RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Thursday , 6 August 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

টিসিবির মাধ্যমে চাল বিতরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুচিন্তার ফল—খাদ্যমন্ত্রী

প্রতিবেদক
Md. Bayezid Moral
July 19, 2023 10:38 pm

ঢাকা, ১৬ জুলাই ২০৩৩ খ্রিস্টাব্দ

দেশব্যাপী তেল, চিনি ও ডালের সঙ্গে আজ রোববার থেকে জনপ্রতি ৫ কেজি চালও কিনতে পারবেন টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা।

আজ রাজধানীর উত্তর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডে নতুন এই কার্যক্রম উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এসময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি উপস্থিত ছিলেন। এ কর্মসূচিতে ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারের মধ্যে ৩০ টাকা দরে ৫ কেজি করে চাল দেওয়া হবে।দেশব্যাপী এ কার্যক্রমে টিসিবির ডিলারগণ নির্ধারিত দিন ও সময়ে বিতরণ করবেন।

একজন কার্ডধারী ২০০ টাকা দুই লিটার সয়াবিন তেল, ১২০ টাকায় দুই কেজি মসুর ডাল, ৭০ টাকায় এক কেজি চিনি ও ১৫০ টাকায় ৫ কেজি চাল কিনতে পারবেন। টিসিবির মাধ্যমে চাল বিতরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুচিন্তার ফল। প্রধানমন্ত্রী চিন্তা করলেন জনসাধারণ টিসিবির থেকে তেল, ডাল, চিনির মত নিত্যপণ্য সূলভে পায়। এর সাথে চাল যুক্ত করলে তাদের সুবিধা হবে।

বঙ্গবন্ধু কন্যার সেই জনবান্ধব চিন্তাকে আজ বাস্তব রুপ দেওয়া হলো বলে উল্লখে করেন সাধন চন্দ্র মজুমদার। খাদ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের পর শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এতে সারা বিশ্বে নিত্যপণ্যের পণ্যের দাম অস্বাভাবিক বাড়ে।এই অবস্থা থেকে দেশের নিম্ন আয়ের মানুষকে সহযোগিতার জন্য এক কোটি পরিবারের মধ্যে স্বল্পমূল্যের পণ্য বিক্রির সিদ্ধান্ত নেয় সরকার।এছাড়াও সরকারের ওএমএস,খাদ্যবান্ধব কর্মসূচি ও জেলেদের জন্য বিশেষ খাদ্য সহায়তা চলমান আছে।

খাদ্যমন্ত্রী বলেন, বছরে প্রায় ৩০ লাখ মেট্রকিটন খাদ্যশস্য বিতরণ করা হয়। এর সাথে ১ কোটি টিসিবির কার্ডধারীদের বছরে ৬ লাখ মেট্রিক টন চাল দেওয়া হলে বাজারের ওপর চাপ কমবে-চাল উদ্বৃত্ত থাকবে।

সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারায় নিম্ন আয়ের মানুষের সুবিধা হবে। তিনি আরো বলেন, এই টিসিবি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া প্রতিষ্ঠান। এক সময় এর কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিসিবিকে পুনরায় চালু করেন। সাধারণ মানুষ এখন টিসিবির সুফল পাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, টিসিবির লক্ষ্য এ কার্যক্রমে সাধারণ মানুষকে যুক্ত করা। প্রধানমন্ত্রীর নির্দেশেই নিত্যপণ্যের সাথে চাল দেওয়া হচ্ছে যাতে জনসাধারণ উপকৃত হয়। তিনি আরো বলনে, ১ কোটি পরিবার চাল পাওয়া মানে ৫ কোটি মানুষ সরাসরি এর মাধ্যমে উপকৃত হওয়া। এসময় তিনি টিসিবির কার্যক্রম সুষ্ঠু সুন্দরভাবে বাস্তবায়নে গণমাধ্যমকে ভূমিকা রাখার আহবান জানান।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ও খাদ্য সচিব মো: ইসমাইল হোসেন বক্তব্য রাখেন। উল্লেখ্য, দেশের নিম্ন আয়ের এক কোটি পরিবারের মধ্যে টিসিবির মাধ্যমে সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি বিক্রি করে আসছে সরকার। মহানগরী ছাড়াও দেশের বিভাগীয় শহর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে টিসিবির স্থায়ী ডিলারদের কাছ থেকে নির্ধারিত সময়ে চারটি পণ্য সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন ক্রেতারা।

মো: কামাল হোসেন, পিআরও, খাদ্য মন্ত্রণালয়

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশে ধান বা চাল উৎপাদনের ইতিহাস

কৃষিবিদ ইনস্টিটিউশনের নির্বাচনের উপযুক্ত সময় এখন

মুরগির বাচ্চার ঝিমানো সমস্যার সহজ সমাধান

গাভীর দুধ বৃদ্ধিতে যেসব বিষয়ে দৃষ্টি রাখা জরুরী

মানলে খামার করে লোকসান নয় লাভ হবে

মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন কৃষক তথা প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন সরকারের অন্যতম অঙ্গীকার

Dairy Farm removes unemployment & makes money

আর নয় বেকারত্ব ডেইরি ফার্মে অর্থ-বীত্ত

খামারিরাই প্রাণিসম্পদ খাতের প্রকৃত সেলিব্রেটিঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘটিকে উদ্ধার করেছে বন বিভাগ

নিরাপদ চিংড়ি উৎপাদন নিশ্চিত করা জরুরি— মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা