RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Sunday , 20 September 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

দেশী জাতের গরু দিয়ে অল্প পুঁজিতে লাভজনক খামার ব্যবসা

প্রতিবেদক
Dr. Bayezid Moral
October 30, 2024 12:07 pm

দেশী জাতের গরু দিয়ে অল্প পুঁজিতে লাভজনক খামার ব্যবসা !!!

আজকে একটু আলোচনা করবো দেশী জাতের গরু দিয়ে কিভাবে লাভজনক খামার ব্যবসা আপনি অল্প পুঁজি দিয়ে করতে পারেন সেই ব্যপারে। অনেক নতুন এবং তরুণ উদ্যোক্তা আছেন যারা গরু পালনে খুব উৎসাহী এবং গরুর খামার ব্যবসায় নিজেকে নিয়োজিত করতে চান তাদের জন্য এই প্রকল্পটি হতে পারে প্রারম্ভিক অথবা বিশেষায়িত লাভজনক একটি প্রকল্প! তবে গ্রামে যাদের কৃষি জমি আছে এবং যারা যথেষ্ট কাঁচা ঘাসের জোগান দিতে পারবেন গরুকে তারা এই প্রকল্পটি চোখ বন্ধ করে হাতে নিতে পারেন। এই জন্য আপনাকে প্রথমে ৪/৫ টি দেশী গাভী কিনতে হবে যেগুলি ৩/৪ লিটার দুধ দেয় এবং তাদের ক্রয়মূল্য হবে সর্বোচ্চ ৩৫-৪৫ হাজারের মধ্যে। গাভীগুলি ২/৪/৬ দাঁত এই বয়সের হতে হবে। একটি সাদামাটা কিন্তু মজবুত গোয়ালঘর বা শেড তৈরী করতে হবে ৫০ হাজার টাকার মধ্যে এবং এই টাকায় ৪/৫ টা দেশী গাভী রাখা যায় এমন শেড অনায়াসেই করা যায়। দেশী গাভী গুলি যাতে বছর বিয়ানো হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এই জাতীয় গাভীর দৈনিক সর্বোচ্চ দুই কেজি দানাদার খাদ্য লাগতে পারে। কোনোটা হয়তো একটু কম খাবে কোনোটা হয়তো একটু বেশী। তবে এদের পর্যাপ্ত ঘাস আর খড় দিতে হবে যেগুলি শ্রম আর কৃষিজ ফসল থেকেই পাওয়া যাবে অথবা ১ বিঘা জমিতে উন্নত জাতের ঘাস চাষ করে নেওয়া যেতে পারে! এখন আসা যাক আপনার পুঁজি কত হবে এই ব্যাপারে।

নীচে একটা হিসাব দিচ্ছি আমি,

*৪ টা বাছুর সহ দেশী গাভীর ক্রয়মূল্য ৪x ৪৫০০০=১৮০০০০/- টাকা।

*১ টা গোয়ালঘর তৈরির খরচ ৫০০০০/- টাকা।

গরুর খাদ্য, চিকিৎসা, ওষুধপাতি এবং আনুষঙ্গিক খরচ বাবদন ২০০০০/-টাকা।

মোট পুঁজি ২৫০০০০/- টাকা।

এবার আসা যাক আয় কত হবে সেই হিসাবে,

৪ টা গরু গড়ে ৩ লিটার দুধ দিবে এই হিসাবে মোট ১২ লিটার দুধ দিবে।

১২ লিটার দুধের বিক্রয় মূল্য প্রতি লিটার ৪০ টাকা হিসাবে, ১২x৪০= ৪৮০ টাকা।

তাহলে দৈনিক আয় হচ্ছে ৪৮০/- টাকা।

এবার আসা যাক ব্যয়ের হিসাবে,

৪ টি গাভীর জন্য ৮ কেজি দানাদার খাদ্য লাগবে যার প্রতি কেজির মূল্য ২৫/- টাকা হিসাবে, ৮ x২৫= ২০০ টাকা।

দুধ দোওয়ানোর জন্য গোয়ালার পারিশ্রমিক দৈনিক ৭০ টাকা। তাহলে মোট ব্যয় দাঁড়ায়, ২০০+৭০ = ২৭০ টাকা।

৪ টা গাভীর জন্য আপনি নিজেই যথেষ্ট সেগুলির দেখভাল করার জন্য!

