RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Saturday , 12 September 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে FAO এর বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ

প্রতিবেদক
Dr. Bayezid Moral
April 2, 2026 12:23 am

নিজেস্ব প্রতিবেদক//পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে FAO এর বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ


ঢাকা, ১৭ চৈত্র (৩১ মার্চ): পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সাথে আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিনিধি মি. জিয়াওকুন শি সাক্ষাৎ করেছেন। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. রায়হান কাওছার উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে পরিবেশ, বন ও জলবায়ু খাতের বিভিন্ন ইস্যুতে দুই পক্ষের মধ্যে ফলপ্রসূ মতবিনিময় হয়। মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু পরিবেশ সুরক্ষায় বায়ু, পানি ও শব্দ দূষণ রোধ এবং পরিবেশ ও জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিত করতে মন্ত্রণালয়ের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

বৈঠকে উভয় পক্ষ টেকসই কৃষি, খাদ্য নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যৌথ সহযোগিতা জোরদারের বিষয়ে মতবিনিময় করেন। মন্ত্রী বলেন, “খাদ্য ও কৃষি সংস্থা বিভিন্ন আন্তর্জাতিক কনভেনশনের আলোকে গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (জিইএফ)-এর অর্থায়নে পরিবেশ অধিদপ্তর ও বন অধিদপ্তরের সাথে সহযোগী পার্টনার হিসেবে প্রকল্প বাস্তবায়নে যে কাজ করছে তা প্রশংসনীয়। তাঁর মন্ত্রণালয় এ আন্তর্জাতিক সংস্থার সাথে নিবিড়ভাবে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।”

এফএও-এর বাংলাদেশ প্রতিনিধি মি. জিয়াওকুন শি বলেন, “খাদ্য ও কৃষি সংস্থা বাংলাদেশে ঝুঁকিপূর্ণ বর্জ্য অপসারণ ও দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ ও প্যারিস চুক্তি বাস্তবায়নে সহায়তা, কীটনাশক ব্যবস্থাপনা ও রাসায়নিক নিরাপত্তা জোরদারকরণ, জলবায়ু সহনশীল জীবিকা ও অভিযোজনমূলক প্রকল্প, জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রতিবেশ পুনরুদ্ধার বিষয়ক নীতি পরিকল্পনা ও বিনিয়োগ কাঠামো প্রভৃতি ক্ষেত্রে সহায়তা প্রদান করে থাকে।” তিনি পরিবেশ অধিদপ্তর ও বন অধিদপ্তরের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে মন্ত্রণালয়ের সাথে সহযোগিতা অব্যাহত রাখার অভিপ্রায় ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়েও বিস্তারিত আলোচনা করেন।

সর্বশেষ - ছাগল পালন