RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Sunday , 20 September 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

বাংলাদেশের কৃষিখাত ও কৃষি বাণিজ্যের উন্নয়নে কাজ করবে অস্ট্রেলিয়া

প্রতিবেদক
Dr. Bayezid Moral
May 23, 2024 5:26 pm

কৃষি মন্ত্রণালয়-কৃষিখাত ও কৃষি বাণিজ্যের উন্নয়নে কাজ করবে অস্ট্রেলিয়া

ঢাকা, ২৩ মে ২০২৪

বাংলাদেশের কৃষিখাতের উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির জন্য আশ্বাস দিয়েছে অস্ট্রেলিয়া। এছাড়া, অস্ট্রেলিয়া-বাংলাদেশ উভয় পক্ষই মৎস্য ও প্রাণিসম্পদ পণ্যসহ দ্বিপাক্ষিক কৃষি বাণিজ্যের উন্নয়নে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে।

বুধবার (২২ মে) অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত ‘অস্ট্রেলিয়া-বাংলাদেশ কৃষিবিষয়ক দ্বিপাক্ষিক বৈঠকে’ এসব বিষয়ে সহযোগিতায় সম্মত হয় দুদেশ। বাংলাদেশের কৃষিসচিব ওয়াহিদা আক্তার এবং অস্ট্রেলিয়ার ফেডারেল সরকারের কৃষি, মৎস্য ও বন বিভাগের সচিব অ্যাডাম ফেনেসি পিএসএম তাদের নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

বাংলাদেশের ৬ সদস্যের প্রতিনিধিদলে কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো: মাহমুদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস এবং মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধি রয়েছেন।

বৈঠকে অস্ট্রেলিয়ান প্রতিনিধিদল বাংলাদেশে মিথাইল ব্রোমাইড ফিউমিগেশন সুবিধা স্থাপনসহ প্ল্যান্ট কোয়ারেন্টাইন, বায়োসিকিউরিটি, জার্মপ্লাজম এক্সচেঞ্জ, জেনেটিক রিসার্চ, ব্রিড ডেভেলপমেন্ট, ফার্ম ম্যানেজমেন্ট ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

অস্ট্রেলিয়া থেকে সরাসরি খাদ্যশস্য বিশেষ করে গম ক্রয়ের ক্ষেত্রে জিটুজি ভিত্তিতে করা যায় কিনা, সে বিষয়ে বিকল্পগুলো অন্বেষণ করতে দুদেশই সম্মত হয়েছে। দ্বিপাক্ষিক ওয়ার্কিং গ্রুপের বৈঠকসহ নিয়মিত বৈঠক ও অন্যান্য সংলাপের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করতেও সম্মত হয়েছে দুদেশের প্রতিনিধিদল। বিজ্ঞানী, সম্প্রসারণ কর্মকর্তা এবং সেক্টরের সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে।

কামরুল ইসলাম ভূইয়া, সিনিয়র তথ্য অফিসার

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে

পৃথিবীতে ডেইরি খামারের ইতিহাস

বিশ্ব ব্যাংকের প্রতিনিধিগণ কৃষি খাতে বিনিয়োগ বৃদ্ধি, কৃষি উপকরণ সরবরাহ, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং বাজার উন্নয়নে সহযোগিতা করতে আগ্রহী – মন্ত্রী

পাকিস্তানের সবচেয়ে বড় ও উল্লেখযোগ্য ১০টি ডেইরি ফার্ম

আমনের বাম্পার ফলন নিশ্চিত করতে ময়মনসিংহে কর্মশালা

সাশ্রয়ীমূল্যে ডিম ও মুরগি ভোক্তার কাছে পৌঁছাতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

আগামী ১৮ আগস্ট থেকে দেশব্যাপী শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫

বৃষ্টির মাঝে ফার্মের মুরগীর কি কি রোগ বেশি হয়?

ইলিশ অভয়াশ্রম এলাকা পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

৫০-৭০% ভর্তুকিতে কৃষিযন্ত্র দেয়ার কথা শুনে বিদেশিরা অবাক হয়- কৃষিমন্ত্রী