RRP
agriculture news
Health Care
Open
diamond egg
renata-ltd.com
fishtech
Ad3
Spech for Promotion
avonah
সোমবার , ২৩ মার্চ ২০২৬ | ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি
 

মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসাবে ড. মো. আব্দুর রউফ যোগদান করেন

প্রতিবেদক
Md. Bayezid Moral
ডিসেম্বর ২১, ২০২৪ ৭:১৭ অপরাহ্ণ

মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক এর যোগদান সম্পন্ন ১৯.১২.২৪ খ্রি.।

মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসাবে ড.মো. আব্দুর রউফ আজ (১৯-১২-২৪খ্রি) বৃহস্পতিবার সকাল ৯.০০ টায় যোগদান করেন। পাশাপাশি মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিকাল ৪.০০ টায় মহাপরিচালকের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে জুলাই -আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সকল শহীদ ও আহতদের স্মরণে শুরুতেই এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানের সমাপনী পর্যায়ে নতুন বাংলাদেশের সমৃদ্ধি এবং মৎস্য অধিদপ্তর এর কার্যক্রমকে সকলের সহযোগিতায় আরো গতিশীল করার নিমিত্ত দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়। উল্লেখ্য বিসিএস( মৎস্য) ক্যাডারের ড. মো. আব্দুর রউফ অতিরিক্ত মহাপরিচালক( চলতি দায়িত্ব) মৎস্য অধিদপ্তর, মৎস্য ভবন, ঢাকা-কে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক এর দায়িত্ব প্রদান করা হলো।

রাষ্ট্রপতির আদেশক্রমে ১৭ ই ডিসেম্বর ২০২৪ মো. হাসানুজ্জামান( উপসচিব) এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। ড. মোঃ আবদুর রউফ বিসিএস (মৎস্য) ক্যাডারের একজন সদস্য। তিনি ১৯৯৩ সালে ১১তম বিসিএস এর মাধ্যমে বিসিএস (মৎস্য) ক্যাডারে থানা মৎস্য কর্মকর্তা হিসেবে মৎস্য অধিদপ্তরে যোগদান করেন।

সুদীর্ঘ চাকরি জীবনে তিনি মৎস্য অধিদপ্তরের উপজেলা মৎস্য কর্মকর্তা, গবেষণা কর্মকর্তা, খামার ব্যবস্থাপক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, সহকারী পরিচালক, সিনিয়র সহকারী পরিচালক, জেলা মৎস্য কর্মকর্তা, উপপরিচালক (সামুদ্রিক), উপপরিচালক (চিংড়ি), উপপরিচালক (প্রশাসন), প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) এবং অতিরিক্ত মহাপরিচালক হিসেবে সফলতা ও দক্ষতার সাথে তাঁর দায়িত্ব পালন করেন। তিনি সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা সফর ও প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য থাইল্যান্ড, নেপাল, ভারত ও জার্মানিতে ভ্রমণ করেন এবং বিভিন্ন কনফারেন্স ও ওয়ার্কশপে দেশের প্রতিনিধিত্ব করেন।

ড. মোঃ আবদুর রউফ ১৯৬৭ সালের ০১ জানুয়ারি শেরপুর জেলার শেরপুর সদর উপজেলার কামারের চর ইউনিয়নের ডুবার চর নামক গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। শিক্ষাজীবনে  তিনি কামারের চর উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮১ সালে এসএসসি, শেরপুর সরকারী কলেজ হতে ১৯৮৩ সালে এইচএসসি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর মাৎস্য বিজ্ঞান অনুষদ হতে ১৯৮৭ সালে বিএসসি ফিশারিজ (সম্মান) ডিগ্রী অর্জন করেন, পরবর্তীতে তিনি একই অনুষদ হতে ২০০৮ সালে এমএস ডিগ্রি অর্জন করেন এবং একই বিশ্ববিদ্যালয় থেকে সম্মানজনক পিএচডি ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

মো. সামছুল আলম গণযোগাযোগ কর্মকর্তামম মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

সর্বশেষ - গরু পালন

আপনার জন্য নির্বাচিত

২০১৯-২০২০ বাজেট প্রতিক্রিয়ায় পোল্ট্রি শিল্প এবারও হতাশ হয়েছে : পোল্ট্রি শিল্প পণ্য আমদানিতে অগ্রিম কর (এ.টি) প্রত্যাহারের দাবি

রঙিন জাতের মুরগি পালন করতে যা যা জানা দরকার

একটি মুরগি খামার গড়ে তুলতে যা যা প্রয়োজন

Keeping goats in poverty reduction

দারিদ্র বিমোচনে ছাগল পালন

মৎস্য চাষে নিরাপদ ফিড ও ওষুধ সরবারহে নজরদারি বাড়ানো হচ্ছে— মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মরিচ নিয়ে কিছু কথা : কাঁচা মরিচ, পাকা মরিচ ও শুকনা মরিচের ভাল ও মন্দ দিক।

2 months ban on fishing in the sea

সমুদ্রে মাছ ধরায় ২ মাসের নিষেধাজ্ঞা

Land and flat purchase alerts

জমি এবং ফ্ল্যাট কেনার সতর্কতা

আওয়ামী লীগ থেকে ৩০০ আসনে চুড়ান্তভাবে মনোনীত হলেন যারা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনে জয়ী হলেন যারা