RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Friday , 11 September 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

পরিবেশকরাই আমাদের ব্যবসার প্রাণশক্তি

প্রতিবেদক
Dr. Bayezid Moral
March 1, 2025 9:44 pm

বিগত ২৫শে ফেব্রুয়ারি ২০২৫ রোজ মঙ্গলবার আমি পর্যটন নগরী কক্সবাজারে যাই, কক্সবাজারের রাস্তার পাশে থ্রিস্টার মানের Long Beach Hotel এর Banquet Hall এ গিয়ে দেখি আর.আর.পি. এগ্রো ফার্মস-এর বার্ষিক পরিবেশক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে। আমি এই সম্মেলনে উপস্থিত হয়ে দেখি দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১২০০ জনেরও অধিক RRP Group এর পরিবেশক অংশগ্রহণ করেন, যা কোম্পানির পরিবেশক নেটওয়ার্কের শক্তি ও সম্প্রসারণকে প্রতিফলিত করেছে।

এই পরিবেশক সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর.আর.পি. গ্রুপের চেয়ারম্যান জনাব মোঃ মনিরুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোরিয়ান কোম্পানী Daeho Co. Ltd এর President Dr. Lee Hyung-Ho, এবং আর.আর.পি. গ্রুপের পরিচালক মো: আজমল হোসেন।

প্রধান অতিথি জনাব মোঃ মনিরুল আলম তার বক্তব্যে বলেন, “পরিবেশকরাই আমাদের ব্যবসার প্রাণশক্তি। তাদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতার ফলে আমরা মৎস্য, পোলট্রি ও প্রাণী পুষ্টি শিল্পে একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে পেরেছি। আমরা ভবিষ্যতে আরও উদ্ভাবনী প্রযুক্তি ও সমাধান নিয়ে আসব, যা এই খাতকে আরও এগিয়ে নেবে। আমাদের লক্ষ্য দেশের কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদ খাতের উন্নয়নে অবদান রাখা এবং পরিবেশকদের সাথে মিলেমিশে নতুন উচ্চতায় পৌঁছানো।”

এরপর বিশেষ অতিথি Dr. Lee Hyung-Ho বলেন, “বাংলাদেশের মৎস্য, পোলট্রি ও প্রাণী পুষ্টি শিল্পে প্রযুক্তির ব্যবহার এবং গুণগত মান বৃদ্ধির ক্ষেত্রে আমরা আর.আর.পি. এগ্রো ফার্মস-এর পাশে আছি। উন্নতমানের পণ্য ও সেবা প্রদানের মাধ্যমে আমরা এই খাতের আরও উন্নয়ন নিশ্চিত করতে চাই। বাংলাদেশের কৃষি ও প্রাণীসম্পদ খাতের সম্ভাবনা অসীম, এবং আমরা এই সম্ভাবনাকে কাজে লাগাতে প্রতিশ্রুতিবদ্ধ।”

আমি জানতে পারলাম , সম্মেলনে উপস্থিত পরিবেশকরা আর.আর.পি. এগ্রো ফার্মস-এর পণ্যের গুণগত মান ও সেবার প্রশংসা করেন। তারা বলেন, “আর.আর.পি. এগ্রো ফার্মস-এর ব্যবসায়িক দিকনির্দেশনা ও সময়োপযোগী প্রযুক্তির সহায়তায় আমাদের বিক্রয় বৃদ্ধি পেয়েছে। তাদের সহযোগিতার মাধ্যমে আমরা আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পেরেছি। কোম্পানির পণ্যের মান এবং গ্রাহক সেবা আমাদেরকে প্রতিযোগিতায় এগিয়ে রাখতে সহায়তা করেছে।” কোম্পানির প্রতি তাদের আস্থা ও বিশ্বাস প্রকাশ করেন এবং ভবিষ্যতের সহযোগিতার জন্য উৎসাহিত হন। তারা আশা করেন যে, আর.আর.পি. এগ্রো ফার্মসের সাথে তাদের এই যাত্রা আরও দীর্ঘস্থায়ী ও সফল হবে।

বিকালের দিকে দেখতে পাই,  অনুষ্ঠানে সেরা পরিবেশক, সর্বোচ্চ বিক্রেতা এবং নতুন পরিবেশকদের স্বীকৃতি প্রদান করা হয় । যেখানে স্বর্ণের চেইন, আইফোন, স্মার্ট ফোন, এয়ার কন্ডিশনার ও স্মার্ট টেলিশিন প্রদান করে।

এর পরপরই অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র। যেটি একদম ব্যাতিক্রম একটা উদ্যোগ, সেটা হলো ২০তম পুরস্কার থাকে ৫২ ইঞ্চি টেলিভিশন আর ১ম পুরস্কারও থাকে ৫২ ইঞ্চি টেলিভশন। সত্যি এক আনন্দঘন পরিবেশ।

সন্ধ্যায় মাগরিবের আজান ও নামাজ বিরতির পর আমি দেখতে পাই  অন্যতম আকর্ষণ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে কক্সবাজারের আলোড়ন সৃষ্টিকারী শিল্পীরা সবাইকে বিনোদন সাগরে ভাসিয়ে দেয়।

আর.আর.পি. এগ্রো ফার্মস-এর পরিবেশকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সম্মেলনটিকে আরও প্রাণবন্ত ও সফল করে তোলে। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে, এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং কোম্পানি ও পরিবেশকদের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন আর.আর.পি. গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মনসুর আলম। তিনি দেশের সকল খামারী ও দেশবাসীর মঙ্গলকামনা করে অনুষ্ঠানের সমাপ্তি করেন।

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

মার্চ পর্যন্ত এডিপি বাস্তবায়ন অগ্রগতি ৫০%

বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক

যেসব অতি মুনাফালোভী ব্যবসায়ী ও আমদানিকারক কাঁচা মরিচ, পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্যের দাম বাড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত আছে-কৃষিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মৎস্য রপ্তানি প্রসারে ফোয়াবের ই-ট্রেসিবিলিটি প্রকাশনা গ্রন্থ কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর হাতে হস্তান্তর

শক্তিশালী প্রাণিসম্পদ গঠনে করণীয় – ড্যাব

জাতীয় আইন সংস্কার প্রস্তাব//আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের মৎস্য ও পশু খাদ্য আইন ও বিধিমালায় যা যা যুক্ত করা প্রয়োজন।।

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে

ধান চাষের সমস্যা

সোনালী মুরগির রোগ, লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা (A to Z পূর্ণাঙ্গ গাইড)