RRP
agriculture news
Health Care
Open
diamond egg
renata-ltd.com
fishtech
Ad3
Spech for Promotion
avonah
বুধবার , ১৭ জুন ২০২৬ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি
  

দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নের প্রধান শর্ত হলো উৎপাদকের ন্যায্যমূল্য নিশ্চিত করা//কৃষিমন্ত্রী

প্রতিবেদক
Md. Bayezid Moral
জুন ১৬, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ণ

দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নের প্রধান শর্ত হলো উৎপাদকের ন্যায্যমূল্য নিশ্চিত করা//মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী।।

সাভার, মঙ্গলবার, ২ আষাঢ় (১৬ জুন):

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, প্রকল্পের মূল লক্ষ্য হতে হবে কৃষক, খামারি ও উৎপাদকের কল্যাণ নিশ্চিত করা। শুধু প্রকল্প বাস্তবায়নের জন্য প্রকল্প গ্রহণ নয়, বরং বাস্তব উপকারভোগীদের জীবনমান উন্নয়ন এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

আজ সাভারে বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ডের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সমাপনী কর্মশালা এবং নবনির্মিত বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবনের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নের প্রধান শর্ত হলো উৎপাদকের ন্যায্যমূল্য নিশ্চিত করা। কৃষক যদি তার উৎপাদিত পণ্যের সঠিক মূল্য না পান, তাহলে কৃষি ও প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন সম্ভব নয়।

তিনি বলেন, দেশে উৎপাদন ও বাজারের চাহিদার মধ্যে কার্যকর সমন্বয়ের অভাব রয়েছে। উৎপাদক অনেক সময় জানেন না কোথায় কী পরিমাণ চাহিদা রয়েছে, আবার ভোক্তার কাছেও উৎপাদিত পণ্য সময়মতো পৌঁছায় না। এর ফলে মধ্যস্বত্বভোগীরা লাভবান হলেও কৃষক ও খামারিরা বঞ্চিত হন। এ ব্যবধান কমিয়ে উৎপাদক ও বাজারের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে সরকার কাজ করবে।

গবেষণার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কৃষি ও প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নের জন্য গবেষণায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। গবেষণা ছাড়া উৎপাদনশীলতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা অর্জন সম্ভব নয়। এ কারণে সরকার ভবিষ্যতে কৃষি ও প্রাণিসম্পদ খাতে গবেষণা কার্যক্রমে আরও বেশি বিনিয়োগ করবে।

দেশে উৎপাদিত ভ্যাকসিনের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, যেসব ভ্যাকসিন দেশে উৎপাদন সম্ভব, সেগুলোর ক্ষেত্রে আমদানিনির্ভরতা কমিয়ে স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করা হবে। আত্মনির্ভরশীলতা অর্জনই সরকারের অন্যতম লক্ষ্য।

মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তা, বিজ্ঞানী ও প্রকল্পসংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, জনগণের অর্থে পরিচালিত প্রতিটি প্রকল্পের সুফল যেন সরাসরি জনগণের কাছে পৌঁছে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। মাঠপর্যায়ের বাস্তব সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধান দিতে পারলেই দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাত আরও এগিয়ে যাবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো: শাহজামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো: দেলোয়ার হোসেন, অতিরিক্ত সচিব মো: ইমাম উদ্দীন কবীর এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ডের নির্বাহী পরিচালক ড. শাহীন আরা বেগম, পিএএ। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর প্রকল্প পরিচালক ড. মো. মোস্তফা কামাল মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

এর আগে মন্ত্রী প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীন বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর আওতায় নির্মিত বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মিল্ক ভিটার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, দুগ্ধ প্রসেসরের প্রতিনিধিবৃন্দ, ডেইরি হাবের প্রতিনিধিবৃন্দ, পিজি খামারিবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

হাওরের ধান হবে ঝুঁকিমুক্ত, শঙ্কামুক্ত – কৃষিমন্ত্রী

স্কুল ফিডিং প্রোগ্রামে ডিম যুক্ত করতে হবে-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

রমজানে সুলভমূল্যে দুধ, ডিম, মাংস বিপণন করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

দেশে কোরবানিযোগ্য পশুর সংকট নেই, উদ্বৃত্ত থাকবে ২২ লাখের বেশি

কৃষিতে অতিরিক্ত বালাইনাশক ব্যবহারের ফলে হাওরের মৎস্য সম্পদ ক্ষতির সম্মুখীন

পরিবেশ মন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

বিপিআইসিসির নতুন আহবায়ক এর দায়িত্ব গ্রহণ

গবাদি প্রাণি পালনের জন্য এখানে কিছু সেরা অনুশীলন রয়েছে

আহকাব এর নির্বাচন, ২২তম এজিএম এবং অভিষেক অনুষ্ঠান

১৭ বছর পেরিয়েছি টেলিভিশনে কাজ করে