RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Thursday , 6 August 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

ফণীর বিষে বিলিন বিস্তীর্ণ ফসলের ক্ষেত

প্রতিবেদক
Md. Bayezid Moral
May 5, 2019 11:30 am
Crop fields dissolved by cyclone Foni

Crop fields dissolved by cyclone Foni
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: প্রায় এক সপ্তাহজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি করে দানবীয় ঘূর্ণিঝড় ফণী অপেক্ষাকৃত দুর্বল হয়ে গতকাল শনিবার বাংলাদেশ অতিক্রম করেছে। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন দেশবাসী। তবে দুর্বল শরীরেও জোরালো আঘাত হেনে গেছে ঝড়টি। এতে জানমালের ক্ষয়ক্ষতির পাশাপাশি ফসলের ক্ষতি হয়েছে বিস্তর।

দেশের বিস্তীর্ণ এলাকার বোরো ধান ও ফসলের ক্ষেতে ধ্বংসচিহ্ন রেখে গেছে ফণী। বৃষ্টি ও ঝড়ে ধান, আলু, পেঁয়াজ, আম, লিচু, তরমুজ, সূর্যমুখী, ফুলক্ষেত, বাদাম, ভুট্টা, কাঁচামরিচ, পানের বরজ, কলাগাছ, শাকসবজিসহ অন্যান্য মৌসুমি ফসল নষ্ট হয়েছে এর ছোবলে।

ছবি: সংগৃহীত

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাথমিক হিসাবে, ঘূর্ণিঝড় ফণীর তাণ্ডবে প্রায় ৩৬ হাজার ৬০৩ হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ১৩ হাজার হেক্টর জমির রবিশস্য নষ্ট হয়েছে। কৃষকরা আতঙ্কে প্রায় ৯ লাখ হেক্টর জমির আধা-পাকা বোরো ধান কেটে ফেলেছেন।

বাংলাদেশ অতিক্রম করার পথে ফণী ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, পটুয়াখালী ও নোয়াখালীর বিস্তীর্ণ এলাকার হাজার হাজার কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত করেছে। ঝড়ে গাছের ডাল ভেঙে, বিধ্বস্ত কাঁচা ঘরে চাপা পড়ে ও পানিতে ডুবে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে আগে থেকেই উপকূলীয় এলাকার প্রায় সাড়ে ১৬ লাখ মানুষকে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার কারণে প্রাণহানির সংখ্যা সীমিত পর্যায়ে রাখা সম্ভব হয়।

ছবি: সংগৃহীত

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এনামুর রহমান জানান, বারবার আহ্বান জানানোর পরও অনেকে আশ্রয়কেন্রে শ যাননি। সবাই আশ্রয়কেন্রেরী গেলে যে প্রাণহানি হয়েছে, হয়তো সেটা হতো না। তিনি বলেন, উপকূলীয় কয়েকটি জেলা থেকে কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার এবং ফসলি জমি বিনষ্ট হওয়ার খবর পাওয়া গেছে। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব পেতে অন্তত ২৪ ঘণ্টা লাগবে।

এদিকে নৌবাহিনী জানিয়েছে, ঘূর্ণিঝড় ফণী-পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় দুর্গত এলাকায় জরুরি উদ্ধারকাজ, ত্রাণসামগ্রী বিতরণ ও চিকিৎসা সহায়তা শুরু করেছে তারা। দুর্গত এলাকাগুলোতে নৌবাহিনী জাহাজগুলো জরুরি ত্রাণ হিসেবে শুকনো খাবার, বিনামূল্যে চিকিৎসাসেবা, জীবন রক্ষাকারী ওষুধ ও খাবার স্যালাইন বিতরণের কাজ করছে।

ওদিকে ফণীর আঘাতে ভারতের ওডিশা রাজ্য লণ্ডভণ্ড হয়েছে। নিহত হয়েছেন ১৬ জন। এ রাজ্যের ১০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়। ওডিশার ১০ হাজার গ্রামে উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু হয়েছে। তবে ঝড়ে পশ্চিমবঙ্গে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

সূত্র: অনলাইন

সর্বশেষ - ছাগল পালন