RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Saturday , 26 September 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

আম রপ্তানি কার্যক্রম উদ্বোধন

প্রতিবেদক
Dr. Bayezid Moral
June 10, 2024 6:53 pm

কৃষি মন্ত্রণালয়- আম রপ্তানি কার্যক্রম উদ্বোধন// উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের সার, বীজ, কীটনাশক যথাসময়ে সরবরাহ করা হবে-কৃষিমন্ত্রী

ঢাকা, ১০ জুন ২০২৪

কৃষিমন্ত্রী ড. মো: আব্দুস শহীদ বলেছেন, চলতি বছরে তাপদাহে আমসহ বেশকিছু ফসল উৎপাদন কম হয়েছে, তাই কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের সার, বীজ, কীটনাশকসহ যাবতীয় কৃষি উপকরণ বেশি করে যথাসময়ে সরবরাহ করা হবে।

সোমবার দুপুরে রাজধানীর শ্যামপুরে অবস্থিত কেন্দ্রীয় প্যাকিং হাউজে আম রপ্তানি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। মন্ত্রী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের আমের যথেষ্ঠ সুনাম ও চাহিদা রয়েছে। বাংলাদেশ হতে উন্নত দেশের মূলধারার সুপার মার্কেটগুলোতে আম সরবরাহ করা গেলে আম রপ্তানির পরিমাণ বহুলাংশে বৃদ্ধি পাবে এবং আম উৎপাদনকারীগণ অধিকতর লাভবান হবেন। তিনি বলেন, বৈদেশিক আয় বৃদ্ধি করতে আম রপ্তানি খুবই সম্ভাবনাময়।

কৃষিবান্ধব বর্তমান সরকার আম রপ্তানির মাধ্যমে উল্লেখ্যযোগ্য পরিমান বৈদেশিক মুদ্রা আয়ের লক্ষ্যে নানান পদক্ষেপ বাস্তবায়ন করছে। আম রপ্তানিকারকদের উদ্দেশে মন্ত্রী বলেন, আম রপ্তানি বৃদ্ধি করার জন্য শ্যামপুরে অবস্থিত কেন্দ্রীয় প্যাকিং হাউজ আধুনিক ও শক্তিশালীকরণ করা হয়েছে।

অন্যান্য প্রতিবন্ধকতা দূর করতে কাজ চলমান আছে। অনুষ্ঠানে জানান হয়, আজকে আনুষ্ঠানিকভাবে আম রপ্তানি উদ্বোধন করা হলেও মে মাসের শেষ সপ্তাহ থেকে এই পর্যন্ত ১৫টি দেশে গোপালভোগ, হিমসাগর জাতের প্রায় ১৮৯ মেট্রিক টন আম রপ্তানি করা হয়েছে। আজকে ১৪ টি কনসাইনমেন্টে ইংল্যান্ড, জার্মানি, ইতালি ও ফ্রান্সে ২৫ মেট্রিক টন আম রপ্তানি করা হবে।

এ বছর কৃষি মন্ত্রণালয় থেকে বিশ্বের প্রায় ৩৮ টি দেশে গোপালভোগ, হিমসাগর, আম্নপালি, ফজলী, সুরমা ফজলি, বারি-৪ জাতের রপ্তানিযোগ্য ৩ হাজার ১০০ মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিগত ২০২৩ সালে বিশ্বের ৩৮টি দেশে ৩ হাজার ৯২ মেট্রিক টন আম রপ্তানি করা হয়। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ড. মো. আওলাদ হোসেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

নবনিয়োগপ্রাপ্ত ৪৪তম বিসিএস (প্রাণিসম্পদ) ক্যাডার কর্মকর্তাদের ৫ দিনব্যাপী অবহিতকরণ কোর্স

পৃথিবীতে ব্রয়লার ও লেয়ার পোল্ট্রি পালনের ইতিহাস

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫: প্রদর্শনীর পুরস্কার বিতরণ ও মেলার আনুষ্ঠানিক সমাপনী

দেশের প্রাণীকুলের বিদ্যমান রেড লিস্ট হালনাগাদকরণ

অর্থনীতিতে পোল্ট্রি শিল্পের অবদান বাড়ছে মনে হচ্ছে

থাই পুটি মাছ চাষের উন্নতমানের পোনা নির্বাচন, মজুদ ঘনত্ব, পোনা পরিবহন, অ্যাক্লিমেটাইজেশন এবং ১ দিন থেকে ২ মাস বয়স পর্যন্ত ধাপে ধাপে খাদ্য ব্যবস্থাপনা

আসুন বাংলাদেশের দিকে তাকাই – ড. এফ. এইচ. আনসারী

পোল্ট্রি উৎপাদনশীলতা বাড়াতে বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনার তাগিদ

US Agriculture: Some Statistics Some Information

মার্কিন কৃষি : কিছু তথ্য কিছু পরিসংখ্যান

অতিবৃষ্টি ও বন্যার সময় পোল্ট্রি খামারিদের করণীয়//ড. বায়েজিদ মোড়ল