RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Thursday , 15 October 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

এমডি-২ জাতের আনারসের সাড়ে ৫ লাখ চারা বিতরণ-কৃষি সম্প্রসারন অধিদপ্তর

প্রতিবেদক
Dr. Bayezid Moral
May 10, 2023 7:01 pm

ঢাকা, ১০ মে ২৩

সুপার সুইট হিসেবে পরিচিত বিখ্যাত এমডি-২ জাতের আনারসের ৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ ৪০ হাজার চারা বিনামূল্যে কৃষকের মাঝে বিতরণ শুরু হয়েছে। আনারসের রাজধানীখ্যাত টাঙ্গাইলের মধুপুরে আজ বুধবার সকালে এ বিতরণ কার্যক্রম শুরু হয়।

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া মধুপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষকদের হাতে চারা তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মুনসুর আলম খান, উপসচিব রাজীব সিদ্দীকি, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান, উপজেলা নির্বাহী অফিসার প্রমুখ উপস্থিত ছিলেন।

এবছর দেশে ৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ ৪০ হাজার চারা বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এর মাধ্যমে টাঙ্গাইল, রাঙ্গামাটি, বান্দরবন ও খাগড়াছড়ি জেলার ২৪০জন কৃষক ২ হাজার ২৫০টি করে চারা পাচ্ছেন। ফিলিপাইন থেকে আমদানি করে গতবছর প্রথম দেশে এ জাতের চারা কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছিল।

এমডি-২ জাতের আনারস রপ্তানিযোগ্য। আন্তর্জাতিক বাজারে এটির অনেক সুনাম আছে। বিশেষ করে ইউরোপ-আমেরিকায় বেশ জনপ্রিয়। এ জাতের আনারস দেশিয় আনারসের তুলনায় অনেক বেশি মিষ্টি। এই আনারস দ্রুত পচে না। এছাড়া দেশিয় আনারসের চোখগুলো থাকে ভেতরের দিকে। আর এ জাতের আনারসের চোখগুলো থাকে বাইরের দিকে। ফলে পুষ্টিগুণসম্পন্ন অংশের অপচয় কম হয়।

মো: কামরুল ইসলাম ভূইয়া, সিনিয়র তথ্য অফিসার

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫: প্রদর্শনীর পুরস্কার বিতরণ ও মেলার আনুষ্ঠানিক সমাপনী

কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের মৃত্যুতে AgricultureNews24.com-এর শোক

কৃষি উপকরনে দে-ধারছে ভেজাল চলছে

কৃষি ও গ্রামীণ উন্নয়নে নতুন সরকারের অগ্রাধিকার থাকা প্রয়োজন

গিরলান্ডো গাভী দিনে ১২৮ লিটার দুধ দেয়—সত্য, অর্ধসত্য নাকি প্রতারণার ফাঁদ?

বাংলাদেশের পোল্ট্রি শিল্পের প্রান্তিক খামারি বনাম বহুজাতিক কোম্পানি। কারা টিকে থাকবে?

মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্ববিদ্যালয় লেক হতে পারে নতুন দৃষ্টান্ত

ডেইরি ফার্ম শুরু করার আগে প্রাথমিক কিছু কাজ আছে যা ভালভাবে জেনে বুঝে তারপর শুরু করা উচিত।

অপরিকল্পিত উন্নয়নের কারণে দেশের কৃষিজমি দ্রুত হ্রাস পাচ্ছে — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা