RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Sunday , 4 October 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

খামারির ব্যয় কমাতে মাঠে সক্রিয় হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর

প্রতিবেদক
Dr. Bayezid Moral
October 3, 2026 10:03 pm


খামারির ব্যয় কমাতে মাঠে সক্রিয় হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর

উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য ও রপ্তানি সম্প্রসারণে গুরুত্ব; অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধে খামারিদের সচেতন করার নির্দেশনা

চট্টগ্রাম, ২ অক্টোবর: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উৎপাদন বাড়ানো, খামারিদের উৎপাদন ব্যয় কমানো এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। প্রান্তিক খামারিদের নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তা দিতে কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, খামারিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, মতবিনিময় ও খামার পরিদর্শনের মাধ্যমে উৎপাদন ব্যবস্থাপনার দুর্বলতা চিহ্নিত করা সম্ভব। প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা পেলে খামারিরা উৎপাদন বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত ও অপ্রয়োজনীয় ব্যয় কমাতে পারবেন।

মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে দেশের মানুষের প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি এ দুটি খাতকে আরও রপ্তানিমুখী করার সুযোগ রয়েছে। এই সম্ভাবনা কাজে লাগাতে খামারি, উৎপাদক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

মৎস্য খাতের প্রসঙ্গে তিনি মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়মিত খামার পরিদর্শন এবং চাষিদের প্রয়োজন অনুযায়ী পরামর্শ দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে প্রাণিসম্পদ খাতে অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্ব দেন।

প্রতিমন্ত্রী বলেন, খামারে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার থেকে বিরত থাকতে হবে। এ জন্য খামারের পরিচ্ছন্নতা, জীবাণুনিয়ন্ত্রণ, সঠিক ব্যবস্থাপনা ও মানসম্মত খাদ্য ব্যবহারের বিষয়ে খামারিদের সচেতন করতে হবে।

মাংস রপ্তানির সম্ভাবনা তুলে ধরে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশীয় উৎপাদনের মাধ্যমে কোরবানির গবাদিপ্রাণির চাহিদা পূরণের সক্ষমতা বাংলাদেশ অর্জন করেছে। এখন দেশে উৎপাদিত মাংস বিদেশে রপ্তানির সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। মাংস প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের অবকাঠামো উন্নত করা গেলে ভবিষ্যতে রপ্তানি বাড়ানোর সুযোগ তৈরি হবে।

তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে ইতিমধ্যে ১৩টি মাংস প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। বিভাগীয় ও জেলা পর্যায়ে এসব সুবিধা আরও কার্যকর করা গেলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের মাংসের প্রবেশের সুযোগ বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

ক্ষুদ্র খামারিদের সহায়তার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ক্ষুদ্র মৎস্য ও প্রাণিসম্পদ খামারিদের কৃষক কার্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ঋণ সুবিধা, উৎপাদন উপকরণ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ তৈরি হলে তাঁরা আরও কার্যকরভাবে উৎপাদন করতে পারবেন।

তিনি আরও বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে আন্তর্জাতিক মানের আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রযুক্তির যথাযথ ব্যবহার উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি উৎপাদন ব্যয় কমাতে সহায়তা করবে।

সভায় চট্টগ্রাম বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. আনোয়ার হোসেন, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো. আতিয়ার রহমান, জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ যোবায়ের হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ছাগল পালন