RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Thursday , 6 August 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

জলবায়ু অর্থায়ন কোনো দরকষাকষির বিষয় নয়, টিকে থাকার প্রশ্ন

প্রতিবেদক
Md. Bayezid Moral
November 16, 2025 11:38 pm

জলবায়ু অর্থায়ন কোনো দরকষাকষির বিষয় নয়, টিকে থাকার প্রশ্ন — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ঢাকাঃ ১ অগ্রহায়ণ ( ১৫ নভেম্বর)

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, “আমাদের জন্য জলবায়ু অর্থায়ন কোনো দরকষাকষির বিষয় নয়; এটি টিকে থাকা, ন্যায়বিচার ও মানব মর্যাদার প্রশ্ন। আমরা এখানে সমস্যার কথা আবার বলতে আসিনি, এসেছি এমন সমাধান খুঁজতে, যা আমাদের ভোগান্তির গভীরতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”

ব্রাজিলের বেলেমে (শুক্রবার ১৪ নভেম্বর) বাংলাদেশ সময় শনিবার (১৫ নভেম্বর) জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩০–এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশন (ইউএনএফসিসি)-এর শিশু ও যুব কনস্টিটিউয়েন্সি ইয়োঙ্গোর লস এন্ড ওয়ার্কিং গ্রুপের উদ্যোগে ‘স্থানীয় থেকে বৈশ্বিক: লস অ্যান্ড ড্যামেজ কাঠামোতে যুব অন্তর্ভুক্তি’ -শীর্ষক সেশনে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, “বাংলাদেশ আজ কথা বলছে স্বল্পোন্নত দেশগুলোর পক্ষ থেকে—যাদের জীবন, ঘরবাড়ি আর ভবিষ্যৎ জলবায়ু সংকটে বদলে যাচ্ছে প্রতিদিন।” তিনি বলেন, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে কেন্দ্রে না রাখলে পুরো কাঠামো অর্থহীন হয়ে পড়বে।

জলবায়ু পরিবর্তনে বাড়তে থাকা ক্ষয়ক্ষতির চাপ সামলাতে এবার তরুণদের সামনে এগিয়ে আনছে বাংলাদেশ।

মূল তথ্যপত্র উপস্থাপনকালে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলী বলেন, বাংলাদেশ নিজস্ব জাতীয় লস অ্যান্ড ড্যামেজ কাঠামো প্রস্তুত করছে যা আন্তর্জাতিক চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে এগোবে। এই কাঠামাতে তরুণদের কার্যকরভাবে সম্পৃক্ত করা হবে।

প্যানেল আলোচনার সঞ্চালক ও ওয়ার্কিং গ্রুপের কন্টাক্ট পয়েন্ট জাসমিমা সাবাতিনা। তরুণ প্রতিনিধিরা তহবিলে সহজ প্রবেশাধিকার, রিয়েল-টাইম স্বচ্ছতা টুল, আগাম সতর্কতাভিত্তিক অর্থায়ন, ছোট অনুদান, সক্ষমতা বৃদ্ধি, তহবিল ব্যবস্থাপনায় স্থায়ী যুব প্রতিনিধিত্ব এবং তথ্যভিত্তিক সমন্বিত প্ল্যাটফর্ম তৈরির দাবি জানান।

প্যানেল আলোচনায় ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান, নেপালের তরুণ প্রতিনিধি প্রয়াশ অধিকারী, জলবায়ু নীতি বিশ্লেষক হারজিৎ সিংহ-সহ সরকারি বেসরকারি কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

কৃষকের বঞ্চনার অবসান ঘটাতে কাজ করছে সরকার-কৃষিমন্ত্রী কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক

ড. বায়েজিদ মোড়লের গবেষণাধর্মী প্রতিবেদন “২০০০ লেয়ার মুরগির খামার করতে চাই! কত টাকা লাগবে? বছরে কত লাভ হবে? A to Z পূর্ণাঙ্গ গাইড”

বন ও বৃক্ষ নিধনে শাস্তির বিধান রেখে জারি হয়েছে ‘বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৬’

মার্চ পর্যন্ত এডিপি বাস্তবায়ন অগ্রগতি ৫০%

পৃথিবীতে মহিষ পালনের ইতিহাস

দেশে কোরবানিযোগ্য পশুর সংকট নেই, উদ্বৃত্ত থাকবে ২২ লাখের বেশি

ইলিশ রক্ষায় আজ থেকে জাটকা শিকারে নিষেধাজ্ঞা কার্যকর আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত

আগামীকাল থেকে শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩

দেশীয় গরুর জাত সংরক্ষণের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর আহ্বান

দুরন্ত ভালবাসায় একটু চাওয়া