তাহলে প্রতিদিন আপনার নিট আয় হচ্ছে, ৪৮০-২৭০= ২১০/-টাকা।

এর মানে দাঁড়ায় আপনি মাসে অন্তত ৬৩০০/- টাকা নিট আয় করতে পারবেন।

সবকিছু ঠিক ঠাক থাকলে আপনার এই রকম আয় অন্তত তিন মাস পাবেন। গাভী সঠিক সময়ে যদি গরম হয় তাহলে বাছুরের বয়স দুইমাস সময়ের মধ্যেই গাভী আবার গাভীন হবে। অতিরিক্ত হলে তিন মাস। আপনি প্রতিমাসের আয়ের অর্ধেকই রেখে দিবেন ড্রাই পিরিওডে গাভীর খাদ্য খরচ যোগান দেওয়ার জন্য। আর গাভীকে যেই বীজ দিবেন সেইগুলি হতে পারে ১০০% শাহীওয়াল,১০০% ব্রাহমা এবং আকারে একটু বড় গাভীকে শাহীওয়াল-ফ্রিজিয়ান সিমেন। একবছর গাভী থেকে আয় দিয়েই যদি আপনি খামার চালিয়ে নিয়ে যেতে পারেন তাহলে বছর শেষে বাছুর বিক্রি করেই আপনি পুঁজির একটা বড় অংশ তুলে আনতে পারেন বা আপনার খামারটিকে আরো সম্প্রসারণ করতে পারেন।

গ্রাম কেন্দ্রিক নতুন গরুর খামার যারা করতে চান তারা যদি এভাবে শুরু করেন তাহলে তাদের শতভাগ দক্ষ এবং অভিজ্ঞ খামারী হিসাবে প্রতিষ্ঠিত হওয়া থেকে কেউ রুখতে পারবেনা এটা নিশ্চিত!

আমার দেওয়া হিসাব গুলিতে কিছু কম বেশী থাকতে পারে,কিন্তু এটা বাস্তবসম্মত। পোস্টটি পড়ে অনেকে হয়তো আমার থেকে ভালো কিছু দিক নির্দেশনা দিতে পারেন। কমেন্টে সেইগুলি আলোচনা করলে পোস্টটি আরো সম্বৃদ্ধ হয়ে উঠতে পারে! ধন্যবাদ সবাইকে।

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

কলাই ঘাস চাষের ইতিহাস, বৈশিষ্ট্য, চাষপদ্ধতি, রোগব্যাধি, পুষ্টিগুণ এবং গবাদিপ্রাণির খাদ্যে গুরুত্ব।।

মহিষ পালনে সুবিধা-অসুবিধা ও চ্যালেঞ্জসমূহ

মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা

Dairy Farm removes unemployment & makes money

আর নয় বেকারত্ব ডেইরি ফার্মে অর্থ-বীত্ত

ছাগলের ওলান প্রদাহ রোগ

অবৈধ, অনিয়ন্ত্রিত ও অতিরিক্ত আহরণের ফলে গত সাত বছরে সাগরে মাছের মজুত ৭৮ শতাংশ কমেছে—যা অত্যন্ত ভয়াবহ

অবৈধ গবাদিপশু প্রবেশ রোধে সীমান্তে কঠোর নজরদারি

রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংসের ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম উদ্বোধন// মানুষ যাতে সাধ্যের মধ্যে দুধ, ডিম ও মাংস কিনতে পারেন সেজন্য ভ্রাম্যমান বিক্রয় কার্যক্রম – মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

ঢাকায় ‘বাংলাদেশ প্রোটিন কুকিং চ্যালেঞ্জ-২০২৬’-এর জমকালো সমাপ্তি//চ্যাম্পিয়ন খন্দকার ফারজানা ইয়াসমিন, রানারআপ নাহিদ ও মিরাজুল।।

চট্টগ্রামের রাউজানে এ বছর একযোগে ৫ লাখ বৃক্ষের চারা বিতরণ ও রোপণ কর্মসূচির উদ্বোধন করেন কৃষিমন্ত্রী