RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Thursday , 5 November 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ড:ক্ষতির পরিমান হাজার কোটি টাকার উপরে।

প্রতিবেদক
Dr. Bayezid Moral
April 15, 2023 5:23 pm

আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট।

পানি স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় বলে জানান ফায়ার সার্ভিসের ডিজি। কাজ করতে গিয়ে আহত ফায়ার সার্ভিসের ৮ কর্মীসহ ২০ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ৩০টি ইউনিট। সঙ্গে যোগ দেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে রেব, পুলিশ, বিজিবি, সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। আগুন নেভাতে প্রস্তুত রাখা হয়েছে বিমান বাহিনীর হেলিকপ্টার। ঘটনাস্থলের মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন বিজিবি।

রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণ এসেছে। তবে আগুন পুরোপুরি নির্বাপণে সময় লাগবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এসব কথা বলেন।

আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে নিউ মার্কেটের চার নম্বর ফটকের সামনে ব্রিফিংয়ে মহাপরিচালক সাংবাদিকদের এসব তথ্য জানান।

আজ ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে চলে আসে একটি ইউনিট। এরপর একে একে ২৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক মো. মাইন উদ্দিন বলেন, সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে নির্বাপণে সময় লাগবে। দোকানিদের মালামাল উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বঙ্গবাজারসহ বিভিন্ন স্থানে আগুন লাগছে, এটা নাশকতা কি না—এমন প্রশ্নের জবাবে মো. মাইন উদ্দিন বলেন, ‘একের পর আগুন লাগছে। এমন কিছু আছে কি না—এটি খতিয়ে দেখার জন্য পুলিশকে অনুরোধ করব।’

আগুন লাগার কারণ কী—এমন প্রশ্নে মহাপরিচালক মো. মাইন উদ্দিন বলেন, এখনো নির্ণয় করা হয়নি, অনুসন্ধানের পর জানা যাবে।

চার নম্বর গেটের সামনের পদচারী-সেতু গভীর রাতে সিটি করপোরেশনের কর্মীরা ভাঙার কাজ করছিলেন। ব্যবসায়ীদের সন্দেহ, তাঁরা আগুন লাগাতে পারেন—এমন অভিযোগ বিষয়ে মো. মাইন উদ্দিন বলেন, এ বিষয়ে জানা নেই।  

সম্প্রতি রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনে পাঁচ হাজার দোকান ক্ষতিগ্রস্ত হয়। বঙ্গবাজারের দোকান পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েক হাজার ব্যবসায়ী।

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

হালদা অববাহিকার মানিকছড়ি অংশে তামাক চাষ বন্ধ

সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

উৎপাদিত পন্য/ ডিমের চাহিদা ও বাজার

প্রাণিসম্পদ অধিদপ্তর সম্পর্কিত ভুয়া অনুমতিপত্র বিষয়ে সতর্কীকরণ

দেওনি (Deoni) গরুর দুধ, বংশবিস্তার, কাজ ও মাংসের সম্ভাবনা নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন

কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

অনলাইন প্ল্যাটফরমে ভেজাল ওষুধ, ভিটামিন , মিনারেল বিক্রির অনৈতিক বেআইনি প্রচার প্রচারনা জমজমাট

আমেরিকা মহাদেশের উল্লেখযোগ্য গরুর জাত

দেশি মাছ ফেরাতে অভয়াশ্রম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মৎস্যমন্ত্রী।।

মার্চ পর্যন্ত এডিপি বাস্তবায়ন অগ্রগতি ৫০%