RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Thursday , 6 August 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রতিবেদক
Md. Bayezid Moral
March 25, 2025 9:30 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় উপদেষ্টার দপ্তর বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

সন্দ্বীপ (চট্টগ্রাম): সোমবার, ১০ চৈত্র (২৪ মার্চ)

সন্দ্বীপে সমন্বিত মৎস্য ও প্রাণিসম্পদ ব্যবস্হাপনা চালু করা সম্ভব উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন সন্দ্বীপ মৎস্য ও প্রাণিসম্পদে ভরপুর; এখানে মহিষ, ভেড়াসহ মাছের ব্যাপক সম্ভবনা রয়েছে। সন্দ্বীপসহ দেশের সর্বত্র মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার।

উপদেষ্টা আজ দুপুরে সন্দ্বীপ উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলার বিভিন্ন পিজি গ্রুপের নারী সদস্যদের সথে মতবিনিময় এবং মৎস্য খামার পরিদর্শন ও মতবিনিময় অংশ গ্রহণ শেষে এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ উভয়খাতকেই বিদ্যুৎ বিল একটি নির্দিষ্ট কমার্শিয়াল রেটে দিতে হয়। কিন্তু কৃষিতে আরো কম রেটে বিদ্যুৎ বিল দিতে পারে। আর তাই খামারিরা কৃষির মত ভর্তুকি মূল্যে যেন বিদ্যুৎ বিল দিতে পারে সে লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন ব্যাংক তৈরি করা হচ্ছে এর ফলে খামারিরা সহজ শর্তে প্রয়োজনীয় ঋণ সুবিধা পেতে পারেন।

সন্দ্বীপ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এবং উপজেলা মৎস্য দপ্তর আয়োজিত মতবিনিময় সভায় চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদের পরিচালক ডাঃ আতিয়ার রহমান, সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের পরিচালক মোঃ আব্দুস ছাত্তার, মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন, জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আলমগীর, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, সন্দ্বীপ উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আলী আজম, উপজেলাধীন বিভিন্ন পিজি গ্রুপের নারী সদস্য ও মৎস্য খামারিরা এসময় উপস্থিত ছিলেন। এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার সন্দীপে চট্টগ্রাম জেলার বাঁশবাড়িয়া, সীতাকুণ্ড-গুপ্তছড়া, সন্দ্বীপ নৌপথে ফেরি সার্ভিস উদ্বোধন উপলক্ষ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। এসময় তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠনের ফলেই সন্দ্বীপের উন্নয়ন সম্ভব হয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, গত ৫০ বছরে সন্দ্বীপে কোন উন্নয়ন হয়নি এটা আমাদের লজ্জার কিন্তু অন্তর্বর্তী সরকার- সন্দ্বীপের উন্নয়ন সাত মাসে দৃশ্যমান করেছে।

মো: মামুন হাসান, সিনিয়র তথ্য অফিসার (তথ্য ও জনসংযোগ কর্মকর্তা) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

সর্বশেষ - ছাগল পালন

আপনার জন্য নির্বাচিত

আলু রপ্তানির বিরাট সুযোগ সৃষ্টি হচ্ছে জাপানে

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে সার্ক বুক কর্নার উদ্বোধন

পৃথিবীতে ডেইরি খামারের ইতিহাস

১ জনের অক্সিজেনের জন্য ৩টি গাছ দরকার, ঢাকায় রয়েছে ২৮ জনের জন্য ১টি গাছ

গরু মোটাতাজাকরণ খাদ্য তালিকা বা ফিড ফর্মুলেশন

নেদারল্যান্ডসে ‘বাংলাদেশের কৃষির রূপান্তর ও ভবিষ্যৎ সহযোগিতা’ বিষয়ে বহুপাক্ষিক আলোচনা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সোনালী মুরগি পালনের ইতিহাস ও বিবর্তন

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে বাংলাদেশ এখনও পুরোপুরি প্রস্তুত নয়– মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মাছের প্রজননে সময় না দিয়ে মানুষ দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা