RRP
agriculture news
Health Care
Open
diamond egg
renata-ltd.com
fishtech
Ad3
Spech for Promotion
avonah
Sunday , 26 July 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

স্ত্রীর পাপে শাস্তি পেলেন রাশিয়ার যাজক

প্রতিবেদক
Md. Bayezid Moral
April 16, 2019 1:16 pm
Russian priest punished for his wife's sins

Russian priest punished for his wife's sins
ওকসানা যোটোভা, ছবি: সংগৃহীত

ডেস্ক নিউজ: রাশিয়ার উরাল এলাকার একজন অর্থোডক্স যাজককে তার স্ত্রীর পাপ কাজের জন্যে শাস্তি পেতে হয়েছে। শাস্তি হিসেবে যাজককে একটি প্রত্যন্ত গ্রামে বদলি করা হয়েছে।

স্ত্রীর পাপের কারণ, লেন্ট চলার সময় যাজকের স্ত্রী একটি সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। লেন্ট হচ্ছে ইস্টার সানডের আগে খৃষ্টান ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় প্রক্রিয়া, যে সময় অনেকে উপবাস করেন এবং বিলাসী দ্রব্য ব্যবহার এড়িয়ে চলেন।

ওই যাজকের স্ত্রী, ওকসানা যোটোভা ম্যাগনিটোগোরস্ক শহরের একটি সৌন্দর্য চর্চা কেন্দ্র পরিচালনা করেন। সম্প্রতি তিনি ‘মিস সেনসুয়ালিটি’ পুরস্কার পান। তবে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন, যখন রাশিয়ার পিকাবু নামের একটি সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয় যে, তিনি একজন অর্থোডক্স যাজকের স্ত্রী।

যখন গীর্জার লোকজন এই তথ্যটি জানতে পারে, সঙ্গে সঙ্গে যাজক সের্গেই যোটভকে ম্যাগনিটোগোরস্ক ক্যাথেড্রাল থেকে অব্যাহতি দেয়া হয় এবং ৬৫ কিলোমিটার দূরের একটি গ্রামে বদলি করা হয়, যেখানে জনসংখ্যা মাত্র ৪ হাজার।

ম্যাগনিটোগোরস্ক ক্যাথেড্রাল

আর্চপ্রিস্ট ফিওডর সাপ্রিকিন বলেছেন, ”একজন যাজকের স্ত্রীর এভাবে একটি অনুষ্ঠানে নিজেকে খোলামেলাভাবে তুলে ধরাটা একটি বড় পাপ”। তিনি রায় দিয়েছেন, যতদিন তার স্ত্রী প্রায়শ্চিত্ত না করবেন, ততদিন আর ওই যাজককে পুনর্বহাল করা হবে না।

”তিনি কেমন যাজক, যে তার নিজের পরিবারকে নিয়ন্ত্রণ করতে পারে না? তিনি কিভাবে একটি ধর্মীয় সমাবেশ নিয়ন্ত্রণ করবেন?” তিনি প্রশ্ন তুলেছেন।

এই ঘটনাটি রাশিয়ায় ব্যাপক আলোড়ন তৈরি করেছে। দেশটির অনেক সংবাদ মাধ্যম এবং অনলাইন ফোরামে খবরটি প্রকাশিত হয়েছে। একজন লিখেছেন, ”এই হলো ব্যাপার, যা এই যাজকের স্ত্রীর সম্পর্কে জানা উচিত এবং যাজকের ব্যাপারেও। তারা বয়ান করেন এক জিনিস আর প্রাকটিস করেন অন্য জিনিস।”

তবে অনেকে চার্চের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন এবং এই যুগলের পক্ষে দাঁড়িয়েছেন। ”কেন তিনি নিজের জীবন উপভোগ করতে পারবেন না? এখনো কি এমন মানুষ আছে যারা বিশ্বাস করে যাজকরা সব অন্যায়ের ঊর্ধ্বে? তারাও সাধারণ মানুষ, যারা ভালো একটি চাকরি করছেন।”

যাজকের নতুন কর্মস্থল

আরেকজন প্রশ্ন তুলেছেন, ”সমস্যাটা কোথায়? বাইবেলে কোথায় বলা আছে যে, একজন যাজকের সুন্দরী স্ত্রী থাকতে পারবে না?” তবে বর্তমানে সের্গেই যোটভকে একটি ভাঙ্গা কাঠের সাকো পার হয়ে নতুন কর্মস্থলে যেতে হবে।

সূত্র: বিবিসি

-এসজেডকে

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

গবাদি পশুর রোগ এফএমডি ও এলএসডি নির্মূলের লক্ষ্যে টিকাদান কার্যক্রম জোরদার করতে হবে – প্রাণিসম্পদ উপদেষ্টা

দেশীয় গরুর জাত সংরক্ষণের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর আহ্বান

নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ

গবাদি প্রাণীতে যত্রতত্র অ্যান্টিবায়োটিকের ব্যবহার মানব স্বাস্থ্যের জন্য হুমকি

বোরোতে উফশী ধানের উৎপাদন বাড়াতে ১০৮ কোটি টাকার প্রণোদনা

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ ৮২টি অফিস সহায়ক পদে রাজস্বখাতে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে

গাভী বীজ না রাখার(কনসিভ না করার) কারনঃ

রবি ৬০ টাকা থেকে ৬০ লাখ টাকার মালিক

বাংলাভিশনে আমার শ্যামল বাংলা অনুষ্ঠানের কিছু ছবি

বাংলাদেশে পোল্ট্রি একটি সম্ভাবনাময় ও বিকাশমান শিল্প