RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Sunday , 20 September 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

আলু রপ্তানির বিরাট সুযোগ সৃষ্টি হচ্ছে জাপানে

প্রতিবেদক
Dr. Bayezid Moral
April 29, 2023 2:27 pm

ঢাকা, ২৭ এপ্রিল ২৩

জাপানে যাবে দেশের আলু।

বাংলাদেশ উৎপাদিত ভ্যালেন্সিয়া জাতের আলু প্রক্রিয়াজাতকরণ ও আমদানিতে গভীর আগ্রহ প্রকাশ করেছে জাপানের একটি কোম্পানি।

নেদারল্যান্ডস থেকে আমদানিকৃত ভ্যালেন্সিয়া জাতটি দেশে এসিআই কোম্পানি প্রচলন করেছে। আজ সকালে জাপানের টোকিওতে ওয়েস্টইন হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে জাপান সফররত কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এর সাথে জাপানি কোম্পানীর শীর্ষ কর্মকর্তা SEIYA KADOU সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান।

এসময় এসিআই এগ্রিবিজনেসের প্রেসিডেন্ট এফএইচ আনসারী উপস্থিত ছিলেন। এসময় কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে বছরে ১ কোটি টনের বেশি আলু উৎপাদন হয়। চাহিদা রয়েছে ৬০-৭০ লক্ষ টনের মতো। দেশে বর্তমানে যেসব জাতের আলু উৎপাদিত হচ্ছে, তার চাহিদা বিদেশে অনেক কম। সেজন্য রপ্তানিযোগ্য ও শিল্পে ব্যবহার উপযোগী আলুর জাত সম্প্রসারণে গুরুত্ব দেয়া হচ্ছে। ইতোমধ্যে সরকারিভাবে বিএডিসির মাধ্যমে বিদেশ থেকে অনেকগুলো উন্নত জাত আনা হয়েছে, সেগুলো কৃষক পর্যায়ে সম্প্রসারণের কাজ চলমান আছে। পাশাপাশি, আলুকে আমরা অনিয়ন্ত্রিত ফসল বা ডিনোটিফায়েড ঘোষণা করেছিলাম যাতে করে বেসরকারিভাবে উন্নত জাত আনা সহজ হয়। এ ঘোষণার পর থেকে বেসরকারিভাবেও আলুর অনেক উন্নত জাত দেশে এসেছে, নিবন্ধিত হয়েছে।

মন্ত্রী বলেন, রপ্তানিযোগ্য এসব আলুর জাত চাষের ফলে আলু রপ্তানির বিরাট সুযোগ সৃষ্টি হচ্ছে। বাংলাদেশ থেকে ভ্যালেন্সিয়া জাতের আলুর নমুনা নিয়ে জাপানের ল্যাবরেটরিতে টেস্ট করা হয়েছে বলে জানান জাপানি কোম্পানীর শীর্ষ কর্মকর্তা সেইয়া কাদৌ। তিনি কৃষিমন্ত্রীকে জানান, এ জাতের আলু মানসম্পন্ন ও সুস্বাদু।

উল্লেখ্য, আলুকে অনিয়ন্ত্রিত ফসল ঘোষণা বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। এরই প্রেক্ষাপটে এসিআই সীড ২০২০ সালে এসিআই আলু-১০ (ভ্যালেনসিয়া) নামক আলুর বীজ নিবন্ধন পায়, যা নেদারল্যান্ডস থেকে আমদানিকৃত।জাতটিতে প্রায় ২১% ড্রাই মেটার আছে বিধায় এটি শিল্পে ব্যবহার উপযোগী। স্বাক্ষরিত/ কামরুল, পিআরও

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’-এর ডাক দিয়েছিলেন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

ভুট্টা ঘাস চাষের ইতিহাস, বৈশিষ্ট্য, উৎপাদন প্রযুক্তি, পুষ্টিগুণ ও গবাদিপ্রাণির খাদ্যে গুরুত্ব।।

ডেইরী খামার লাভজনক করার শর্ত

গামবোরো রোগের টিকার ব্যবহার বিধি

আপনি কি জানেন বেগুন খাওয়ার উপকারিতা?

অনাবাদি জমি চাষের আওতায় আনা ও ফসলি জমি রক্ষায় জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছেন কৃষিমন্ত্রী

বিশ্ব ব্যাঙ দিবস “সময় এসেছে ব্যাঙের ফার্ম করার”

গ্র্যান্ড ফাইনালের টিকিট পেলেন ঢাকা অঞ্চলের সেরা ৮ প্রতিযোগী

বিশ্বের বৃহত্তম গরু মোটাতাজাকরণ প্রতিষ্ঠান Five Rivers Cattle Feeding

গরুর ভিটামিন মিনারেল পুষ্টি জনিত অভাবের কারণে যে সমস্যা দেখা দেয়