RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Thursday , 6 August 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

আগামীকাল ঢাকায় দুই দিনব্যাপী পোল্ট্রি এন্ড সয়া ফুড ফেস্ট শুরু হবে

প্রতিবেদক
Md. Bayezid Moral
August 25, 2025 4:20 pm

বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (BPICC) ও ইউ এস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল (USSEC) এর যৌথ উদ্যোগে আগামী ২৬ ও ২৭ আগস্ট (মঙ্গলবার ও বুধবার) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি), খামারবাড়ি, ফার্মগেট-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী Poultry and Soy Food Fest-2025

প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে উক্ত আয়োজন।

উৎসবের প্রথম দিন ২৬ আগস্ট সকালে উদ্বোধন হবে ফুড প্রদর্শনী ও ফেস্টের আনুষ্ঠানিক কার্যক্রম।

এদিন প্রসেসড ও ফারদার প্রসেসড ফুড প্রদর্শনী ও বিক্রয়ের পাশাপাশি মুরগীর মাংস ও সয়াবিন দিয়ে তৈরি নানা রেসিপি সরাসরি প্রদর্শন করবেন কালিনারি ইনস্টিটিউটের প্রায় ৪০০ প্রশিক্ষণার্থী।

একই দিনে আয়োজিত সেমিনারে উপস্থিত থাকবেন বিপিআইসিসি সভাপতি শামসুল আরেফীন খালেদ, ইউএসএসইসি (USSEC) এর রিজিওনাল হেড অব হিউম্যান ইউটিলাইজেশন – দক্ষিণ এশিয়া মিস ক্রিস্টেল করদাহি, এমএস, আরডি, ওয়াপসা-বিবি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সিরাজুল হক, ইউএসএসইসি (USSEC) এর বাংলাদেশের কান্ট্রি লিড খবিবুর রহমান (কাঞ্চন) প্রমুখ।

এছাড়াও দু’দিন ব্যাপী উক্ত আয়োজনে বারডেম হাসপাতালের প্রধান পুষ্টিবিদ ও ANDES সভাপতি শামসুন্নাহার নাহিদ মহুয়া, পুষ্টিবিদ ইসরাত জাহানসহ খাত সংশ্লিষ্ট উদ্যোক্তা ও বিশেষজ্ঞগণ উপস্থিত থাকবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

দ্বিতীয় দিন, ২৭ আগস্ট দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ২০ জন রন্ধন বিশেষজ্ঞ অংশ নেবেন রন্ধন প্রতিযোগিতায়।

একই দিনে “আগামী দিনের পুষ্টি চাহিদা পূরণ, সাশ্রয়ীমূল্যে নিরাপদ খাদ্য সরবরাহ ও পুষ্টিকর খাদ্য বিষয়ে জনসচেতনতা” শীর্ষক সেমিনারও অনুষ্ঠিত হবে।

ফেস্টে বিভিন্ন কোম্পানি ফ্রোজেন ফুড ও প্রসেসড ফুডের স্টল স্থাপন করবে। এসব স্টলে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ তাদের উৎপাদিত পোল্ট্রি পণ্য প্রদর্শনের পাশাপাশি পোস্টার, ফেস্টুন, পুস্তিকা, ছবি ও ভিডিও ক্লিপিংয়ের মাধ্যমে পোল্ট্রি সেক্টরের উন্নয়ন কার্যক্রম তুলে ধরবে।

বিপিআইসিসি ও ইউএসএসইসি আশা করছে, এ আয়োজনের মাধ্যমে দেশের পোল্ট্রি শিল্প ও সয়া পণ্যের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়বে এবং নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের প্রসারে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এগ্রিকালচার নিউজ টিম ফেস্টে গিয়ে সুন্দর কাভারেজ ও নিউজ তৈরী করে সম্প্রচার করবে।

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

জৈব সারের উপকারিতা

আসল জাতের সোনালী মুরগি চেনার উপায়

গাভীর দুধ বৃদ্ধিতে যেসব বিষয়ে দৃষ্টি রাখা জরুরী

আলু ভালোবাসুন, আলুর ব্যবহার বৃদ্ধি করুন

দেশী জাতের গরু দিয়ে অল্প পুঁজিতে লাভজনক খামার ব্যবসা

ড. বায়েজিদ মোড়লের গবেষণাধর্মী প্রতিবেদন “২০০০ লেয়ার মুরগির খামার করতে চাই! কত টাকা লাগবে? বছরে কত লাভ হবে? A to Z পূর্ণাঙ্গ গাইড”

গরু পালনে কম খরচে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করার উপায়

আলু রপ্তানির জন্য রাশিয়ার সাথে চুক্তি স্বাক্ষর// রাশিয়ায় আগামী বছর দেড় থেকে দুই লাখ টন আলু রপ্তানি হবে- কৃষিমন্ত্রী

বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় থেকে সাংবাদিক হিসেবে কৃষি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ক্রেস্ট পেয়েছিলাম ২০১৩ সালে

অর্থ বাণিজ্য অর্থনৈতিক পারফরমেন্স এ্যাওয়ার্ড