RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Thursday , 6 August 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

২০২৪ সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতি নিরূপন ও বন্যা পরবর্তী করণীয়

প্রতিবেদক
Md. Bayezid Moral
August 22, 2024 10:14 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

তারিখ: ২২ আগস্ট ২০২৪

সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতি নিরূপন ও বন্যা পরবর্তী করণীয় বিষয়ে কৃষি মন্ত্রণালয় ১২ সিদ্ধান্ত গ্রহন করেছে। ( কৃষি প্রণোদনা বাড়ানো ও পুনর্বাসন কর্মসূচী জোরদারের সিদ্ধান্ত)

১.অতিরিক্ত পরিচালক, উপপরিচালক, উপজেলা কৃষি অফিসার এবং কৃষি সম্প্রসারণ অফিসারগণের সমন্বয়ে টীম গঠন করে দুর্যোগ মোকাবেলায় সম্ভাব্য করণীয় নির্ধারণ ও বাস্তবায়ন করতে হবে;

২. চলমান কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচী জোরদার করতে হবে;

৩. বন্যায় ক্ষতি মোকাবেলার জন্য উপযুক্ত জাতের আমন ধানের বীজের পর্যাপ্ত সংস্থান ও সরবরাহের ব্যবস্থা করতে হবে;

৪. অপেক্ষাকৃত উঁচু জায়গায় আপদকালীন বীজতলা তৈরীর কাজ শুরু করতে হবে;

৫. নাবী জাতের রোপা আমন ধান চাষে কৃষকদের পরামর্শ দিতে হবে;

৬. নাবী জাতের ধানের বীজ দেশের বন্যামুক্ত এলাকা হতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় সরবরাহের উদ্যোগ গ্রহণ করতে হবে;

৭. বন্যা কবলিত ঝুঁকিপূর্ণ গুদামে রক্ষিত সার নিরাপদ জায়গায় সংরক্ষণ করতে হবে;

৮. আগাম জাতের শীতকালীন সব্জি উৎপাদনের বিষয়ে কার্যক্রম গ্রহণ করতে হবে;

৯. বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণপূর্বক মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করতে হবে;

১০. বন্যা দুর্গত এলাকার কৃষি অফিসসমূহে সকল কর্মকর্তা/কর্মচারীর ছুটি বাতিল করা হয়;

১১. বন্যা দূর্গত এলাকার সার্বক্ষণিক তথ্য সরবরাহের লক্ষ্যে উপজেলা, জেলা, অধিদপ্তর ও মন্ত্রণালয়ে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপনপূর্বক হালনাগাদ তথ্য সরবরাহ করতে হবে;

১২. বন্যা কবলিত এলাকায় সরকারি অফিসসমূহের মালামাল নিরাপদ স্থানে স্থানান্তর করতে হবে।

আজ কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান এর সভাপতিত্বে অনলাইনে এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। কৃষি মন্ত্রণালয় আওতাধীন দপ্তর/সংস্থার সমন্বয়ে এ সিদ্ধান্ত সমূুহ বাস্তবায়নে কাজ শুরু করেছে।

মোহাম্মদ জাকির হোসেন সিনিয়র তথ্য অফিসার কৃষি মন্ত্রণালয়

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তান এখন বাংলাদেশ হতে চায়, আর দেশে স্বাধীনতাবিরোধীরা বলে পাকিস্তানই ভাল ছিল-কৃষিমন্ত্রী

দেশে কোরবানিযোগ্য পশুর সংকট নেই, উদ্বৃত্ত থাকবে ২২ লাখের বেশি

ব্রয়লার মুরগির ইতিহাস ও বিবর্তন

ডিম খাওয়ার উপকারিতা ও ক্ষতিকর দিক

আম রপ্তানির আনুষ্ঠানিক উদ্বোধন

ছোঁয়াচে রোগ বা সংক্রামক রোগ বলতে ইসলামে কিছু নেই

থাই পুটি মাছ চাষের ইতিহাস, উৎপত্তি, বৈজ্ঞানিক পরিচয়, পুকুর নির্বাচন ও প্রস্তুতি

মাছ চাষে সমস্যা ও পরামর্শ

আগামীকাল ঢাকায় দুই দিনব্যাপী পোল্ট্রি এন্ড সয়া ফুড ফেস্ট শুরু হবে

১৬ বছরেও রপ্তানিমুখী হয়নি পোল্ট্রি শিল্প: যেসব উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছিল শেখ হাসিনা সরকার