RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Sunday , 6 September 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

ঢাকায় ‘বাংলাদেশ প্রোটিন কুকিং চ্যালেঞ্জ-২০২৬’-এর জমকালো সমাপ্তি//চ্যাম্পিয়ন খন্দকার ফারজানা ইয়াসমিন, রানারআপ নাহিদ ও মিরাজুল।।

প্রতিবেদক
Dr. Bayezid Moral
September 6, 2026 2:24 pm

ঢাকায় ‘বাংলাদেশ প্রোটিন কুকিং চ্যালেঞ্জ-২০২৬’-এর জমকালো সমাপ্তি।।

চ্যাম্পিয়ন খন্দকার ফারজানা ইয়াসমিন, রানারআপ নাহিদ ও মিরাজুল।।

দেশব্যাপী পুষ্টিসচেতনতা বৃদ্ধি এবং প্রতিদিনের খাদ্যতালিকায় সহজলভ্য ও প্রোটিনসমৃদ্ধ খাবার জনপ্রিয় করার লক্ষ্য নিয়ে আয়োজিত ‘বাংলাদেশ প্রোটিন কুকিং চ্যালেঞ্জ-২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন ঢাকার খন্দকার ফারজানা ইয়াসমিন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) এবং ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের (ইউএসএসইসি) যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ প্রোটিন কুকিং চ্যালেঞ্জ-২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

‘Nourish Your Plate with Protein’—এই প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত প্রতিযোগিতায় সিলেট, খুলনা ও ঢাকার আঞ্চলিক পর্ব অতিক্রম করে নির্বাচিত সেরা ২০ জন প্রতিযোগী চূড়ান্ত লড়াইয়ে অংশ নেন।

গ্র্যান্ড ফাইনালে দুটি প্রতিযোগিতামূলক রাউন্ডে অংশগ্রহণকারীদের রন্ধনদক্ষতা, সৃজনশীলতা এবং প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু খাবার তৈরির নৈপুণ্য যাচাই করা হয়। বিচারকদের মূল্যায়নে তাঁদের মধ্য থেকে সেরা পাঁচজনকে বিজয়ী ঘোষণা করা হয়।

চ্যাম্পিয়ন ঢাকার ফারজানা

প্রতিযোগিতায় অসাধারণ রন্ধননৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকার প্রতিযোগী খন্দকার ফারজানা ইয়াসমিন। প্রথম রানারআপ হয়েছেন ঢাকার মো. নাহিদ হাসান এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন খুলনার মো. মিরাজুল ইসলাম।

এ ছাড়া সিলেটের প্রেইজি সিনহা এমি চতুর্থ এবং ঢাকার ফারহানা আক্তার নিপা পঞ্চম স্থান অর্জন করেন। বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার ও ট্রফি তুলে দেওয়া হয়।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ ও প্রধান বিচারক টনি খান, বিশিষ্ট রন্ধনবিশেষজ্ঞ রাহিমা সুলতানা রীতা এবং পুষ্টিবিদ ও জনস্বাস্থ্য উপদেষ্টা ইসরাত জাহান।

পুষ্টিকর খাবার মানেই ব্যয়বহুল নয়

আয়োজকেরা জানান, টেকসই জাতীয় স্বাস্থ্য নিশ্চিত করা, মানুষের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানো এবং শিশু-কিশোরদের শারীরিক ও মেধাবিকাশে প্রোটিনের গুরুত্ব তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

প্রতিদিনের গতানুগতিক খাবারে বৈচিত্র্য এনে সৃজনশীল ও সুস্বাদু রন্ধনপ্রণালীর মাধ্যমে প্রোটিনসমৃদ্ধ খাবারকে আরও আকর্ষণীয় ও জনপ্রিয় করে তোলার বিষয়টিও প্রতিযোগিতায় গুরুত্ব পেয়েছে।

পাশাপাশি পুষ্টিকর খাবার গ্রহণের জন্য সব সময় দামি উপকরণের প্রয়োজন হয়—এমন প্রচলিত ভুল ধারণা দূর করার চেষ্টা করা হয়েছে। বয়স, শারীরিক গঠন ও দৈনন্দিন চাহিদা অনুযায়ী সঠিক পরিমাণে প্রোটিন গ্রহণের প্রয়োজনীয়তা সাধারণ মানুষের কাছে তুলে ধরাও ছিল আয়োজনটির অন্যতম লক্ষ্য।

টেকসই জনস্বাস্থ্য গড়ে তুলতে পোল্ট্রি মাংস, ডিম ও সয়াবিনকে সহজলভ্য, বহুমুখী, পুষ্টিকর এবং নির্ভরযোগ্য দৈনন্দিন খাদ্য হিসেবে তুলে ধরা হয়।

‘সুষম খাদ্যে প্রোটিনের বিকল্প নেই’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান। বিপিআইসিসির আহ্বায়ক মসিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএসএসইসির বাংলাদেশ মার্কেট লিড খাবিবুর রহমান কাঞ্চনসহ পোল্ট্রি, খাদ্য ও পুষ্টি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে মো. শাহজামান খান বলেন, “মেধা ও শারীরিক বিকাশের জন্য সুষম খাদ্যে প্রোটিনের বিকল্প নেই। পোল্ট্রি মাংস, ডিম এবং সয়াবিন আমাদের দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণে সবচেয়ে সহজলভ্য ও সাশ্রয়ী উৎস। এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পুষ্টিসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

