RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Thursday , 24 September 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট কৃষির ভূমিকা নিয়ে সেমিনার

প্রতিবেদক
Dr. Bayezid Moral
June 22, 2023 6:26 pm

ঢাকা, ২২ জুন ২৩

ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করে টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে কৃষিকে স্মার্ট কৃষিতে রূপান্তর করতে হবে। কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, রোবট, প্রভৃতি উন্নত প্রযুক্তির ব্যবহার করতে হবে। এছাড়া, উৎপাদন বৃদ্ধি, উৎপাদন খরচ হ্রাস, উৎপাদন পরবর্তী অপচয় রোধ, শ্রমিক সংকট মোকাবেলা, সার, বালাইনাশকের পরিমিত ব্যবহার, সেচ দক্ষতা বৃদ্ধির জন্যও স্মার্ট কৃষির বিকল্প নেই। আজ বৃহস্পতিবার বিকালে ঢাকায় সিরডাপ মিলনায়তনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট কৃষির ভূমিকা শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। কৃষি তথ্য সার্ভিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক অপরিহার্য কারণে উপস্থিত থাকতে না পারায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিসচিব ওয়াহিদা আক্তার বলেন, ক্রেডিট কার্ড ছাড়া ইউরোপে কিছুই কেনা যায় না। শুধু ওয়ালমার্ট এ ডলার দিয়ে কিছু কেনাকাটা করতে পেরেছি। কানাডা আমাদের চেয়ে অনেক বড়। দেশে কৃষি সম্প্রসারণ কর্মী যারা আছেন তারা আদর্শ সম্প্রসারণ কর্মী। আমরা দুই কোটি মানুষকে স্মার্ট কার্ড দিবো। স্মার্ট ফার্মিংয়ের জন্য বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর সাথে চুক্তি করছি। কৃষিপণ্য রপ্তানি প্রসঙ্গে সচিব বলেন, সারা বিশ্বে বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানির জন্য আধুনিক ল্যাব, প্যাকিং হাউজসহ যত রকমের অবকাঠামো প্রয়োজন, আগামী ২ বছরের মধ্যে তা তৈরি হয়ে যাবে। এক দেশ থেকে আরেক দেশে রফতানি করার যে ন্যূনতম সক্ষমতা সেটা আমাদের এখনো গড়ে উঠে নাই। আমাদের উৎপাদন ভালো এটা সবাই বলে। কিন্তু রপ্তানির ক্ষেত্রে আমাদের দৈন্যতাও রয়েছে। এসব নিয়ে আমরা কাজ করছি।

আশা করি আগামী দুই বছরের মধ্যে অন্যান্য দেশে পণ্য পরিবহণের সক্ষমতা আমরা গড়ে তুলতে পারবো। তরুণরা কৃষিতে আসছে এটা ভালো লক্ষণ। কৃষির প্রতি সবার দরদ আছে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় সুযোগ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি তথ্য সার্ভিসের পরিচালক সুরজিত সাহা রায়। এছাড়া বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার, বিএডিসির চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, চ্যানেল আইয়ের বার্তা প্রধান মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ প্রমুখ বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো: আহসান উল্লাহ। তিনি বলেন, দেশে কৃষিপণ্যের বিপণণ ব্যবস্থায় স্মার্ট প্রযুক্তির ব্যবহার খুবই জরুরি। ব্লক চেইন ও বিভিন্ন রকমের অ্যাপস ব্যবহার করতে হবে। তাহলে, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে কমে যাবে এবং কৃষকেরা উৎপাদিত ফসলের ন্যায্যা মূল্যা পাবেন।

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

৫০-৭০% ভর্তুকিতে কৃষিযন্ত্র দেয়ার কথা শুনে বিদেশিরা অবাক হয়- কৃষিমন্ত্রী

পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা সরকারের: পরিবেশ মন্ত্রী

আপনি কি জানেন বেগুন খাওয়ার উপকারিতা?

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

প্রাণিসম্পদ অধিদপ্তর সম্পর্কিত ভুয়া অনুমতিপত্র বিষয়ে সতর্কীকরণ

৭০-৯০ দিন মেয়াদী ষাঁড় এবং গাভী গরু মোটাতাজা করার ১০০ কেজি দানাদার খাদ্য নমুনা

স্বাধীনতা পদকে ভূষিত কৃষিবিজ্ঞানী প্রফেসর ড. এম. এ. রহিম

সমুদ্রে আমাদের সম্পদ এখনো অজানা

কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র—বিশেষ করে ল্যান্ডিং স্টেশন আধুনিকায়ন করা হবে

গবাদি প্রাণীতে যত্রতত্র অ্যান্টিবায়োটিকের ব্যবহার মানব স্বাস্থ্যের জন্য হুমকি