RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Sunday , 20 September 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

যেসব অতি মুনাফালোভী ব্যবসায়ী ও আমদানিকারক কাঁচা মরিচ, পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্যের দাম বাড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত আছে-কৃষিমন্ত্রী

প্রতিবেদক
Dr. Bayezid Moral
July 19, 2023 10:43 pm

টাঙ্গাইল, ১৫ জুলাই ২৩

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, আমরা বাংলাদেশকে শান্ত ও স্থিতিশীল রাখতে চাই।

একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে এক দফা দাবি ও প্রধানমন্ত্রীর পদত্যাগ হাস্যকর বিষয়। বিএনপি এবং অন্যান্য বিরোধী দল যারা এসব বলছে, এটিই তাদের দুঃস্বপ্নে পরিণত হবে।

নির্বাচিত সরকার কোনো দিনই কারো দাবিতে পদত্যাগ করে না। বিএনপির এ পদত্যাগের দাবি কোনো দিনই বাস্তবায়িত হবে না।’ আজ শনিবার সকালে টাঙ্গাইলের পৌর উদ্যানে জেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশ রক্ষায় এক দিনে এক লাখ গাছের চারা রোপণ ও সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমি মনে করি আগামী নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সেই পথে বিএনপি আসবে।

বিএনপি দাবি জানাতে পারে কীভাবে নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ করা যায়; নির্বাচন কমিশন সেটি করবে। নির্বাচন কমিশনকে আমরা সবাই মিলে সহযোগিতা করব। যাতে সারা পৃথিবী এবং বাংলাদেশের মানুষের কাছে সুন্দর ও অত্যন্ত গ্রহণযোগ্য নির্বাচনের দৃষ্টান্ত দেখাতে পারি। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন সহযোগীরা খুব ভালো করে জানে যে এ দেশে সবকিছুই আমাদের সংবিধান অনুযায়ী হবে।

সংবিধানের বাইরে কিছুই করার কোনো সুযোগ নেই। নির্দলীয় বা তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে তারা কিছু বলে নি, তবে নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে তাদের দাবি খুবই জোরালো। প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন করার আশ্বাস দিয়েছেন তাদের। আগামী নির্বাচন খুবই সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যেসব অতি মুনাফালোভী ব্যবসায়ী ও আমদানিকারক কাঁচা মরিচ, পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্যের দাম বাড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত আছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এসময় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। পরে দুপুরে কৃষিমন্ত্রী টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাবলেট বিতরণ করেন। একইদিন বিকালে ধনবাড়ী উপজেলায় ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এলডিডিপি প্রকল্পের আওতায় স্কুল মিল্ক ফিডিং কার্যক্রমের উদ্বোধন করেন।

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার মূলত: ক্লাইমেট ধ্বংসকারী অ্যাগ্রিকালচারঃ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ করবে সরকার//কৃষি মন্ত্রী

আলুর সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি- কৃষিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ১০০ কোটি টাকার ভর্তুকি, বিদ্যুৎ বিলে ২০ শতাংশ রিবেট

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ ৮২টি অফিস সহায়ক পদে রাজস্বখাতে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে

ঘোড়াকে কীভাবে প্রশিক্ষণ দেওয়া হয়

পাকিস্তান বনাম বাংলাদেশ ( গোসম্পদ, দুধ উৎপাদন ও ডেইরি অর্থনীতির তুলনামূলক চিত্র )

ইন্দো-ব্রাজিল গরুর ইতিহাস

ব্রয়লার মুরগির কোন কোন খাবার মোটাতাজাকরণ গরুকে খাওয়ালে ক্ষতি হতে পারে?—বৈজ্ঞানিক বিশ্লেষণ

১ জনের অক্সিজেনের জন্য ৩টি গাছ দরকার, ঢাকায় রয়েছে ২৮ জনের জন্য ১টি গাছ