয়েছে সরকার। দেশীয় ও ঔষধিগুণসম্পন্ন বিলুপ্তপ্রায় গাছের চারা উৎপাদন ও রোপণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

শনিবার কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নে নবনির্মিত উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে অংশগ্রহণকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং কৃষক, সাধারণ জনগণ ও দেশের সামগ্রিক উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, কৃষকদের সুরক্ষা, উৎপাদন ব্যয় হ্রাস এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে কৃষি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। প্রাথমিকভাবে পরীক্ষামূলক (পাইলট) ভিত্তিতে কয়েকটি এলাকায় কার্যক্রম শুরু হয়েছে। পাইলট প্রকল্পের ফলাফল মূল্যায়নের পর তা পর্যায়ক্রমে দেশব্যাপী সম্প্রসারণ করা হবে।

সরকারের কল্যাণমূলক কর্মসূচিগুলো দল-মত-ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের জন্য উন্মুক্ত উল্লেখ করে মন্ত্রী বলেন, রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে সরকার সমতা ও অন্তর্ভুক্তির নীতি অনুসরণ করছে।

মাদকাসক্তি ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তবে আইন নিজের হাতে তুলে না নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

কৃষি খাতের আধুনিকায়নের বিষয়ে মন্ত্রী বলেন, কৃষিপণ্যের সংরক্ষণ ও বিপণন সুবিধা বাড়াতে দেশের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কৃষি ও প্রাণিসম্পদ খাতে শিক্ষিত তরুণদের সম্পৃক্ত করে কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি দেশীয় ব্ল্যাক বেঙ্গল ছাগলসহ স্থানীয় প্রাণিসম্পদ জাত সংরক্ষণ ও সম্প্রসারণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন এবং এ খাতে তরুণ উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মুঃ রেজা হাসান, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক -সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নের প্রধান শর্ত হলো উৎপাদকের ন্যায্যমূল্য নিশ্চিত করা//কৃষিমন্ত্রী

বিশ্বের অন্যতম বৃহৎ উট খামার দুবাইয়ের ক্যামেলিসিয়াস গড়ে ওঠার ইতিহাস

মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ

পুষ্টির জন্য ফল – বাকৃবি পদক

ছোঁয়াচে রোগ বা সংক্রামক রোগ বলতে ইসলামে কিছু নেই

গাভীর দুধ ২০–৩০% পর্যন্ত বাড়ানোর বৈজ্ঞানিক খাদ্য ফর্মলা

দেশের অর্থনীতিতে ভেনামি চিংড়ি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে

বাংলাদেশে উপযোগী ১২টি মহিষের জাত এবং তাদের বৈশিষ্ট্য

উপকূল বাঁচাতে বনায়ন ও কৃষি সংরক্ষণ জরুরি।—পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

দেশি গরু বনাম ব্রাহ্‌মান গরুর মাংস: কোনটি বেশি পুষ্টিকর ও মানুষের স্বাস্থ্যের জন্য নিরাপদ?