
বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) এর উদ্যোগে আজ থেকে ঢাকায় দুই দিনব্যাপী শুরু হলো “পোল্ট্রি এন্ড সয়া ফুড ফেস্ট “ ।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি), খামারবাড়ি, ফার্মগেট।


আজ সকালে বিপিআইসিসির সভাপতি শামসুল আরেফীন খালেদ ও ওয়াপসা-বিবি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সিরাজুল হক ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে দুইদিনব্যাপি এই ফুড ফেস্টিভ্যাল উদ্বোধন করেন । এ সময় আরো উপস্থিত ছিলেন ইউএসএসইসি এর বাংলাদেশের কান্ট্রি লিড খবিবুর রহমান, ওয়াপসা-বিবির সাবেক সেক্রেটারি জেনারেল ডা. বিপ্লব কুমার প্রামাণিক ও নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল মোঃ ফয়জুর রহমানসহ সেক্টরের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।


ফেস্টে বিভিন্ন কোম্পানি ফ্রোজেন ফুড ও প্রসেসড ফুডের স্টল স্থাপন করে প্যারাগন, নারিশ, কাজী ফার্মস, কোয়ালিটি ফিড ও সিপি বাংলাদেশ। এসব স্টলে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ তাদের উৎপাদিত পোল্ট্রি পণ্য প্রদর্শনের পাশাপাশি পোস্টার, ফেস্টুন, পুস্তিকা, ছবি ও ভিডিও ক্লিপিংয়ের মাধ্যমে পোল্ট্রি সেক্টরের উন্নয়ন কার্যক্রম প্রানবন্তভাবে তুলে ধরা হয় ।
প্রদর্শনী ও বিক্রয়ের পাশাপাশি মুরগীর মাংস ও সয়াবিন দিয়ে তৈরি নানা রেসিপি সরাসরি প্রদর্শন করা হচ্ছে। বিভিন্ন ইনস্টিটিউটের প্রায় ৪০০ প্রশিক্ষণার্থী এই ফুড প্রদর্শনীতে উপস্থিত থেকে ফেস্ট উপভোগ করছেন ।






























