RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Monday , 21 September 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

শ্রমিকদের অধিকার লঙ্ঘিত হলে তা হবে মানবাধিকার লঙ্ঘনঃ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রতিবেদক
Dr. Bayezid Moral
December 31, 2024 8:57 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

শ্রমিকদের অধিকার লঙ্ঘিত হলে তা হবে মানবাধিকার লঙ্ঘনঃ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ঢাকা, সোমবার, ১৫ পৌষ (৩০ ডিসেম্বর):

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মানবাধিকারের জন্য যেসকল সংগঠন কাজ করছে তাদের অধিকাংশই শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলেনা। শ্রমিকদের অধিকার লঙ্ঘিত হলে তা হবে মানবাধিকার লঙ্ঘন।

আজ সকালে সিরডাপ অডিটোরিয়ামে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন আয়োজিত “বৈশ্বিক মানদণ্ডের সমমান সম্পন্ন অন্তর্ভুক্তিমূলক শ্রম আইন এবং কৃষি ও অনানুষ্ঠানিক অর্থনীতির শ্রমিকদের আইনি স্বীকৃতি” বিষয়ক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, সংবিধানে শ্রমিকদের অধিকার থাকতে হবে সর্বাগ্রে। শ্রমিকদের জন্য কিছু হলেও যেন শুরু করতে পারি সেলক্ষ্যে কাজ করে যাবো।

গার্মেন্টস শ্রমিকসহ অনেক শ্রমিকের শোষণ আমরা চোখে দেখলেও কৃষি শ্রমিকের শোষণ আমরা চোখে দেখিনা। তিনি আরো বলেন, গত সরকার কৃষিতে আধুনিকায়নের ব্যাপারে জোরেশোরে বললেও কৃষকের মজুরি বেশি বলে তারা হারভেস্টার মেশিন এনেছে এরফলে কৃষকরা বেকার হয়ে যাচ্ছে। এমনকি আগাছা পরিষ্কারের জন্য আগাছানাশক ব্যবহার করা হচ্ছে এটা যে কী ভয়াবহ সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।

ফরিদা আখতার বলেন, ক্যান্সার রুগীদের মধ্যে ৬০ শতাংশ রুগী যারা কিনা সরাসরি কৃষিকাজের সাথে জড়িত। এর কারণ হিসেবে দেখা যাচ্ছে মহিলারা কীটনাশক মেশাচ্ছে আর কৃষকরা তা স্প্রে করছে। এক্ষেত্রে কোন ধরনের প্রতিকারের ব্যবস্হা গ্রহণ করা হচ্ছে না, তাই প্রতিরোধ ও প্রতিকারের ওপর গুরুত্বারোপ করা উচিৎ। তিনি বলেন, কৃষি আইনে কৃষক বলে কোন শব্দ নাই আছে কন্টাক্ট ফার্মার। কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা, ২০১৭ পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের নিয়ন্ত্রণ নয় বরং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

বক্তারা কর্মচারী ও শ্রমিকদের বৈষম্য দূরীকরণের ওপর গুরুত্বারোপ করেন। তারা তথ্য প্রযুক্তির যুগে শ্রমিকদের তথ্য ডাটাবেজে অন্তর্ভুক্তকরার মাধ্যমে তাদেরকে সামাজিক নিরাপত্তার আওতায় আনার দাবি জানান। বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আজিজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম সংস্কার কমিশনের কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি ও শ্রম সংস্কার কমিশনের সদস্য রাজেকুজ্জামান রতন, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক শামীম ইমাম এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োজিত কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন ইউনিয়নের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।

মোঃ মামুন হাসান, সিনিয়র তথ্য অফিসার (তথ্য ও জনসংযোগ কর্মকর্তা) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

বুধবার থেকে শুরু জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, পদক পাচ্ছেন ১৫ ব্যক্তি-প্রতিষ্ঠান

কপ সম্মেলনে দেশের পক্ষে উচ্চপর্যায়ের নেতৃত্বের অংশগ্রহণ জরুরি – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ফকির লালন শাহ ছিলেন বৈষম্যবিরোধী :মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

Know different aspects of different oil seeds

জেনে নিন বিভিন্ন তেল বীজের বিভিন্ন দিক

বেগুন চাষ পদ্ধতি

মুরগির ভাইরাস জনিত রোগ কি কি?

ইটালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বিশ্ব খাদ্য ফোরামে বাংলাদেশের কৃষিতে ৪৫ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ হয়েছে, এই মুহূর্তে আরও ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ প্রয়োজন-কৃষিমন্ত্রী

থাই পুটি মাছ চাষের রোগ-ব্যাধি, চিকিৎসা, ওষুধ, বায়োসিকিউরিটি, জরুরি ব্যবস্থাপনা এবং সাথি মাছ চাষের পূর্ণাঙ্গ গাইড

পরিবারে পুরুষের সঙ্গে নারী জেলেদেরও কার্ড থাকতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ব্রয়লার মুরগির ভাইরাসজনিত রোগ: নিউক্যাসল, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, গামবোরো, ইনফেকশাস ব্রংকাইটিস, মারেকস, চিকেন ইনফেকশাস অ্যানিমিয়া ও ফাউল পক্স