সভাপতির বক্তব্যে বিপিআইসিসির আহ্বায়ক মসিউর রহমান বলেন, “সবার জন্য নিরাপদ ও পর্যাপ্ত প্রোটিন নিশ্চিত করার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। আঞ্চলিক পর্ব অতিক্রম করে জাতীয় ফাইনালে রন্ধনশিল্পীদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখেছি, তা সত্যিই প্রশংসনীয়।”

ইউএসএসইসির বাংলাদেশ মার্কেট লিড খাবিবুর রহমান কাঞ্চন বলেন, “সঠিক পুষ্টি নিশ্চিত করা এবং প্রোটিনের ঘাটতি দূর করার ক্ষেত্রে সয়াবিন একটি সাশ্রয়ী ও অত্যন্ত পুষ্টিকর বিকল্প। সাধারণ মানুষের রান্নায় সয়াবিনের বহুমুখী ব্যবহার এবং পুষ্টির সঠিক উৎস সম্পর্কে সচেতনতা বাড়াতে এ ধরনের কুকিং চ্যালেঞ্জ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে।”

আয়োজকেরা আশা প্রকাশ করেন, ‘বাংলাদেশ প্রোটিন কুকিং চ্যালেঞ্জ’ সাধারণ মানুষের খাদ্যাভ্যাসে ইতিবাচক পরিবর্তন আনবে এবং প্রতিদিনের খাবারে নিরাপদ, পরিমিত ও মানসম্মত প্রোটিন অন্তর্ভুক্ত করতে উৎসাহিত করবে। একই সঙ্গে এটি সুস্থ, মেধাবী ও পুষ্টিসচেতন জাতি গঠনের প্রচেষ্টাকেও আরও শক্তিশালী করবে।

Bangladesh Protein Cooking Challenge 2026 Concludes in Dhaka

Khandaker Farzana Yasmin Crowned Champion; Nahid and Mirazul Named Runners-Up

The grand finale of the Bangladesh Protein Cooking Challenge 2026 has concluded, marking the successful completion of a nationwide initiative aimed at promoting nutrition awareness and encouraging the inclusion of affordable, protein-rich foods in daily diets. Khandaker Farzana Yasmin of Dhaka emerged as the champion of the competition.

Staff Correspondent, Dhaka: The grand finale of the Bangladesh Protein Cooking Challenge 2026, jointly organised by the Bangladesh Poultry Industries Central Council (BPICC) and the U.S. Soybean Export Council (USSEC), was held in the capital on Saturday, 5 September.

Under the theme “Nourish Your Plate with Protein,” the competition brought together the top 20 contestants selected through regional rounds held in Sylhet, Khulna and Dhaka.

During the grand finale, the contestants competed in two challenging rounds designed to assess their culinary skills, creativity and ability to prepare delicious, protein-rich dishes. Based on the judges’ evaluations, the five best contestants were declared the winners.

Farzana of Dhaka Crowned Champion

Khandaker Farzana Yasmin of Dhaka demonstrated outstanding culinary skills to claim the championship title. Md. Nahid Hasan, also from Dhaka, became the first runner-up, while Md. Mirazul Islam of Khulna secured the position of second runner-up.

Preizy Sinha Amy of Sylhet finished fourth, while Farhana Akter Nipa of Dhaka secured fifth place. The winners received trophies and attractive prizes.

The competition was judged by internationally renowned chef and head judge Tony Khan, noted culinary expert Rahima Sultana Rita, and nutritionist and public health adviser Israt Jahan.

Nutritious Food Does Not Have to Be Expensive

According to the organisers, the primary objectives of the initiative were to promote sustainable national health, strengthen people’s immunity and highlight the importance of protein in the physical and intellectual development of children and adolescents.

The competition also emphasised making protein-rich foods more appealing and popular by introducing variety into everyday meals through creative and delicious recipes.

Another important objective was to challenge the common misconception that nutritious meals always require expensive ingredients. The event highlighted the importance of consuming the right amount of protein according to a person’s age, physical condition and daily nutritional needs.

Poultry meat, eggs and soybean were presented as affordable, versatile, nutritious and reliable components of the daily diet that can contribute to sustainable public health.

“There Is No Substitute for Protein in a Balanced Diet”

Director General of the Department of Livestock Services Md. Shahjaman Khan attended the programme as the chief guest. The event was chaired by BPICC Convener Moshiur Rahman.

USSEC Bangladesh Market Lead Khabibur Rahman Kanchan, along with representatives of the poultry, food and nutrition sectors, was also present at the programme.

Speaking as the chief guest, Md. Shahjaman Khan said, “There is no substitute for protein in a balanced diet when it comes to intellectual and physical development. Poultry meat, eggs and soybean are among the most accessible and affordable sources for meeting our daily nutritional needs. Initiatives of this kind are playing an important role in raising nutrition awareness among the public.”

In his presidential address, BPICC Convener Moshiur Rahman said, “This initiative has been undertaken to help ensure safe and adequate protein for everyone. The spontaneous participation of culinary talents in the national finale following the regional rounds has been truly commendable.”

USSEC Bangladesh Market Lead Khabibur Rahman Kanchan said, “Soybean is an affordable and highly nutritious option for ensuring proper nutrition and addressing protein deficiency. Cooking challenges of this kind play a highly effective role in raising awareness about the diverse uses of soybean in everyday cooking and the importance of choosing appropriate sources of nutrition.”

The organisers expressed hope that the Bangladesh Protein Cooking Challenge would help bring positive changes to people’s dietary habits and encourage them to include safe, adequate and high-quality protein in their daily meals. They also expect the initiative to strengthen efforts to build a healthier, more intellectually capable and nutrition-conscious nation.

সর্বশেষ - ছাগল পালন