RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Monday , 21 September 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

পারে লয়ে যাও আমায় – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা।

প্রতিবেদক
Dr. Bayezid Moral
October 22, 2024 6:17 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়,ঢাকা।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য লালনের গান ধরে রাখতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা।

কষ্টিয়া, শুক্রবার ৩রা কার্তিক (১৮ই অক্টোবর)

ভবিষ্যৎ প্রজন্মের জন্য ফকির লালন শাহ এঁর গান ধরে রাখার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আজকের যে শিশুরা লালনের গান শিখছে তা যেন ধরে রাখে-সেলক্ষ্যে আমাদের কাজ করতে হবে।

ফকির লালন শাহকে চিনতে হবে, তাঁর গানকে ধরে রেখে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে, করতে হবে জনপ্রিয়।

যারা লালন শাহকে ভালোবাসেন সবাই তাঁর গানকেও ভালোবাসেন। তাই লালনের গানে কোন পরিবর্তন নয়।

আজ সকালে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় নবপ্রাণ আখড়াবাড়ীতে ফকির লালন সাঁইজীর ১৩৪তম তিরোধান দিবসে ভক্তি গীতি সুধা ‘পারে লয়ে যাও আমায়’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন।

তিনি আরও বলেছেন, লালনের গানে বড় কোন শিল্পী নয়,দরকার ভাবের। যে ভাব নিয়ে তারা গান গায় এজন্য বড় শিল্পীর দরকার হয়না। এজন্যই মঞ্চ উন্মুক্ত, সবাই গান করছে, গান শুনছে।

আমাদের মাঝে সাধু-গুরুরা থাকেন। তারা জানেন গানের কথার অর্থ কী এবং তাদের গান আমরা শুনি। মূল কথা হলো আজকের এই মঞ্চ হলো সাধকদের মঞ্চ। বক্তারা বলেছেন, ফকির লালন শাহ ছিলেন সাধক। তিনি সব সাধকের উপরে ছিলেন। তাঁর বাণী সমাজের সকল ক্ষেত্রে বিদ্যমান।

তারা আরও বলেছেন, নয়াকৃষি কৃষকদের আন্দোলন। বিষ কোম্পানির প্ররোচনায় কৃষিতে বিষ ব্যবহার বন্ধ করে এবং পরিবেশ ও প্রাণের কোন ক্ষতি না করে চাষাবাদে কিভাবে করা যায় কৃষকদের সেই চেষ্টা থেকে নয়াকৃষি আন্দোলনের শুরু।

আগামী প্রজন্মকে বিষমুক্ত খাদ্য পরিবেশন করে কিভাবে সম্ভবনাময় নতুন বাংলাদেশ গড়া যায় সেলক্ষ্যে কাজ করার আহ্বান জানান। এসময় আরও বক্তৃতা করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর; বিশিষ্ট কবি,দার্শনিক,মানবাধিকার কর্মী ফরহাদ মজহার; কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোছা: শারমিন আখতার; পুলিশ সুপার মো: মিজানুর রহমান প্রমুখ।

মো: মামুন হাসান, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় মোবাইল

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

সবুজ বাংলার উপস্থাপিকা জারিন জারা খান

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে//প্রতিমন্ত্রী

জীবন সাথী

দেশে ১৫ লাখ বেল তুলা উৎপাদন করতে হবে-কৃষিমন্ত্রী

রানীক্ষেত রোগ

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

অনানুষ্ঠানিক শ্রমিকদের সংখ্যা অত্যধিক হলেও তাদের অধিকাংশই স্বীকৃতির বাইরে-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

“আধুনিক এনজাইম প্রযুক্তি” ব‍্যবহারে  পোল্ট্রি শিল্পের লাভজনক উৎপাদন শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হলো ঢাকায়।

মাছের প্রজননে সময় না দিয়ে মানুষ দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী পরিচালক তাইজুল ইসলামকে বদলি করে বিক্ষোভের মুখে এখন মহাপরিচালক